Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান

    অক্টোবর ২০, ২০২৬

    শাকিব খানের সঙ্গে নিউইয়র্কে দীঘি

    অক্টোবর ২০, ২০২৬

    বাংলা ও উর্দু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নসিমা খান মারা গেছেন

    অক্টোবর ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»খেলাধুলা»অস্ট্রেলিয়াকে হারানোর গোপন ফর্মুলা জানালেন হাবিবুল বাশার

    অস্ট্রেলিয়াকে হারানোর গোপন ফর্মুলা জানালেন হাবিবুল বাশার

    0 Views

    হাবিবুল বাশারের কাছে প্রশ্ন ছিল, ‘ডারউইন টেস্টের জয়ে কোন জিনিসটা আপনার বেশি ভালো লেগেছে?’

    আপাতদৃষ্টিতে সহজ প্রশ্ন মনে হলেও এই প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ নয়। ভালোর তালিকাটা যে অনেক লম্বা এখানে! সেই দীর্ঘ তালিকার মধ্যে হাবিবুলের পক্ষপাত কোন দিকে, জানার চেষ্টা হয়েছিল আসলে সেটিই।

    কিন্তু হাবিবুল সহজ-কঠিন কোনো পথেই হাঁটলেন না। আসলে ভালোর যে তালিকার কথা বলা হলো, সেখানে তো সবই মাঠের উপাদান! দলের সঙ্গে থাকার সূত্রে প্রধান নির্বাচকের দৃষ্টিতে এমন আরও অনেক কিছুই পড়ার কথা, ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্স যেগুলোর বহিঃপ্রকাশ মাত্র। আসল রহস্যটা থেকে যায় আড়ালে, ধরা পড়ে শুধু দলের কাছে থাকাদের চোখে।

    প্রধান নির্বাচক সেই আড়াল থেকেই টেনে আনলেন কিছু প্রসঙ্গ, যার মূলে আছে ক্রিকেটারদের চাপহীন থাকার দৃঢ় মানসিকতা, নিজেদের ওপর আস্থায় অবিচল থাকা। বলতে পারেন, যে টেস্টের আপাদমস্তক বাংলাদেশই ভালো খেলে অস্ট্রেলিয়াকে চাপে রাখল, সেই টেস্টে আবার বাংলাদেশের চাপ আসে কোত্থেকে!

    রহস্যটা এখানেই এবং সেটা শুনুন হাবিবুলের মুখ থেকে, ‘এ ধরনের ম্যাচেও চাপ থাকে। একটি সেশন আপনি ভালো খেলছেন মানে পরের সেশনে ভালো খেলার চাপ তৈরি হওয়া। টানা ভালো খেলে যাচ্ছেন মানে সেই ভালো খেলা ধরে রাখার চাপ আসা। এই টেস্টে আমাদের ক্রিকেটাররা খুব ভালো খেলেছে, তবে আমি কৃতিত্ব দেব তাদের চাপমুক্ত থাকার মানসিকতাকে। এটাই তাদের শেষ পর্যন্ত এগিয়ে রেখেছে। তারা সব সময় টেনশন ফ্রি ছিল।’

    হাবিবুল উদাহরণ হিসেবে গতকাল সকালের একটা পর্যবেক্ষণ বললেন। সেটি একটু বিস্তারিতই লেখা যাক, ‘আমরা জানি, আজকের (গতকাল) দিনটা আমাদের জন্য অন্য রকম ছিল, কিছু একটা হয়ে যেতে পারে; কিন্তু ধরুন এই জায়গায় এসে যদি না পারে, সেই চাপ তো থাকতে পারে! যদি উল্টাপাল্টা কিছু ঘটে যায়! কিন্তু সকালে হোটেলে দেখলাম, খেলোয়াড়দের মধ্যে সে রকম কিছু নেই। সবাই স্বাভাবিক, আর দশটা দিনের মতোই। ওদের এই মানসিকতাটাই ভালো লেগেছে।’

    প্রধান নির্বাচক হাবিবুল বাশার
    প্রধান নির্বাচক হাবিবুল বাশার 

    কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অন্য একটা প্রসঙ্গেও অধিনায়ক নাজমুল হোসেনের মধ্যে একই রকম নির্ভার মনোভাব দেখা গেছে। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, হারারেতে সর্বশেষ টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস হারের ঠিক পরের টেস্টেই অস্ট্রেলিয়াকে কীভাবে উড়িয়ে দেওয়া গেল? মাঝে আবার তিন দিনের প্রস্তুতি ম্যাচেও ইনিংস হার! ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা মারারা স্পোর্টস কমপ্লেক্সের কোন বাঁকে এসে এতটা ‘ইউ টার্ন’ নিল? মাঠের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিল বাংলাদেশ; কিন্তু এত জোরে তুড়িটা তারা মারল কোন শক্তি দিয়ে!

