Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
বিএনপি নেতৃত্বাধীন চার–দলীয় জোট সরকারের আমলে কাদের দুর্বলতায় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর দিনভর তাণ্ডব চালানোর সুযোগ পেয়েছিল, সে প্রশ্ন রেখেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, ‘তখনো তো চার–দলীয় সরকার ছিল। সারা দিনভর, মাগরিবের আগপর্যন্ত তারা (আওয়ামী লীগ) তাণ্ডব চালানোর এই সুযোগ পেল কীভাবে? এখানে কার দুর্বলতা ছিল? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই নির্মম হত্যাকাণ্ড হলো, তারা কাউকে একটু হাত ধরে সরিয়ে দেওয়ারও চেষ্টা করল না কেন? তাহলে এখানে কি অন্য কোনো বৃহৎ ষড়যন্ত্র এবং নোংরা খেলা ছিল? এটা জাতির বিরাট প্রশ্ন।’ আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা…
জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে বিশ্বাসী নয়, বরং রাজপথের আন্দোলন-সংগ্রামে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। যুবদলের দীর্ঘ ইতিহাস ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে রবিউল ইসলাম নয়ন বলেন, “আজ জাতীয়তাবাদী যুবদল ৪৮ বছরে পা দিল। দেশের সকল ক্রান্তিলগ্নে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে এই সংগঠন। বিগত দিনে যুবদলের নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এমনকি বোমা মেরে পঙ্গু করে দেওয়া হয়েছে। তবে এত অত্যাচার…
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গত রোববার অতর্কিত প্রাণঘাতী হামলার ঘটনায় রীতিমতো থমথমে পুরো বলিউড। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে টাইগারের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং সেলিব্রেটিদের নিরাপত্তা জোরদার করার জোরালো আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন যেন হাতেনাতেই শুরু হয়ে গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মুম্বাইয়ে কড়া নিরাপত্তায় দেখা মিলেছে সুপারস্টার সালমান খানের। বিশেষ সুরক্ষা ইউনিটের (এসপিইউ) অস্ত্রধারী কমান্ডোদের কড়া পাহারায় তাকে চলাচল করতে দেখা যায়। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দীর্ঘদিনের হুমকির কারণে এমনিতেই কড়া নিরাপত্তার মধ্যে থাকেন সালমান। তবে সাম্প্রতিক এই ঘটনার পর তার নিরাপত্তা-ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে,…
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গিয়ে একসঙ্গে দেখা হয়েছে ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। তাঁদের একসঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আলোচনা। গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ঢালিউড অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন শাকিব খান ও দীঘি। একসময় শিশুশিল্পী হিসেবে শাকিবের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করা দীঘি এবার তাঁর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন। ছবির ক্যাপশনে শাকিবকে ‘মেগাস্টার’ বলে উল্লেখ করেন তিনি। ২০০৬ সালে পরিচালক এফ আই মানিকের ‘চাচ্চু’ সিনেমায় শাকিব খানের ভাইয়ের মেয়ে জুঁই চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান দীঘি। সিনেমাটিতে…
বাংলা ও উর্দু চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। রোববার (১১ অক্টোবর) রাত ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। চলচ্চিত্র শিল্পী সমিতির সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন নাসিমা খান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন ষাটের দশকের এই জনপ্রিয় অভিনেত্রী। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হলো। দীর্ঘ অভিনয়জীবনে বাংলা ও উর্দু—দুই ভাষার চলচ্চিত্রেই নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। তার প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’…
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যকে অসম্মান করে উপার্জনের প্রবণতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি। মেহজাবীন স্পষ্ট করে বলেন, কাউকে হেয় করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো কোনো বিনোদন নয়, বরং এটি গুরুতর অপরাধ। ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়। এটি একটি অপরাধ।’শুধু অপরাধীদের কর্মকাণ্ড নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সামগ্রিক আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, এ…
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। নবরাত্রির আবহে এবার ছোট মেয়ের প্রথম ঝলকও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তারা। তারকা দম্পতির দ্বিতীয় কন্যার নাম দেবী পাডুকোন সিং। প্রকাশিত ছবিতে ছোট বোনের গালে স্নেহচুম্বন দিতে দেখা গেছে বড় মেয়ে দুয়া পাডুকোন সিংকে। গত ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমীর দিনে দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের সুখবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। এবার উৎসবের আবহে পরিবারের চার সদস্যের একটি ছবি প্রকাশ করে ছোট মেয়ের নাম জানালেন তারা। ছবিতে দীপিকার কোলে নবজাতক দেবী, আর রণবীরের কোলে বড় মেয়ে দুয়া। ছোট বোনের গালে আদর করে চুমু দিচ্ছে সে।ছবিতে চারজনের পরনেই রয়েছে ঘিয়ে ও…
টঙ্গীতে একটি ওষধ তৈরীর কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডের ফলে মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে কারখানার ৪তলা ভবনের ছাদে প্রথমে আগুন দেখা যায়। পরে দ্রুত আগুন নীচে নেমে এসে অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি, উত্তরা ফায়ার স্টেশনের তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি,…
রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে ১২ কোটি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকালে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষিদের প্রণোদনা প্রদান ও জনসভায় প্রধানমন্ত্রী কম্পিউটারে বোতাম টিপে এই অর্থ সংশ্লিষ্ট চাষীদের মোবাইল একাউন্টে প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমি কম্পিউটার একটা বোতাম চাপ দেবো। চাপটা দেওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে আখচাষি ভাইদের একাউন্টে সরকারের পক্ষ থেকে দেয়া সহযোগিতা কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে।’ তিনি বলেন, ‘সরকার আখচাষিদের সহযোগিতার জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দের অর্থ ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির কাছে পৌঁছে দেওয়া হবে। আমি আশা করছি কৃষকদের এ সহযোগিতা…
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে অন্তত চারটি সমঝোতা স্মারকে দুই দেশের সই হওয়ার বিষয় চূড়ান্ত হয়েছে। সফরে আটটি সমঝোতা স্মারক সইয়ের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আলোচনায় বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাপানের চার দিনের সরকারি সফরের বিস্তারিত সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে। সফরের দ্বিতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসংক্রান্ত সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর…