Author: admin

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২১টি উড়োজাহাজ ভাড়ার চুক্তি করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ বনানীর এক হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতছবি: প্রথম আলো দেশের বেসামরিক বিমান চলাচল খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বগুড়ায় একটি পাইলট ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। ইতিমধ্যেই এ–সংক্রান্ত প্রয়োজনীয় কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২১টি উড়োজাহাজ ভাড়ার চুক্তি করেছে দেশীয় কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ বুধবার রাজধানীর বনানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।…

Read More

আগামী আগস্ট মাসেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের চিন্তা করছে সরকার। সরকার–সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের জন্য অপেক্ষা না করে আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই সম্পন্ন হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিএনপির নীতিনির্ধারণী পর্যায় থেকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা চলছে। আগে অনেকের নাম আলোচনায় থাকলেও, এখন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তাঁকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা দলের ভেতরে-বাইরে। তবে বিএনপির স্থায়ী কমিটিতে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। মির্জা ফখরুল ইসলাম গত শনিবার বগুড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,…

Read More

বিশ্বের সবচেয়ে বড় ৫৮২ টন ওজনের একটি বিশাল ফিউশন চুম্বকের সফল পরীক্ষা সম্পন্ন করেছে চীন। এর ফলে একটি ‘কৃত্রিম সূর্য’ তৈরির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের আওতাধীন ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিকসের তৈরি এ ফিউশন চুম্বক নিউক্লিয়ার ফিউশন বা পরমাণু সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে পরিচ্ছন্ন ও বিপুল শক্তি উৎপাদনের একটি প্রধান উপাদান। ২০৩০ সালের মধ্যে ফিউশন শক্তি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের এক উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে বেইজিংয়ের। সদ্য প্রস্তুত হওয়া এ বিশাল কাঠামো মূলত ইংরেজি ‘ডি’ আকৃতির একটি সুপারকন্ডাক্টিং বা অতিপরিবাহী চুম্বক। এটি ম্যাগনেটিক কনফাইনমেন্ট ফিউশন বা চৌম্বকীয় প্রক্রিয়ায় ফিউশন শক্তি নিয়ন্ত্রণে নকশা করা হয়েছে। ২১ মিটার…

Read More

মোস্তফা, ফাজিল, জালাল—এই নামগুলোতে উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আপত্তি। তাই অনিচ্ছা সত্ত্বেও নাম পাল্টাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরির একটি গ্রামে গত বছরের অক্টোবরে মরমি কবি সন্ত কবিরের স্মরণে আয়োজিত এক ধর্মীয় সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন রাজ্যের উগ্র হিন্দুত্ববাদী বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ সময় তিনি জানতে পেরে অবাক হন, গ্রামটির নাম মোস্তফাবাদ। অথচ সেখানে একজনও মুসলিম বাসিন্দা নেই। এই জনতাত্ত্বিক বিষয়টিই তাঁর কাছে মোস্তফাবাদের নাম পরিবর্তনের জন্য যথেষ্ট যুক্তি হিসেবে কাজ করেছিল। যোগী বলেছিলেন, ‘ভেবে দেখুন, আমি যখন এখানে আসি, তখন জিজ্ঞেস করেছিলাম, এখানে কতজন মুসলিম বসবাস করেন? আমাকে বলা হয়েছিল একজনও নয়। কিন্তু এলাকার…

Read More

গেল বছর প্রথম আলো প্রচারিত ‘অভিজ্ঞতার আলো’ অনুষ্ঠান দেখছিলাম। বক্তা আমার প্রিয় মানুষ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সঞ্চালক লেখক ও সাহিত্যিক আনিসুল হক। আবদুল্লাহ আবু সায়ীদ স্যার বাঘের গল্প বলছিলেন, ‘সেদিন একটা জায়গায় গেছিলাম, শ্রীপুরে। তো সেখানে যেয়ে দেখলাম একটা জায়গার নাম “বাঘের বাজার”। তবে আমাদের দেশে তো সব সময় বাঘ ছিল। ঢাকাতে আমিই প্রায় বাঘ দেখেছি। ঢাকা-টাঙ্গাইল রোডে তো একদম সামনাসামনি দেখেছি। আর সকাল বেলায় আমি যখন পুরানা পল্টনে থাকতাম, প্রতিদিন হাঁটতে বেরোতাম এবং পুরান ঢাকার কাছে যেতেই যাওয়ার রাস্তার দুই পাশে তো জঙ্গল, কেমন একটা ভয় এবং যখন পুরোনো এয়ারপোর্টের কাছে যেতাম, তখন ভয়টা ভীষণভাবে বেড়ে যেত। কারণ, তার…

Read More

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর হামলা চালিয়েছে। এ পরিস্থিতি দেখে যে কেউ ভাবতে পারেন, হয়তো অনেক আগেই তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। অথচ মাত্র এক মাস আগেই তারা ইসলামাবাদ সমঝোতা নামে একটি চুক্তিতে সই করেছিল। সেই চুক্তির লক্ষ্য ছিল যুদ্ধ শেষ করার প্রক্রিয়া শুরু করা এবং চূড়ান্ত সমঝোতার জন্য ৬০ দিনের সময় নির্ধারণ করা। বাস্তবতা হলো, সেই চুক্তির পর খুব অল্প সময়ই পেরিয়েছে। কিন্তু এত বেশি কথার লড়াই, হুমকি ও পাল্টাপাল্টি হামলা হয়েছে যে যুদ্ধটি যেন বারবার শুরু ও শেষ হয়েছে বলে মনে হয়। একই ধরনের বক্তব্য, একই ধরনের দাবি, একই ধরনের প্রতিক্রিয়া—সব মিলিয়ে একধরনের ক্লান্তিকর…

Read More

একসময় বই ছিল জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। আজ বইয়ের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা—মনোযোগের অর্থনীতি। বিশ্বে এমন একটি শিল্প গড়ে উঠেছে, যার প্রধান কাঁচামাল তেল, গ্যাস কিংবা খনিজ নয়; মানুষের মনোযোগ। ২০২৫ সালে বৈশ্বিক বিজ্ঞাপন ব্যয় ১.১৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গুগলের আয়ের প্রায় ৭৫ শতাংশ এবং মেটার ৯৮ শতাংশের বেশি এসেছে বিজ্ঞাপন থেকে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যবসায়িক সাফল্য নির্ভর করছে আমরা কতক্ষণ তাদের পর্দার দিকে তাকিয়ে থাকি। মানুষের মনোযোগ আজ শুধু মনোবিজ্ঞানের বিষয় নয়; এটি বৈশ্বিক পুঁজিবাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রযুক্তি কোম্পানিগুলো আমাদের যত বেশি সময় স্ক্রিনে ধরে রাখতে পারে, তাদের মুনাফা…

Read More

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার  :বাগেরহাট জেলা জজ আদালতের আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় দুই ভাইসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। এর আগে সোমবার ভোররাতে বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— বাগেরহাট আলিয়া মাদ্রাসা সড়ক এলাকার শেখ আবু দাউদের ছেলে শেখ মুরাদ (৪১) ও তার ভাই আবু তাহের দীপ ওরফে…

Read More

বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ নিজেদের প্রধান ফুটবল আসরগুলো পরিচালনা করতে নতুন একটি কোম্পানির কাছে বড় আকারের সংখ্যালঘু শেয়ার বিক্রির পরিকল্পনা করেছে ফিফা। মূলত ২১১টি সদস্যসংস্থাকে দেওয়া উন্নয়ন তহবিলের পরিমাণ তিন গুণ করার বড় উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে নতুন এ প্রতিষ্ঠান সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বহাল থাকবে ফিফাই এবং এফএফইয়ের সংখ্যাগরিষ্ঠ শেয়ার বা মালিকানাও তাদের হাতেই থাকবে। তবে এ প্রস্তাবের বাস্তবায়ন নির্ভর করছে ফিফার ৩৭ সদস্যের কাউন্সিল ও বেশির ভাগ জাতীয় অ্যাসোসিয়েশনের অনুমোদনের ওপর। গত মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমে এ পরিকল্পনার নানা দিক প্রকাশিত হতে…

Read More

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার  : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটেলিয়ানের টহল দল কর্তৃক বিভিন্ন সময়ে আটক প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিজিবি  নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বিজিবি…

Read More