Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক সুমনী আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতের নেতৃত্বে কমিটিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও পাঁচজন। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন রাজশাহীর বাগমারা…
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে তারা সীমান্তের ওপর থেকে অর্থ সরবরাহ করছে এবং এই দেশের আরেক পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় এই কথা জানিয়ে প্রধানমন্ত্রী এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দাদের খবর আছে। আপনারা নিশ্চয় দেখেছেন দেশের কয়েকটি জায়গায় কয়েকটি কল-কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে আমি পরিষ্কার করে হাজারো মানুষের সামনে একটি কথা বলতে চাই। পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, যে স্বৈরাচার পালিয়ে গেছে তারা সেখানে অর্থ সরবরাহ করছে। অর্থ সরবরাহ করে কাদের…
সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের ফাইনালে উঠতে হলে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি টাইগারদের বড় ব্যবধানে জিততে হবে। এক্ষেত্রে প্রথমে ব্যাট করলে অন্তত ৪০ রানের ব্যবধানে জয় পেতে হবে। অন্যদিকে পরে ব্যাট করতে নামলে দ্রুত সময়ের মধ্যে জয় তুলে নিতে হবে। অন্যদিকে জিম্বাবুয়ে তাকিয়ে থাকবে গভীর উৎকণ্ঠা নিয়ে। গতকাল জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানরা। এদিন সেদিকুল্লাহ আতাল তার ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন, আর ইব্রাহিম জাদরান তার সংক্ষিপ্ত ক্যারিয়ারে চতুর্থবারের মতো নব্বইয়ের ঘরে গিয়ে আউট হয়েছেন। পরে বল হাতে রশিদ খান একাই চার উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।…
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির হ্যান্ডবলে মালদ্বীপ হারিয়ে ফাইনালে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। মালদ্বীপকে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে শুরুটা ভালোয় করেছিলো মালদ্বীপের মেয়েরা। প্রথমার্ধে সেই তাল দরে রাখতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের কাছে পিছিয়ে যায় মালদ্বীপ। মালদ্বীপের বিপক্ষে ১৬-৫ গোলে এগিয়ে থেকে বিরতি যায় বাংলাদেশ।
কিছু রাত কখনো পুরোনো হয় না। ক্যালেন্ডারের পাতা উল্টে যায়, বদলে যায় খেলোয়াড়, কোচ, এমনকি দুই দলের শক্তির সমীকরণও। কিন্তু স্মৃতির দেয়ালে কিছু রাত চিরকাল একই রকম উজ্জ্বল থাকে। বার্সেলোনার কাছে ২০১৭ সালের ৮ মার্চ তেমনই এক রাত। যেদিন প্যারিস সেন্ট–জার্মেইকে (পিএসজি) ৬-১ গোলে হারিয়ে ফুটবল ইতিহাসেরই অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিল কাতালানরা। আজ চ্যাম্পিয়নস লিগে আবার মুখোমুখি পিএসজি ও বার্সেলোনা। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে দুই ইউরোপীয় পরাশক্তির লড়াইয়ের আগে সেই রাতের স্মৃতি ফিরিয়ে এনেছে বার্সেলোনা। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে পিএসজির বিপক্ষে অতীতের লড়াইয়ের গল্প বলতে গিয়ে মনে করিয়ে দিয়েছে বিখ্যাত সেই ‘রেমোন্তাদা’র কথা। তবে শুধু গৌরবের স্মৃতিতে ডুবে থাকেনি বার্সেলোনা।…
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শনিবার (১৭ অক্টোবর) টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় স্বাগতিক দলের খেলোয়াড়রা। এ ইভেন্টে রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। একই প্রতিযোগিতার দাবা ইভেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রানার্সআপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। নারী ফুটবলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তাছলিমা আক্তার সেরা গোলরক্ষক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া সর্বোচ্চ গোলদাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিমা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ১৪ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে শুরু হওয়া…
বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) সারাদেশে রাজনেতিক সহিংসতায় ৭৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৬ হাজার ৪৭৩ নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ ছাড়া সারাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ নানা অভিযোগে গণপিটুনি ও মব সহিংসতার ৩৯৮টি ঘটনায় ১৮৭ জন নিহত এবং ৪০১ জন আহত হয়েছেন। এতে দেখা যায়, রাজনৈতিক সংঘাতের চেয়ে গণপিটুনিতে মৃত্যু আড়াই গুণ বেশি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এসব তথ্য জানিয়েছে। ১৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ এবং এইচআরএসএসের সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ১৩টি সহিংসতার ঘটনার ৯৩১টি ঘটেছে…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর। জামায়াতে ইসলামীই জুলাইকে ধারণ করে। সরকার জুলাইকে ধারণ না করায় তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না। তারা সাংবিধানিক সব প্রতিষ্ঠানে দলীয় লোক বসাচ্ছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ও রাষ্ট্রীয় বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গোলাম পরওয়ার বলেন, তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদ, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের লোকদের বসাচ্ছে। জামায়াতসহ ১১ দল জুলাইকে ধারণ…
বাংলার ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যকে নস্যাৎ করতে অনেকে চক্রান্ত ও ষড়যন্ত্রের অপচেষ্টা চালালেও দেশের ধর্মপ্রাণ মানুষ কখনোই সেই ষড়যন্ত্রের বাস্তবায়ন হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সব ধর্মের মানুষ যেন তার ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে সেই কাজই করে যাচ্ছে বর্তমান সরকার। সেই সাথে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী। সব ধর্মের মানুষের বসবাস এদেশ ফুলের বাগান। এ বাগান নষ্টের পাঁয়তারা করলে তাদেরকে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন রিজভী। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজা মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সমাজ থেকে দানবীয় অসুররূপী…
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের সংশোধন করতে হবে। তারা যেন সাধারণ মানুষের ওপর কোনো ধরনের উৎপীড়ন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, তা নিশ্চিত করতে হবে। জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমদ ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠন এ সংবর্ধনার আয়োজন করে। স্পিকার বলেন, ঢাকায় একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠার…