Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন

    নভেম্বর ৯, ২০২৬

    পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

    নভেম্বর ৯, ২০২৬

    ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ১২ দলীয় জোটের নিন্দা ও প্রতিবাদ

    নভেম্বর ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»রাজনীতি»জেলা ‘গ্রাম্য গানবাজনা’ নিজ এলাকায় বন্ধের নির্দেশ দিলেন হুইপ জি কে গউছ

    জেলা ‘গ্রাম্য গানবাজনা’ নিজ এলাকায় বন্ধের নির্দেশ দিলেন হুইপ জি কে গউছ

    0 Views

    নিজের নির্বাচনী এলাকায় ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তাঁর দাবি, এলাকার মানুষ এসব গানবাজনা পছন্দ করেন না। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

    গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে গ্রাম্য গানবাজনা বন্ধের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন জি কে গউছ।

    আর এই যে গ্রাম্য গানবাজনা, এগুলো আমাদের এলাকার মানুষ পছন্দ করে না। এগুলো একদম টোটালি আমি অনুরোধ করব যে আস্তা (সমগ্র) জেলা হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া চার লক্ষ ভোটার, আমাকে ভোট দিয়ে (সংসদ সদস্য) বানাইসে, এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এইডা সেইডা, কী বলে ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন না শুনিসংসদ সদস্য বলেন, শীত মৌসুমে ওয়াজ মাহফিল, তাফসির বেশি বেশি হবে। কোনো কারণে এসব আয়োজন নিয়ে যাতে উত্তেজনা সৃষ্টি না হয়, ধর্মীয় কোনো অপব্যাখ্যা যাতে না দেওয়া হয় । এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ভালোভেবে ভেবেচিন্তে এসব আয়োজনের অনুমোদন দিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

    সভায় বক্তব্যের এক পর্যায়ে জি কে গউছ বলেন, ‘আর এই যে গ্রাম্য গানবাজনা, এগুলো আমাদের এলাকার মানুষ পছন্দ করে না। এগুলো একদম টোটালি আমি অনুরোধ করব যে আস্তা (সমগ্র) জেলা হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া চার লক্ষ ভোটার, আমাকে ভোট দিয়ে (সংসদ সদস্য) বানাইসে, এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এইডা সেইডা, কী বলে ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন না শুনি।’

    জাতীয় সংসদের হবিগঞ্জ–৩ আসন হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

    মেলা আয়োজন নিয়েও আপত্তি

    বাণিজ্য মেলা, শিল্প মেলা ও বিভিন্ন মেলার আড়ালে অশ্লীলতা, জুয়া বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড যাতে না হয়, বক্তব্যে এসব নিয়েও কথা বলেন জি কে গউছ। এসব মেলা আয়োজনের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।

    এসব বিষয়ে যাঁরা পার্শ্ববর্তী জেলার উদাহরণ টানেন তাঁদের উদ্দেশে হুইপ বলেন, ‘সেখানকার মানুষের চাহিদা আছে। আমাদের এলাকার মানুষের এই চাহিদা তো নাই। মানুষ তো অপছন্দ করে।’

    নিজের নির্বাচনী এলাকার কথা উল্লেখ করে জি কে গউছ বলেন, ‘আমি ফরমালি আজকে ডিসি সাহেবকে অনুরোধ করব, আমরা আজকে যে আলোচনা করলাম, অন্তত আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, এই এলাকায় কোনোভাবেই যেন আমরা এ সমস্ত বাড়তি জঞ্জাল আমাদের কাঁধে না নিই।’

    নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমসহ নানা ধরনের সমস্যার কথা উল্লেখ করে জি কে গউছ বলেন, ‘এইটা-সেইটা কত জাতের প্রবলেম আমাদের সামনে আছে। এগুলা সমাধান করব, না নতুনভাবে জঞ্জাল নেব?’

