Author: admin

আপলোডকারীর তথ্য

ভারতের সাম্প্রতিক ‘তেলাপোকা’দের আন্দোলনের মধ্য দিয়ে গত চার বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার চারটি দেশ বড় ধরনের সরকারবিরোধী আন্দোলন ও অভ্যুত্থানের সাক্ষী হলো। এর মধ্যে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের আন্দোলন সরাসরি সরকারের পতন ঘটিয়েছে। ভারতে সে তুলনায় কেবল শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়েই আন্দোলনের ইতি ঘটেছে। প্রতিবাদের অভিনব ভাষা ও কৌশলের কারণে ‘জেন-জি’ বর্গ বিশেষ আলোচনায় এসেছে সত্য, তবে এই আলোচনা আদতে নতুন প্রজন্মের প্রতি স্বাভাবিক উচ্চাশার বহিঃপ্রকাশ বলেও চিহ্নিত করা যায়। নতুন প্রজন্মের প্রতি রবি ঠাকুরের বাক্যটাই ইয়াদ করা যেতে পারে, ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা,/ ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।’ জেন-জি বর্গের প্রতি সমাজের উচ্চাশার ধরনও…

Read More

এক কোটি টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। শুনানিতে প্রিন্স মামুনের পক্ষে আইনজীবী পলাশ চন্দ্র রায় ও আবদুল্লাহ আল মামুন জামিন আবেদন করেন। তাঁরা আদালতে বলেন, যৌতুক দাবির অভিযোগের পক্ষে উল্লেখযোগ্য কোনো প্রমাণ নেই। ঘটনার সময় উভয়ের মধ্যে হাতাহাতি হয়েছে। প্রিন্স মামুন তাঁর স্ত্রীকে আবার সংসারে ফিরিয়ে নিতে প্রস্তুত। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী সরকার সাব্বির হোসাইন (ফয়সাল) জামিনের বিরোধিতা করে…

Read More

এবারের বিশ্বকাপ ফুটবল চলার সময় হঠাৎই আলোচনায় আসে ঢাকাই ছবির চিত্রনায়িকা পরীমনির বিয়ে। কারণ, আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর তিনি মজা করে বলেছিলেন, চ্যাম্পিয়ন হলে আবার বিয়ে করবেন। স্পেনের কাছে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। প্রিয় দল আর্জেন্টিনার ১-০ গোলে পরাজয়ের প্রতিক্রিয়ায় পরীমনি মজার ছলে বলেছিলেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ গত বুধবার রাতে একটি পুরস্কার অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন পরী। তখন আবার আসে আলোচিত বিয়ে প্রসঙ্গ। এদিন তিনি মজা করে সাংবাদিকদের কাছে প্রশ্ন করেন, ‘আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’ তাঁর প্রশ্নে হাসির রোল পড়ে যায়। পরে…

Read More

বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত সারাতে আর্জেন্টিনার একেক খেলোয়াড় একেক উপায় খুঁজে নিয়েছেন। কেউ বাড়িতে বসে সময় কাটাচ্ছেন, কেউ সিনেমা দেখছেন। এবার আর্জেন্টিনার সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরোকে দেখা গেল অবকাশযাপনে। বান্ধবী ও সন্তানদের নিয়ে কোন সমুদ্রে ভেসে বেড়াচ্ছেন রোমেরো? প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৪: ২৪ শেয়ার করুন ফলো করুন ১ / ১২ রোমেরোর ক্লাব বদলের আলোচনা নিয়ে একের পর এক সংবাদ হচ্ছে, অন্যদিকে তিনি ঘুরে বেড়াচ্ছেন সমুদ্রে। সবশেষ খবরে শোনা যাচ্ছে, টটেনহ্যামের এই তারকা খেলোয়াড়ের এজেন্টের সঙ্গে ইন্টার মিলানের কয়েক দফা আলোচনার পরও চূড়ান্ত হয়নি ক্লাব বদল। কারণ হিসেবে শোনা যাচ্ছে, বার্সেলোনা নাকি রোমেরোকে নিতে ইচ্ছুক। তাই শেষ মুহূর্তের হিসাব মেলাতে ব্যস্ত…

Read More

প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। গতকাল বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। মালয়েশিয়া থেকেও পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সরকার সম্মত হয়েছে বলে সাংবাদিকদের জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দুই দেশের মধ্যে আলাপ-আলোচনার পর মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে। আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ‘এ কারণেই মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তারা এখন মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। কেন? কারণ, আমরা আলোচনা ও কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এগিয়েছি। এসব বিষয়ে সতর্ক ও…

