Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
সৌদি আরবে দুজন বাংলাদেশী নাগরিককে মৃত্যুদণ্ড দিয়ে তা কার্যকর করা হলো অথচ সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তা জানতে পারলো না এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। এখান দৈনিক সংগ্রামের পাঠকদের জন্য তাঁর পোস্টটি এখানে তুলে ধরা হলো: ”সম্প্রতি সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে বাংলাদেশি দুইজন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনা চলছে। বাংলাদেশের জনগণের একটি উল্লেখযোগ্য অংশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন।…
হাবিবুল বাশারের কাছে প্রশ্ন ছিল, ‘ডারউইন টেস্টের জয়ে কোন জিনিসটা আপনার বেশি ভালো লেগেছে?’ আপাতদৃষ্টিতে সহজ প্রশ্ন মনে হলেও এই প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ নয়। ভালোর তালিকাটা যে অনেক লম্বা এখানে! সেই দীর্ঘ তালিকার মধ্যে হাবিবুলের পক্ষপাত কোন দিকে, জানার চেষ্টা হয়েছিল আসলে সেটিই। কিন্তু হাবিবুল সহজ-কঠিন কোনো পথেই হাঁটলেন না। আসলে ভালোর যে তালিকার কথা বলা হলো, সেখানে তো সবই মাঠের উপাদান! দলের সঙ্গে থাকার সূত্রে প্রধান নির্বাচকের দৃষ্টিতে এমন আরও অনেক কিছুই পড়ার কথা, ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্স যেগুলোর বহিঃপ্রকাশ মাত্র। আসল রহস্যটা থেকে যায় আড়ালে, ধরা পড়ে শুধু দলের কাছে থাকাদের চোখে। প্রধান নির্বাচক সেই আড়াল থেকেই টেনে…
দেশনেত্রী, গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সংগ্রাম, নেতৃত্ব ও কর্মময় জীবন দলীয় নেত্রী থেকে বাংলাদেশের অভিভাবক!!!! বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার তাঁর দীর্ঘ পথচলা ছিল সংগ্রাম, সাহস, আত্মত্যাগ ও রাজনৈতিক দৃঢ়তার এক অনন্য অধ্যায়। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। শৈশব ও কৈশোর কাটে দিনাজপুরে। ১৯৬০ সালে দিনাজপুর গার্লস হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। একই বছর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিবাহ হউন।। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের…
রাজনীতির শক্তি গড়ে ওঠে আদর্শ, সততা ও সত্যের ওপর; তোষামোদ, চাটুকারিতা কিংবা তৈলমর্দনের ওপর নয়। দুঃখজনক হলেও সত্য, অনেক সময় কিছু মানুষ ব্যক্তি-সন্তুষ্টিকে আদর্শের চেয়ে বড় করে তোলে। তারা নেতার প্রতিটি সিদ্ধান্তকে নিঃশর্তভাবে সমর্থন করে, ভুলকে সঠিক প্রমাণ করতে ব্যস্ত থাকে এবং সত্যকে আড়াল করে রাখে। এতে হয়তো সাময়িকভাবে কেউ খুশি হন, কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় দল, নেতৃত্ব এবং পুরো রাজনৈতিক সংস্কৃতি। একটি সুস্থ রাজনৈতিক সংগঠনে নেতা অবশ্যই সম্মান পাবেন। কিন্তু সম্মান আর তোষামোদ এক বিষয় নয়। সঠিক সিদ্ধান্তের পাশে দাঁড়ানো যেমন একজন কর্মীর দায়িত্ব, তেমনি ভুল সিদ্ধান্ত হলে সম্মান বজায় রেখে গঠনমূলক সমালোচনা করাও একজন আদর্শবান কর্মীর কর্তব্য।…
প্রতি এমএমবিটিইউ ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ জন্য সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে প্রায় ৯৪৯ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে এলএনজি কেনা হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, আগামী ১৫-১৬ আগস্টের মধ্যে কোম্পানিটি এলএনজি সরবরাহ করবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি…
মালয়েশিয়ার উপকূলে নোঙর করা বিশাল এলাকা এখন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের তেল বিক্রির অন্যতম বড় হাব হয়ে উঠেছে। এই তেলের শেষ গন্তব্য চীন। বৃহস্পতিবার (৩০ জুলাই) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত শনিবার (২৫ জুলাই) ইরানের তেলবাহী জাহাজ ‘হিউম্যানিটি’ মালাক্কা প্রণালি ও সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ার উপকূলের দিকে এগোচ্ছিল। হঠাৎ করেই জাহাজটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা এআইএস বন্ধ করে দেওয়া হয়। স্যাটেলাইট ট্র্যাকিংয়ের তথ্য বলছে, ৩৩০ মিটার লম্বা এই অপরিশোধিত তেলবাহী জাহাজটি এখন মালয়েশিয়ার ‘ইস্টার্ন আউটার পোর্ট লিমিটস’ বা ইওপিএল এলাকায় পৌঁছেছে। দক্ষিণ চীন সাগরে অবস্থিত এই বিস্তীর্ণ এলাকা উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং প্রায় ১,২০০…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি কথা বলি নাকি এজন্য। আমি আজ থেকে আর কোনো কথা বলবো না। চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখবো। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে…
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত স্বামী মোহাম্মদ রাসেল পেশায় পিকআপ চালক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মনিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিয়ের করায় অভিযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার রাতে তারা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে রাসেল ঘুমন্ত অবস্থায় থাকাকালে তার হাত-পা বেঁধে ধারালো দা দিয়ে পা ও পুরুষাঙ্গে এলোপাতাড়ি কোপ দেন…
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের সংকট বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। বুধবার (২৯ জুলাই) অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সাম্প্রতিক বিশ্লেষণেও একই চিত্র উঠে এসেছে। তাদের মতে, ইরানের বিরুদ্ধে সংঘাত শুরুর পর থেকেই আমেরিকার প্যাট্রিয়ট ও থাড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত আরও দ্রুত কমে যাচ্ছে। বিশ্লেষণে বলা হয়, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে অস্ত্রের এই চরম ঘাটতি অঞ্চলে মোতায়েন মার্কিন…
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক জামায়াতে ইসলামীর রাজনীতিকে নিষিদ্ধ করার প্রসঙ্গে তুলে ধরে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের একমাত্র দোষ ছিল আমরা আধিপত্যবাদ মেনে নেইনি। তিনি দাবি করেন, ভারতে সম্প্রতি শেষ হওয়া ছাত্র আন্দোলনের পেছনেও জামায়াতকে দায়ী করা হচ্ছে, কারণ ‘সব রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণে আনলেও জামায়াতকে বশে আনা যায়নি’। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের কাউন্সিল হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ঢাকা মহানগর জামায়াতের উত্তর ও দক্ষিণ ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন…