Author: admin

আপলোডকারীর তথ্য

রাজনীতির শক্তি গড়ে ওঠে আদর্শ, সততা ও সত্যের ওপর; তোষামোদ, চাটুকারিতা কিংবা তৈলমর্দনের ওপর নয়। দুঃখজনক হলেও সত্য, অনেক সময় কিছু মানুষ ব্যক্তি-সন্তুষ্টিকে আদর্শের চেয়ে বড় করে তোলে। তারা নেতার প্রতিটি সিদ্ধান্তকে নিঃশর্তভাবে সমর্থন করে, ভুলকে সঠিক প্রমাণ করতে ব্যস্ত থাকে এবং সত্যকে আড়াল করে রাখে। এতে হয়তো সাময়িকভাবে কেউ খুশি হন, কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় দল, নেতৃত্ব এবং পুরো রাজনৈতিক সংস্কৃতি। একটি সুস্থ রাজনৈতিক সংগঠনে নেতা অবশ্যই সম্মান পাবেন। কিন্তু সম্মান আর তোষামোদ এক বিষয় নয়। সঠিক সিদ্ধান্তের পাশে দাঁড়ানো যেমন একজন কর্মীর দায়িত্ব, তেমনি ভুল সিদ্ধান্ত হলে সম্মান বজায় রেখে গঠনমূলক সমালোচনা করাও একজন আদর্শবান কর্মীর কর্তব্য।…

Read More

প্রতি এমএমবিটিইউ ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ জন্য সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে প্রায় ৯৪৯ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে এলএনজি কেনা হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, আগামী ১৫-১৬ আগস্টের মধ্যে কোম্পানিটি এলএনজি সরবরাহ করবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি…

Read More

মালয়েশিয়ার উপকূলে নোঙর করা বিশাল এলাকা এখন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের তেল বিক্রির অন্যতম বড় হাব হয়ে উঠেছে। এই তেলের শেষ গন্তব্য চীন। বৃহস্পতিবার (৩০ জুলাই) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত শনিবার (২৫ জুলাই) ইরানের তেলবাহী জাহাজ ‘হিউম্যানিটি’ মালাক্কা প্রণালি ও সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ার উপকূলের দিকে এগোচ্ছিল। হঠাৎ করেই জাহাজটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা এআইএস বন্ধ করে দেওয়া হয়। স্যাটেলাইট ট্র্যাকিংয়ের তথ্য বলছে, ৩৩০ মিটার লম্বা এই অপরিশোধিত তেলবাহী জাহাজটি এখন মালয়েশিয়ার ‘ইস্টার্ন আউটার পোর্ট লিমিটস’ বা ইওপিএল এলাকায় পৌঁছেছে। দক্ষিণ চীন সাগরে অবস্থিত এই বিস্তীর্ণ এলাকা উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং প্রায় ১,২০০…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি কথা বলি নাকি এজন্য। আমি আজ থেকে আর কোনো কথা বলবো না। চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখবো। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে…

Read More

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত স্বামী মোহাম্মদ রাসেল পেশায় পিকআপ চালক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মনিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিয়ের করায় অভিযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার রাতে তারা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে রাসেল ঘুমন্ত অবস্থায় থাকাকালে তার হাত-পা বেঁধে ধারালো দা দিয়ে পা ও পুরুষাঙ্গে এলোপাতাড়ি কোপ দেন…

Read More

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের সংকট বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। বুধবার (২৯ জুলাই) অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সাম্প্রতিক বিশ্লেষণেও একই চিত্র উঠে এসেছে। তাদের মতে, ইরানের বিরুদ্ধে সংঘাত শুরুর পর থেকেই আমেরিকার প্যাট্রিয়ট ও থাড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত আরও দ্রুত কমে যাচ্ছে। বিশ্লেষণে বলা হয়, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে অস্ত্রের এই চরম ঘাটতি অঞ্চলে মোতায়েন মার্কিন…

Read More

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক জামায়াতে ইসলামীর রাজনীতিকে নিষিদ্ধ করার প্রসঙ্গে তুলে ধরে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের একমাত্র দোষ ছিল আমরা আধিপত্যবাদ মেনে নেইনি। তিনি দাবি করেন, ভারতে সম্প্রতি শেষ হওয়া ছাত্র আন্দোলনের পেছনেও জামায়াতকে দায়ী করা হচ্ছে, কারণ ‘সব রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণে আনলেও জামায়াতকে বশে আনা যায়নি’। বৃহস্পতিবার (৩০ ‍জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের কাউন্সিল হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ঢাকা মহানগর জামায়াতের উত্তর ও দক্ষিণ ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন…

Read More

বলিউড তারকা আমির খানকে দেওয়া সাম্প্রতিক ফোনকলে হুমকি এবং অডিও বার্তার উৎস অনুসন্ধান করে জানা গেছে, এগুলোর পেছনে ব্যবহৃত আইপি অ্যাড্রেসগুলো সুইডেন ও কানাডার। পুলিশ জানিয়েছে, কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে দেওয়া এসব হুমকি মূলত ‘ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল’ (ভিওআইপি) কলের মাধ্যমে করা হয়েছে। বিস্তারিত তথ্য উদ্ধারের জন্য সংশ্লিষ্ট দেশের প্ল্যাটফর্ম ও কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যেই চিঠি পাঠিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে পড়া ওই অডিও বার্তাটিতে এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ‘আরজু বিষ্ণোই’ হিসেবে দাবি করেন। অডিওতে হিন্দু নারীদের বিয়ের প্রসঙ্গ তুলে আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ আনা হয়। উল্লেখ্য, ৬১ বছর…

Read More

ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। কেন এই অধিনায়ক পরিবর্তন—বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন তামিম ইকবাল জানিয়েছেন, তিন সংস্করণে তিন অধিনায়কের বদলে লাল ও সাদা বলে দুই অধিনায়কের মডেলে যেতে চায় বোর্ড। তাই টেস্টে নাজমুল হোসেন শান্ত এবং ওয়ানডে-টি-টোয়েন্টিতে লিটন নেতৃত্ব দেবেন। বিসিবি সভাপতি বলেন, দায়িত্ব পরিবর্তনের আগে মিরাজের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি মিরাজের নেতৃত্বের প্রশংসা করে বলেন, শেষ পাঁচ ওয়ানডে সিরিজের চারটিতেই জিতেছে বাংলাদেশ। তবে দলের স্বার্থে এবং মিরাজের ব্যাটিংয়ে আরও উন্নতির সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে মিরাজ আবারও অধিনায়ক…

Read More

যুক্তরাষ্ট্রের ইরানের ব্যাপক হামলার কয়েক ঘণ্টার মধ্যেই জর্ডানে ব্যাপক হামলা চালিয়েছে ইরান।  দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তেহরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পেট্রা এ তথ্য জানিয়েছে। জর্ডানের সশস্ত্র বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে পেট্রা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে তারা ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)-এর বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। এসব হামলায় সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের…

Read More