Read More

গত ডিসেম্বরের ঘটনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডাউনটাউন ব্রুকলিনের এক ডেন্টাল ক্লিনিকে তরুণবয়সী এক নারী দন্তচিকিৎসক হাসিমুখে নম্র ভাষায় কথা বলছিলেন। তাঁর পরনে ছিল একটি জ্যাকেট। তাঁর লম্বা চুলগুলো পেছনে ক্লিপ দিয়ে আটকানো ছিল। রোগীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় এক সহকারী ওই চিকিৎসকের নাম কারিনা বলে উল্লেখ করেন। কিন্তু ইউনহে কিম নামের ওই রোগী তখনো জানতেন না, তাঁর চিকিৎসা করছেন কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের প্রেমিকা কারিনা শুলিয়াক। ২০১৯ সালে কারাকক্ষে আত্মহত্যা করার আগে জেফরি এপস্টিন সর্বশেষ ফোনটি করেছিলেন ওই শুলিয়াককেই। চলতি বছর যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষের প্রকাশ করা তদন্ত নথি থেকে জানা গেছে, ওই শুলিয়াক উত্তরাধিকার হিসেবে এপস্টিনের সম্পত্তি থেকে সর্বোচ্চ…

Read More

চিত্রনায়িকা মেঘলা মুক্তা রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সেখানে তাঁর জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। আজ বুধবার মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মেঘলা মুক্তা ফেসবুক পোস্টে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে লেখা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন এবং তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাঁকে প্রার্থনায় রাখুন। আমরা তাঁর সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’ একই সঙ্গে ভক্ত ও নেটিজেনদের উদ্দেশে অপপ্রচার না চালানোর অনুরোধ জানানো হয়েছে সেই ফেসবুক পোস্টে। লেখা…

Read More

পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজএএফপি ত্রিনিদাদে পাকিস্তানকে ৯০ রানে হারিয়ে সিরিজের প্রথম টেস্টে অসাধারণ এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ ছোট–বড় কিছু রেকর্ড এবং মাইলফলকও উপহার দিয়েছে। সংখ্যার গল্পে সেই রেকর্ড ও মাইলফলকগুলো তুলে ধরা হলো। ২ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে ২১১ রানের লক্ষ্য তাড়া করে হেরেছে পাকিস্তান। চতুর্থ ইনিংসে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন লক্ষ্য, যেখানে তাড়া করতে নেমে তারা হেরেছে। এর চেয়ে কম রানের লক্ষ্য তাড়া করে তারা হেরেছিল ২০১৭ সালে ব্রিজটাউনে, সেবার ১৮৮ রানের লক্ষ্য পেরোতে পারেনি। ২ সর্বশেষ ১১ টেস্টে এটি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় জয়। আগের জয়টি এসেছিল সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে।…

Read More

জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে প্রতিযোগী ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, পাকিস্তানসহ ৬০ দেশের ওপরও ১০ ও সাড়ে ১২ শতাংশ শুল্ক বসেছে। এই দেশগুলো থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নিয়মিত শুল্কের অতিরিক্ত হিসেবে নতুন এই শুল্ক আদায় করবে যুক্তরাষ্ট্র কাস্টমস। যেমন বাংলাদেশের পণ্যে গড় শুল্ক ১৫ শতাংশ। তার সঙ্গে নতুন শুল্ক যুক্ত হয়ে মোট শুল্ক দাঁড়াবে ২৫ শতাংশ। অন্যান্য দেশের ক্ষেত্রেও এভাবে শুল্কের হিসাব হবে। সাধারণত যে প্রতিষ্ঠান পণ্য আমদানি করে, তাকেই শুল্ক দিতে হয়। তবে কোনো দেশের পণ্যে বেশি শুল্ক থাকলে সেখান…

Read More

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি–জুন) ব্র্যাক ব্যাংক পিএলসির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৯০৬ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় নিট মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ। ২০২৫ সালে রেকর্ড ২ হাজার ২৫০ কোটি টাকা মুনাফা করেছিল ব্র্যাক ব্যাংক। এবার বছরের প্রথম ছয় মাসে গত বছরের ৬৩ শতাংশের বেশি মুনাফা করে ফেলেছে ব্র্যাক ব্যাংক। সেই হিসাবে দেখা যাচ্ছে, এবার প্রথম ছয় মাসেই রেকর্ড মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক। ২৮ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। সুদ থেকে নিট আয় ও বিনিয়োগ আয়…

Read More