Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মেসির গোল ও অ্যাসিস্টে পিছিয়ে পড়েও মায়ামির জয়

    নভেম্বর ২, ২০২৬

    ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

    নভেম্বর ২, ২০২৬

    মাদ্রাসা শিক্ষকদের ফেসবুক ব্যবহারে নতুন নির্দেশনা

    নভেম্বর ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»খেলাধুলা»ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

    ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

    0 Views

    টনি ডি জর্জি ও আনরিখ নর্কিয়াকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য আজ ১৫ জনের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

    গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান ডি জর্জি। ডেভিড বেডিংহামকে বাদ দিয়ে নেওয়া হয়েছে ডি জর্জিকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত শনিবার শেষ হওয়া কেপটাউন টেস্টের প্রোটিয়া স্কোয়াড থেকে বেডিংহামসহ বাদ পড়েছেন চারজন—ডেভিড বেডিংহাম, জেরাল্ড কোয়েৎজি, কাইল ভেরেইনা, সেনরুয়ান মুতুসামি।

    অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্টে চোট পাওয়া পেসার নর্কিয়া এক ম্যাচ পর ফিরলেন দক্ষিণ আফ্রিকা দলে। সব মিলিয়ে দলে ছয় পেসার—কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ, ডেন প্যাটারসন ও নর্কিয়া। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় ফেরানো হয়নি আরেক পেসার লুঙ্গি এনগিডিকে। তবু এ কজনেই বোঝা যাচ্ছে, চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা কীসের মুখোমুখি হবেন!

    আনরিখ নর্কিয়া ফিরেছেন বাংলাদেশ সিরিজেএএফপি

    অস্ট্রেলিয়া সিরিজে জায়গা হারানো উইকেটকিপার কাইল ভেরাইনকে ফেরায়নি প্রোটিয়ারা। রায়ান রিকেলটন প্রথম পছন্দ, এর পাশাপাশি রিজার্ভ উইকেটকিপার হিসেবে আছেন ম্যাথু ব্রিটৎজকে। দুজন স্পিনারও আছেন—সাইমন হারমার ও কেশব মহারাজ। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকায় পেসবান্ধব উইকেট হওয়ার সম্ভাবনাই বেশি। তাই প্রোটিয়া একাদশে বড়জোর একজন স্পিনারকে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে মহারাজ ও হারমারের মধ্যে লড়াই হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ দুই টেস্টে খেলেছেন হারমার।

    ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে প্রোটিয়াদের টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে তোলা অধিনায়ক টেম্বা বাভুমা থাকছেন দলের নেতৃত্বে। অতিরিক্ত একজন ব্যাটসম্যান হিসেবে ফেরানো হয়েছে জুবাইর হামজাকে। ব্যাটিং লাইনআপে দক্ষিণ আফ্রিকা অবশ্য চমকপ্রদ কিছু সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ সিরিজে।

    অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে রিকেলটনকে নিচে নামিয়ে এইডেন মার্করামের সঙ্গে মার্কেস অ্যাকারম্যানকে ওপেন করতে পাঠানো হয়। অ্যাকারমান এই সিরিজের আগে লাল বলে কখনো ওপেন করেননি। ডি জর্জি ফেরায় বাংলাদেশ সিরিজে তাঁকে ওপেন করতে দেখা যেতে পারে। তিনে নেমে যেতে পারেন অ্যাকারম্যান। অস্ট্রেলিয়া সিরিজে এই পজিশনে নিজের জায়গা পাকা করতে পারেননি বেডিংহাম।

    দক্ষিণ আফ্রিকা দল
    টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটৎজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নর্কিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন

    স্পিনার সাইমন হারমারকে দলে রেখেছে দক্ষিণ আফ্রিকাএএফপি

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচের এ সিরিজে ম্যাচগুলো হবে সুমদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে (হাইভেল্ড কন্ডিশন) অবস্থিত স্টেডিয়াম জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে। সেখানে পেসাররা সাধারণত বাড়তি সুবিধা পান। প্রোটিয়া কোচ শুকরি কনরাড বাংলাদেশ দলের পেস শক্তি সম্পর্কে জানেন বলেই এমন কন্ডিশনে তাদের মুখোমুখি হওয়া নিয়ে সমীহ ঝরল তাঁর কণ্ঠে, ‘বাংলাদেশ দল কতটা ভীতি ছড়াতে পারে, তা আমরা জানি এবং হাইভেল্ড কন্ডিশনে তাদের পেসাররাও বেশ কার্যকর হয়ে উঠবেন বলে আমরা আশঙ্কা করছি।’

    এমন ভেন্যুতে নিজেদের শক্তি নিয়ে কনরাড বলেন, ‘সাধারণত হাইভেল্ড উইকেট পেস ও বাউন্সের জন্য অনুকূল হয়, যদিও ইদানীং ওয়ান্ডারার্সে স্পিনারদেরও কিছুটা সুবিধা পেতে দেখা গেছে। বিষয়টি মাথায় রেখেই আমাদের পেস বোলিং বিকল্পগুলোর ওপর বেশি জোর দেওয়া হবে।’

    ১১ নভেম্বর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা দলের ক্যাম্প শুরু হবে। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    মেসির গোল ও অ্যাসিস্টে পিছিয়ে পড়েও মায়ামির জয়

    নভেম্বর ২, ২০২৬

    ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোলে বার্সার দাপুটে জয়

    নভেম্বর ১, ২০২৬

    ১৩ দল নিয়ে ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগের মূল পর্বের উদ্বোধন

    নভেম্বর ১, ২০২৬

    এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের জালে ১৩ গোল চীনের

    নভেম্বর ১, ২০২৬

    টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

    নভেম্বর ১, ২০২৬

    অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

    নভেম্বর ১, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    মেসির গোল ও অ্যাসিস্টে পিছিয়ে পড়েও মায়ামির জয়

    ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

    মাদ্রাসা শিক্ষকদের ফেসবুক ব্যবহারে নতুন নির্দেশনা

    এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা!

    হারিয়ে গেল শিক্ষার্থীদের সেই উচ্ছ্বাস!

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by