ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। আজ সোমবার তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। প্রয়াস প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষার্থীরা জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়। এ সময় তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সারাহনাজ কমলিকা…