Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নেইমার : ব্রাজিলের নতুন প্রজন্মের কাছে এক স্বপ্নের নাম

    নভেম্বর ৫, ২০২৬

    ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

    নভেম্বর ৫, ২০২৬

    ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের আগে জলপাই তেল কি উপকারী?

    নভেম্বর ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»বিনোদন»মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

    মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

    0 Views

    ১৯৯৮ সালের ঘটনা। সেই সময় রাজস্থানের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ান বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান। সেই সময় বলিউড সুপারস্টারের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। দুই দশক আগের সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

    সেই উপদ্রব আবারও বেড়েছে। ‘২৪ সালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়। বিদেশে সালমানের বন্ধু-গায়কের বাড়িতে হামলা করা হয়। তারপর সালমান-ঘনিষ্ঠ বাবা সিদ্দিকীর খুন থেকে শুরু করে নতুন করে অভিনেতা সঞ্জয় দত্ত, টাইগার শ্রফদের টার্গেট করা— একের পর এক ঘটনা ঘটিয়ে ভাইজানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিষ্ণোই গ্যাং। যার জেরে ওয়াই ক্যাটাগরির পাশাপাশি সালমান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

    এর মধ্যে দুবাই থেকে দুই কোটি রুপি খরচ করে বুলেটপ্রুফ গাড়িও এনেছেন সালমান খান। বুলেটপ্রুফ কাঁচে মুড়েছেন গ্যালাক্সির বারান্দা। শুটিং ছাড়া গতিবিধিতেও রাশ টানতে হয়েছে এ অভিনেতাকে। কিন্তু সারাজীবন কি এভাবে প্রাণভয়ে বেড়াতে হবে? কী করলে বিষ্ণোইদের কাছ থেকে মুক্তি পাবেন সালমান খান?

    এবার সেই নিদান দিল রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়। যারা কৃষ্ণসার হরিণকে দেবতাজ্ঞানে পূজা করেন। লরেন্স বিষ্ণোইয়ের কাকা ভাইজানের নিরাপত্তা নিশ্চিত করে এক মোক্ষম উপায় বাতলে দেন।

    এ বিষয়ে লরেন্স বিষ্ণোইয়ের কাকা রমেশ বিষ্ণোই বলেন,তিনি কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করেন না। বহুকাল ধরেই গ্যাংয়ের সবাইকে সতর্ক করে আসছেন। তিনি বলেন,  ‘সালমান বা তার ঘনিষ্ঠ কারও ওপর হামলা কিংবা হত্যাকে আমি সমর্থন করি না। আসলে বিষ্ণোই সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ জমে রয়েছে এবং এর সমাধান হওয়া উচিত। সালমান যদি আমাদের মন্দিরে পূজা দিয়ে ক্ষমা চাইতেন, তাহলে বিষয়টি অনেক আগেই মিটে যেত।’

    কাকা রমেশ বিষ্ণোই বলেন, বিষ্ণোইরা মনে করেন— কৃষ্ণসার হরিণ হত্যা করে গর্হিত অপরাধ করেছেন সালমান খান, যা কিনা বিষ্ণোই সম্প্রদায়ের আচারবিধির বিরুদ্ধাচরণ। বিষ্ণোই সম্প্রদায়ের থেকে মুক্তি চাইলে সালমানকে অবশ্যই রাজস্থানের বিকানিরে অবস্থিত মুক্তিধাম মুকামে যেতে হবে।

    তিনি বলেন, এ মন্দির বিষ্ণোইদের সব থেকে পবিত্র ধর্মীয় স্থান। এই একই নিদান বহু আগে দিয়েছিলেন ‘অল ইন্ডিয়া বিষ্ণোই সমাজ’-এর সম্পাদক হনুমানরাম বিষ্ণোই। কিন্তু শোনেননি ভাইজান!

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আইনজীবীর

    নভেম্বর ৫, ২০২৬

    আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

    নভেম্বর ৩, ২০২৬

    ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

    নভেম্বর ২, ২০২৬

    আইসিইউতে ‘রোকযানা’ গায়ক সাহেদ

    নভেম্বর ২, ২০২৬

    অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে ‘রইদ’

    নভেম্বর ১, ২০২৬

    ঐশ্বরিয়ার বর্ণিল পথচলা

    নভেম্বর ১, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    নেইমার : ব্রাজিলের নতুন প্রজন্মের কাছে এক স্বপ্নের নাম

    ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

    ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের আগে জলপাই তেল কি উপকারী?

    অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল ব্যবহারে ভয়ংকর তথ্য!

    মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by