Author: admin

আপলোডকারীর তথ্য

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘তাঁর (ইশরাক) কাজকে কেউ নেগেটিভ (নেতিবাচক) বলার সুযোগ নেই। কিন্তু একজন জনপ্রতিনিধি, একজন প্রতিমন্ত্রী এভাবে যদি প্রকাশ্য দিবালোকে অস্ত্র বহন করেন বা কাউকে এটা দিয়ে তাক করেন তাহলে তিনি হয়তো ভালো নিয়তে করেছেন। কিন্তু খারাপ নিয়তে প্রয়োগ করার মানুষের তো এই সমাজে অভাব নেই। এরা রেফারেন্স হিসেবে এটাকে (অস্ত্র প্রদর্শন) ব্যবহার করবে। বিষয়টি যদি আপনি সিভিল অ্যাটিচিউড থেকে নেন, তাহলে আপত্তির জায়গাটি শুধু এটুকুই। তাঁর কাজের ব্যাপারে আপত্তি করার কিছু নেই।’ আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী…

Read More

দারিদ্র্যকে মানুষের মর্যাদার ওপর চরম আঘাত এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) এক বাণীতে জাতিসংঘ প্রধান জোর দিয়ে বলেন, দারিদ্র্য মানুষের সুযোগ-সুবিধা বন্ধ করে দেয় এবং যেকোনো সংকটকালীন মুহূর্তে মানুষকে চরম ঝুঁকির মুখে ফেলে দেয়। চলতি বছরের প্রতিপাদ্য ‘সবার জন্য নিরাপদ বাসস্থান’-এর ওপর আলোকপাত করে গুতেরেস উল্লেখ করেন, দারিদ্র্য কীভাবে আবাসনহীনতার ঝুঁকি বাড়িয়ে দেয় এবং চড়া বাড়িভাড়া, অনিরাপদ আবাসন ও গৃহহীনতা মানুষকে আরও চরম দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। তিনি সতর্ক করে বলেন, এর পরিণতি…

Read More

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ভ্রমণের বিষয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সংঘাত, ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ থাকার আশঙ্কায় এসব দেশে আপাতত ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির সংশ্লিষ্ট দূতাবাসগুলো। সোমবার (১৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়। সতর্কতা দেওয়া দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন ও ইসরায়েল। বিবৃতিতে এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকতে, বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখতে, ওই অঞ্চলে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এবং যেকোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান…

Read More

সৌদি আরবে হাউছিদের হামলা অব্যাহত থাকার মধ্যেই দেশটির রাজধানী রিয়াদের বাসিন্দারা আবারো বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তবে, এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সোমবার সৌদি কর্মকর্তারা জানান, হাউছিদের সাথে যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার পর তারা ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ সম্মেলনে সশরীরে অংশগ্রহণ বাতিল করছেন। এই বিনিয়োগ সম্মেলনটি ২৬ থেকে ২৯ অক্টোবর (৪ থেকে ৭ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে, ইয়েমেনেও লড়াই তীব্র হয়েছে। সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর একটি সামরিক শিবিরে হাউছিদের হামলায় ৫০ জনের বেশি সেনা নিহত এবং আরো ২০০ জন আহত…

Read More

ভারতে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, নির্বিচার আটক ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা। তারা অবিলম্বে বলপ্রয়োগ বন্ধ, সমাবেশে ব্যাপক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেন, গত তিন মাসে নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে তরুণদের নেতৃত্বে অনুষ্ঠিত শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের কঠোর পদক্ষেপ উদ্বেগজনক। শান্তিপূর্ণ সমাবেশে অযৌক্তিক বিধিনিষেধ, অতিরিক্ত বলপ্রয়োগ, নির্বিচারে আটক, গুম এবং শিক্ষার্থী অধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ভারত সরকারকে আগেও সতর্ক করা হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সম্মান করা, সুরক্ষা দেওয়া এবং তা নিশ্চিত করা…

Read More

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, সফরে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আসিম মুনির। আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি গুরুত্ব পাবে। চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ রক্ষায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। সংকট নিরসনে দেশটি দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছে। এ পরিস্থিতিতে আসিম মুনিরের তেহরান সফরকে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টার…

Read More

সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্য নিয়ে আপত্তি জানিয়ে এর প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা দাবি করেছেন, বক্তব্যটি ইসলামের মৌলিক তাওহিদি বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক এবং মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। এ পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতিকে বক্তব্যটি প্রত্যাহার করে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ সোমবার (১৯ অক্টোবর) দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে তাঁরা বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বক্তব্যে বিশেষ দায়িত্বশীলতা ও সতর্কতা থাকা প্রয়োজন। ইসলামের মৌলিক আকিদা অনুযায়ী, মহান আল্লাহ…

Read More

‎‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। ‎বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন জামায়াত আমির। ‎ডা. শফিকুর রহমানকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন। ‎‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য সম্মেলনটি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়…

Read More

কথা বলছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। ছবি: কালবেলা মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। সাধারণ মানুষ বলে, জামায়াতের কর্মী ছাড়া জামায়াত অন্য কাউকে ভিক্ষাও দেয় না। তারা কোনো রাজনৈতিক দল নয়, একটি সমিতি।’ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার পূজামণ্ডপগুলো পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামায়াতের সমালোচনা করে খোকন তালুকদার আরও বলেন, দলটির কর্মকাণ্ড তাদের নিজস্ব কর্মী ও সমর্থকদের ঘিরেই পরিচালিত হয়। সাধারণ মানুষের জন্য তাদের কার্যক্রমের পরিধি নিয়ে প্রশ্ন রয়েছে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা…

Read More

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে প্রশাসনিক ভবন থেকে তাকে বের করে আনা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন তিনি। তবে উপাচার্যকে ক্যাম্পাস ছাড়ার অনুমতি দিতে একটি শর্ত দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের নিচে তাকে নামিয়ে আনার পর মাইক হাতে এক শিক্ষার্থী ঘোষণা দেন, উপাচার্যকে ক্যাম্পাস থেকে বের হতে দেওয়া হচ্ছে এই শর্তে যে তিনি আর চুয়েটে ফিরবেন না। এ সময় শিক্ষার্থীরা তাকে…

Read More