    ক্রিকেটীয় কোনো ব্যাখ্যা নেই এর। হ্যাঁ, দিন-রাত খাটাখাটনি করে আসেনি এই সাফল্য। এসেছে মনটাকে বুঝিয়ে—জিম্বাবুয়েতে খারাপ হয়েছে বলেই আমরা ভালো খেলি না, তা নয়। আমরা আমাদের ভালোটা সেখানে খেলতে পারিনি, এটাই হয়েছে সমস্যা। অস্ট্রেলিয়ায় ভালো খেলব। নাজমুলের কথার বাকিটা এ রকম, ‘জিম্বাবুয়ের ওই ম্যাচ আমাদের খেলোয়াড়দের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। ওটাকে কোনো সমস্যা মনে করিনি আমরা।’

    ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হাসান মাহমুদ
    ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হাসান মাহমুদশামসুল হক

    তবে প্রস্তুতিতে বিশেষ কিছু করার চেষ্টা সব সময়ই থাকে, এবারও তা ছিল। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে সে ব্যাপারে কিছুটা ধারণা দিয়েছেন হাসান মাহমুদ, ‘সতীর্থ ও কোচদের সঙ্গে বসে ভিডিও বিশ্লেষণ করে আমরা আমাদের পরিকল্পনা ঠিক করেছি। মাঠে আমরা ঠিক সেটিই বাস্তবায়ন করেছি।’

    দুই ইনিংসে ৯ উইকেট নিলেও বোলারদের সাফল্যের প্রশ্নে তিনি শুধু নিজের কথাই বললেন না, ‘সব বোলারই দারুণ ধৈর্য দেখিয়েছে। তারা সঠিক প্রক্রিয়া মেনে নির্দিষ্ট লাইন-লেংথ ধরে রেখে বোলিং করে গেছে, যার সুফল দল পেয়েছে।’

    আরেকটা ব্যাপার, ডারউইনে এত বড় সাফল্যের পরও বাংলাদেশ দলের ক্রিকেটাররা আনন্দের আতিশয্যে ভেসে যাননি। টেস্ট জয়ের পর মাঠেই আনন্দ-উল্লাস যা হওয়ার হয়েছে, এরপর ড্রেসিংরুমে একটু হাঁকডাক। তারপর সব শেষ। হোটেলে ফিরে যে যার নিত্যজীবনে ফিরে গেছেন। সত্যি বলতে কী, অস্ট্রেলিয়াকে হারানোর পরমুহূর্ত থেকে ডারউইন-জয়ের চেয়েও ক্রিকেটারদের কাছে সবচেয়ে বড় শান্তির বিষয় হলো, ‘আজ কোনো কাজ নেই, আজ আমাদের ছুটি।’

     

    ডারউইনে হারের পর বিমর্ষ অস্ট্রেলিয়া দল
    ডারউইনে হারের পর বিমর্ষ অস্ট্রেলিয়া দলশামসুল হক

    বিপরীত কিছুও হতে পারে, তবে ভালোর পর আরও ভালো কিছুর আশাই তো করে মানুষ। আর ডারউইনের ভালোটা তো স্রেফ একটা টেস্ট জয়ই নয়, অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসেই একটা নাড়া দেওয়া। এশিয়ার টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা আজ পর্যন্ত অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে টেস্টে হারাতে পারেনি। পাকিস্তান সর্বশেষ এখানে টেস্ট জিতেছে ১৯৯৫ সালে। এশিয়ার দলগুলোর মধ্যে এই শতাব্দীতে এত দিন একমাত্র ভারতই ছিল, যারা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারাতে পেরেছে। এবার হারাল বাংলাদেশ; সেটিও এমন একসময়ে, যখন টেস্ট র‍্যাঙ্কিংয়ের সবার ওপরে বসে আছে অস্ট্রেলিয়া।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    ফাইনালে ওঠার পথে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

    অক্টোবর ২০, ২০২৬

    মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    অক্টোবর ২০, ২০২৬

    পিএসজিকে সেই ৬-১ মনে করিয়ে নিজেদের ক্ষতও দেখাল বার্সেলোনা

    অক্টোবর ২০, ২০২৬

    আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়ায় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

    অক্টোবর ২০, ২০২৬

    ৩০৫ রান তাড়া করে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় টাই

    অক্টোবর ১৯, ২০২৬

    মিরাজকে সরিয়ে নেতৃত্বে কেন লিটন, ব্যাখ্যা দিলেন তামিম

    জুলাই ৩০, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান

    শাকিব খানের সঙ্গে নিউইয়র্কে দীঘি

    বাংলা ও উর্দু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নসিমা খান মারা গেছেন

    এআই দিয়ে অপপ্রচার, ক্ষোভ জানালেন মেহজাবীন

    দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by