Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার :দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন। এর মধ্যে খুলনা বিভাগে নতুন করে ৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ ৫২ জনই বাগেরহাট জেলার। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জুলাই…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। বুধবার (২৯ জুলাই) নির্বাচন ভবনের সভাকক্ষে বেলা ১১টায় বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্ব একটি প্রতিনিধিদল এবং নির্বাচন কমিশনারসহ ইসি কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন। জানা গেছে, বৈঠকে বিএনপিদলীয় সাবেক এক ইসি কর্মকর্তাকে ফের অতিরিক্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ ও স্থানীয় নির্বাচনের আইন সংশোধন নিয়ে আলোচনা হতে পারে।
রূপ বদলাতে কতকিছুই না করছি আমরা। দামি প্রসাধনী, ফেসিয়াল আর নামি ব্র্যান্ডের সিরামের ভিড়েও ত্বক যা— তাই। কাঙ্ক্ষিত জেল্লা অধরাই থেকে যাচ্ছে? আসলে উপর থেকে প্রসাধনী মেখে রূপচর্চার দিন এখন অতীত। এভাবে এখন আর কেউ রূপচর্চা করে না। আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে আপনার অন্দরমহলেই। শুধু প্রসাধনী আর ফেসিয়াল করলেই হবে না, খেতে হবে স্বাস্থ্যকর খাবারও। সম্প্রতি সৌন্দর্যপ্রেমীদের ভরসা কেড়েছে— ‘বিউটি ড্রিংক’ । অকালবার্ধক্য রুখতে এবং ত্বকে তারুণ্যের চমক ফিরিয়ে আনতে এখন ঘরে ঘরে জায়গা করে নিচ্ছে কোলাজেন মাচা ও নানা ভেষজ নির্যাস। এ যেন জাদু কি ঝাপ্পি। এক চুমুকেই এবার কমবে বয়স। আজকাল দেখা যায়, অনেক তরুণীকে দৈনন্দিন অভ্যাসে…
আসন্ন সপ্তাহগুলোতে চীন থেকে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান হাতে পেতে যাচ্ছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করে জানিয়েছে যে প্রথম দফায় ৪০০টি পর্যন্ত প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছাতে পারে দেশটিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ফলে সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সুরক্ষায় যে দুর্বলতা দেখা দিয়েছিল, তা কাটিয়ে উঠতে স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা জোরদারে তেহরানের এটি অন্যতম বড় পদক্ষেপ। ছয় থেকে সাত কোটি মার্কিন ডলারের এই চুক্তির আওতায় মূলত ৩০০ থেকে ৪০০টি ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা মানপ্যাডস কেনা হচ্ছে। এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে বিশেষভাবে চীনের ‘কিউডব্লিউ-১২’ এবং ‘এফএন-১৬’…
বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। একই সময়ে জেলা ছাত্রদলসহ সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও কর্মসূচির ঘোষণা রয়েছে। উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা থাকায় যে কোনো সময় উত্তেজনা, সংঘর্ষ, জানমালের…
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করায় দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেন, সাহাবুদ্দিন কী কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে আমাদের আগ্রহ নেই। কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে, তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। আজ ২৪ জুলাই (জুমাবার) সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার মিন্টু রোডের সরকারি বাসভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ পরবর্তী এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই।…
মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধানের এই দায়িত্ব সামলাবেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের উদ্দেশ্যে পদত্যাগপত্র দাখিলের মাধ্যমে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। অন্যদিকে সংবিধানের ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী— রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য যেকোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির সমস্ত দায়িত্ব পালন করবেন। পরবর্তী রাষ্ট্রপতি…
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি বক্তব্যের পর বাংলাদেশের সংবিধানের ৫১ অনুচ্ছেদ বা ‘আর্টিকেল ৫১’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে এই সাংবিধানিক বিধান। সংবিধানের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ সুরক্ষার কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি যাতে কোনো ধরনের আইনি চাপ ছাড়াই সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারেন, সে উদ্দেশ্যেই এই বিধান রাখা হয়েছে। আর্টিকেল ৫১-এ কী বলা হয়েছে? বাংলাদেশের সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী, ১. রাষ্ট্রপতির জবাবদিহি: রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালনের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। ২. ফৌজদারি মামলায় সুরক্ষা: রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি…
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কোনো মমলা থাকলে খতিয়ে দেখা হবে। সেগুলো উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটাও দেখা হবে। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপে মানবাধিকার বিষয়ক পরামর্শ সভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত ৮ জনের বিরুদ্ধে করা মামলা যদি মিথ্যা হয়, তাহলে তা প্রত্যাহার করা হবে। মন্ত্রী জানান, বর্তমানে এক্সট্রা কিলিং শূন্যের কোটায় নেমেছে। এছাড়া যত বড় রাজনৈতিক নেতাই হোক না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না বলেও জানান তিনি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে ক্ষমতাসীন বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় আলোচনা, সংবিধান সংশোধনের সম্ভাবনা এবং রাজনৈতিক সমঝোতার বিষয় বিবেচনায় নিয়েই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। শুক্রবার রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ানোর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। তবে বিএনপির একাধিক নেতা মনে করছেন, এই নির্বাচন দ্রুত হওয়ার সম্ভাবনা কম। দলের নেতাদের ভাষ্য, নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিএনপির শীর্ষ পর্যায়ের…