Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ডেঙ্গুতে ৮ দিনে ৪৯ জনের মৃত্যু

    নভেম্বর ৩, ২০২৬

    আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

    নভেম্বর ৩, ২০২৬

    আইপিএলে নাম লেখানোর গুঞ্জনে জল ঢাললেন মোহাম্মদ আমির

    নভেম্বর ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»বিনোদন»আইসিইউতে ‘রোকযানা’ গায়ক সাহেদ

    আইসিইউতে ‘রোকযানা’ গায়ক সাহেদ

    0 Views
    একসময়ের আলোচিত ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন তিনি।
    সম্প্রতি স্ট্রোকের পর ডেঙ্গু শনাক্ত হওয়ায় তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। শিল্পীর বন্ধু ও কুল এক্সপোজারের প্রধান এরশাদুল হক এসব তথ্য জানিয়েছেন।
    এরশাদুল হক জানান, গত চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে সাহেদকে। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন তিনি। এরপর থেকে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না এই শিল্পী। ফিসফিস করে কথা বলা ও ইশারার মাধ্যমে মনের ভাব প্রকাশের চেষ্টা করছেন। এর মধ্যে পরীক্ষায় তার ডেঙ্গুও ধরা পড়ে।
    শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর তাকে পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। পরে সেখান থেকে রাজধানীর আরেকটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।এরশাদুল হক আরো জানান, সর্বশেষ ডায়ালাইসিসের পরও সাহেদের বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে। তার ডান হাত ও পা ফুলে গেছে। ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত ফিস্টুলায় রক্ত জমাট বাঁধায় বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
    অসুস্থতার কারণে থমকে গেছে সাহেদের দীর্ঘদিনের একটি সংগীত আয়োজনও। এরশাদুল হকের ভাষ্য অনুযায়ী, গত ১১ বছরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন শিল্পী। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংরক্ষণের জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনাও ছিল। আগামী ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। তবে শিল্পীর অসুস্থতার কারণে তা বাতিল করা হয়েছে।

    অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য সাহেদের দিল্লি যাওয়ার প্রস্তুতিও ছিল। এরশাদুল হক জানান, কিডনি দাতাও চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু বর্তমান শারীরিক পরিস্থিতির কারণে সেই যাত্রা আপাতত স্থগিত রয়েছে।

    শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করছেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত এই শিল্পী। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

    নভেম্বর ৩, ২০২৬

    ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

    নভেম্বর ২, ২০২৬

    অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে ‘রইদ’

    নভেম্বর ১, ২০২৬

    ঐশ্বরিয়ার বর্ণিল পথচলা

    নভেম্বর ১, ২০২৬

    মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

    অক্টোবর ৩১, ২০২৬

    প্রখ্যাত বলিউড নির্মাতার রহস্যজনক মৃত্যু

    অক্টোবর ৩১, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    ডেঙ্গুতে ৮ দিনে ৪৯ জনের মৃত্যু

    আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

    আইপিএলে নাম লেখানোর গুঞ্জনে জল ঢাললেন মোহাম্মদ আমির

    বাংলাদেশ এআই বিজনেস সামিটে অংশ নেবেন ৬ হাজার প্রতিনিধি

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by