Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় বিএনপির হামলায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে হাসপাতালে যাচ্ছেন এনসিপি নেতারা। সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের সামনে কথা বলবেন তারা। বৃহস্পতিবার (৩০ জুলাই) আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে আলিফকে দেখে বিকাল সাড়ে ৪টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এনসিপি নেতারা। আরও পড়ুন প্রতিশ্রুতি মিলেছে, সেতু মেলেনি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব ও এমপি আখতার হোসেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ন্যাশনাল হেলথ এলায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফা (ইল্ড) বৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে বাজারের নজর রয়েছে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসংক্রান্ত মন্তব্যের দিকে। চলতি সপ্তাহে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পর বিনিয়োগকারীরা ফেডের পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১টা ১৪ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৪৫ ডলার ৫৯ সেন্টে। এর আগের দিন স্বর্ণের দাম সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বেড়েছিল। অন্যদিকে আগস্ট মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৩ ডলার ৭০ সেন্টে লেনদেন হয়।…
বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ বৃহস্পতিবার বিনিময় হার : বৈদেশিক মুদ্রা – বাংলাদেশি টাকা মার্কিন ১ ডলার – ১২৩ টাকা ৩৬ পয়সা ইউরোপীয় ১ ইউরো – ১৪৩ টাকা ১০ পয়সা ইতালিয়ান ১ ইউরো – ১৪৩ টাকা ১০ পয়সা ব্রিটেনের ১ পাউন্ড – ১৬৪ টাকা ৫৪ পয়সা সিঙ্গাপুরের ১ ডলার – ৯৬ টাকা ২৬ পয়সা অস্ট্রেলিয়ান ১ ডলার – ৮৬ টাকা ২৮ পয়সা নিউজিল্যান্ডের ১ ডলার – ৭১ টাকা ৭৮ পয়সা কানাডিয়ান ১ ডলার – ৮৭ টাকা ৯০ পয়সা ইউ এ…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একজন ব্যক্তি দণ্ডপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করার অধিকার রয়েছে। দেশে ফিরতে চাইলে সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ীই প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেফতার করতে পারে। বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের দুইটি সমঝতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা…
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন বিশেষ চাহিদাসম্পন্ন তিনজনকে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন ও নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা। আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম…
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে এক সাবেক বাসচালকের বাসা থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড় গুনতে গিয়ে হিমশিম খেয়েছেন পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা। নগদ টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে টাকা গণনার ৫টি যন্ত্র বিকল হয়ে পড়ে। বুধবার গভীর রাত থেকে শুরু হওয়া এই নজিরবিহীন অভিযানে সাবেক বাসচালক মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ অন্তত ২৮ কোটি রুপি এবং ১৫ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২১ কোটি রুপি। সব মিলিয়ে উদ্ধারকৃত মোট অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৯ কোটি রুপিতে। গ্রেফতার মিনার মণ্ডল পেশায় একজন সাবেক বাসচালক হলেও তিনি পাথর ব্যবসায়ী তুলু মণ্ডলের আত্মীয়। এই তুলু মণ্ডল আবার সাবেক তৃণমূল…
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩১৭২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার (২৯ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ১৬টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩১৯টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০২টি বাস, ৭৫টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১১২টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৭১৪টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও…
মার্কিন সিনেটে বিপুল সমর্থনে পাস হয়েছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও তেল ক্রেতা দেশগুলোর ওপর চড়া শুল্ক আরোপ সংক্রান্ত বহু আলোচিত দ্বিদলীয় বিলটি। সম্প্রতি প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে নামাঙ্কিত এই বিলটি সিনেটের ভোটাভুটিতে ৮৬-১২ ব্যবধানে জয়ী হয়ে একটি বড় ধাপ অতিক্রম করেছে। আইনটি চূড়ান্ত অনুমোদন পেলে রাশিয়া থেকে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস কেনা শীর্ষ দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর একচ্ছত্র ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি বাস্তবায়িত হলে বিশেষ করে ভারত ও চীনের মতো দেশগুলো বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছে। তবে যেসব দেশ তাদের মোট প্রাকৃতিক গ্যাস আমদানির ১৫ শতাংশের কম অংশ রাশিয়া…
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খানের ভগ্নিপতি অভিনেতা আয়ুশ শর্মা মজা করে বলেছেন, পানভেলের খামারবাড়িতে একবার গেলে ‘ভাই’ (সালমান) না বলা পর্যন্ত নাকি ফেরার সুযোগ নেই! তাঁর এই মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে সালমানের বহু বছরের প্রিয় আশ্রয়—মুম্বাইয়ের বাইরে পানভেলের বিশাল খামারবাড়িকে। কেমন এই খামারবাড়ি? কী কী আছে সেখানে? দেখে নেওয়া যাক ১০ ছবিতে। প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০: ০০ শেয়ার করুন ফলো করুন ১ / ১০ অভিনেতা আয়ুশ শর্মা সালমান খানের ছোট বোন অর্পিতা খানের স্বামী। সম্প্রতি তিনি জানান, সালমানের সবচেয়ে প্রিয় জায়গাগুলোর একটি হলো পানভেলের এই খামারবাড়ি।ছবি: ইনস্টাগ্রাম থেকে ২ / ১০ ব্যস্ততার ফাঁকে নিজের মতো সময় কাটাতে সালমান…
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৭৭। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ২ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। চাকরির বিবরণ— ১. পদের নাম: স্টেনোগ্রাফার/স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৬ শিক্ষাগত যোগ্যতা— যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমান। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বাংলা ও ইংরেজি সাঁটলিপির গতি যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ/মিনিট এবং বাংলা ও ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ/মিনিট। গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (১১,০০০–২৬,৫৯০) টাকা। আরও পড়ুন দেশের প্রাইমারি শিক্ষকদের জীবন: শ্রাবণ মেঘে ঢাকা ২৯ জুলাই ২০২৬ ২. পদের নাম: ইমাম পদসংখ্যা: ৩ শিক্ষাগত…