    গ্রাম্য বাজারে উচ্ছৃঙ্খলতা তৈরি করে এসব গানবাজনা চলতে পারে না। এসব গানবাজনাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মারামারি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ করতেই গানবাজনা বন্ধে প্রশাসনকে বলেছি।

    ‘গ্রাম্য বাজার গানবাজনার স্থান নয়’

    ‘গ্রাম্য গানবাজনার’ বিষয়ে বক্তব্য ভাইরাল হওয়ার পর এ বিষয়ে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হুইপ জি কে গউছের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁর দাবি, সব ধরনের গানবাজনা বন্ধের কথা তিনি বলেননি। ‘উচ্ছৃঙ্খল’ গান বন্ধের কথা বলেছেন। গ্রাম্য বাজার তো গানবাজনার স্থান নয়।

    জি কে গউছ আরও বলেন, ‘গ্রাম্য বাজারে উচ্ছৃঙ্খলতা তৈরি করে এসব গানবাজনা চলতে পারে না। এসব গানবাজনাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মারামারি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ করতেই গানবাজনা বন্ধে প্রশাসনকে বলেছি।’

    সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

    ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধের বিষয়ে সংসদ সদস্যের বক্তব্যের ভিডিও রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্ল্যাটফর্ম ওই বক্তব্য প্রচার করছে। এসবের প্ল্যাটফর্মের মন্তব্যের ঘরে অনেকে মতামত জানাচ্ছেন।

    রামেন্দ্র দাস নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘যাঁরা গান পছন্দ করেন, তাঁরাও আপনাকে ভোট দিয়েছেন। গান পছন্দ করে না কীভাবে বুঝলেন।’

    ‘মাই স্কোপ’ নামে একটি আইডি থেকে লেখা হয়, জনপ্রতিনিধির কাজ কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সাংস্কৃতিক মতাদর্শকে প্রাধান্য দেওয়া নয়; বরং সব শ্রেণি-পেশা ও মতের মানুষের অধিকার রক্ষা করা।

    ওই পোস্টে আরও বলা হয়, ওয়াজ মাহফিল হোক, গ্রাম্য গান হোক কিংবা অন্য কোনো সাংস্কৃতিক আয়োজন—মানুষের শান্তিপূর্ণভাবে নিজের পছন্দের অনুষ্ঠান করার স্বাধীনতা থাকা উচিত। কেউ ওয়াজ শুনতে চাইলে শুনবেন, কেউ গ্রাম্য গান উপভোগ করতে চাইলে তা উপভোগ করবেন।

    একটি আয়োজনকে উৎসাহিত করে অন্য একটি আয়োজন নিষিদ্ধ করার মানসিকতা সাংস্কৃতিক সহনশীলতার পরিচয় নয় বলেও মন্তব্য করা হয়। জনপ্রতিনিধির দায়িত্ব মানুষের পছন্দ নির্ধারণ করা নয়, বরং সবার স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা।
    পোস্টে আরও বলা হয়, ধর্ম পালন যেমন ব্যক্তিগত স্বাধীনতা, তেমনি ধর্ম পালন না করা এবং নিজস্ব সংস্কৃতি চর্চা করাও ব্যক্তিস্বাধীনতার অংশ। রাষ্ট্র বা জনপ্রতিনিধির কাছে সবার অধিকার সমান হওয়া উচিত।

    সুমন মিয়া নামের একজন লিখেছেন করেন, ‘আপনার কাছে এই ধরনের কথা আশা করিনি।’

    সন্দীপ দাস নামের আরেকজন লিখেছেন, ‘এমপি সাহেব, আপনি কী করে বুঝলেন হবিগঞ্জের মানুষ গান ভালোবাসে না। আপনাকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা গান ভালোবাসেন।’

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন

    নভেম্বর ৯, ২০২৬

    পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

    নভেম্বর ৯, ২০২৬

    ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ১২ দলীয় জোটের নিন্দা ও প্রতিবাদ

    নভেম্বর ৯, ২০২৬

    প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু

    নভেম্বর ৯, ২০২৬

    দক্ষিণ কোরিয়ায় বিএনপির সভায় রিজভী, দেশপ্রেমিক শক্তির ঐক্যের আহ্বান

    নভেম্বর ৯, ২০২৬

    গার্মেন্টসশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে একটি পক্ষ : রিজভী

    নভেম্বর ৫, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন

    পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

    ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ১২ দলীয় জোটের নিন্দা ও প্রতিবাদ

    প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু

    জেলা ‘গ্রাম্য গানবাজনা’ নিজ এলাকায় বন্ধের নির্দেশ দিলেন হুইপ জি কে গউছ

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by