Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়ার সাত দিনের মাথায় আগের আদেশ প্রত্যাহার করা হলো। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে সাত দিনের ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগের আদেশ প্রত্যাহার করা হয়েছে। এদিকে একই দিনে পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রায়ত্ত আরও তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংকগুলো হলো অগ্রণী, জনতা ও বেসিক ব্যাংক।…
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রে সুদের হার দীর্ঘদিন উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কায় বিনিয়োগকারীদের কাছে আকর্ষণ হারাচ্ছে মূল্যবান এই ধাতু। শুক্রবার (২৩ অক্টোবর) স্বর্ণের দাম কমে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ধাতুটির দাম কমেছে ৩ দশমিক ৬ শতাংশ, যা গত জুনের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে স্পট গোল্ডের দাম আগের তুলনায় শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩ ডলার ৩৪ সেন্টে নেমে আসে।…
১৯৫৬ সালে মাঙ্গা শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন চিবা। প্রথম দিকে মেয়েদের জন্য কমিকস আঁকলেও ষাটের দশকের শুরুর দিকে ছেলেদের জন্য গল্প রচনায় মনোযোগী হন তিনি। ১৯৬১ সালে ছেলেদের একটি কমিকস সাময়িকীতে ‘চিকাই নো মাকিউ’ বা ‘দ্য ম্যাজিক বল’ নামে বেসবলভিত্তিক মাঙ্গার মাধ্যমে আত্মপ্রকাশ করেন চিবা বক্সিং নিয়ে জনপ্রিয় মাঙ্গা সিরিজ ‘আশিতা নো জো’ বা ‘ফাইটিং ফর টুমরো’র স্রষ্টা জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। সিরিজটিতে একজন এতিমের পেশাদার বক্সার হয়ে ওঠার গল্প তুলে ধরে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি। চিবার এ কালজয়ী সিরিজ এতটাই জনপ্রিয় হয়েছিল যে গল্পের নায়ক জো ইয়াবুকির প্রতিদ্বন্দ্বীর…
প্রতারণা বা জবরদস্তির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা ২৯টি দেশের নাগরিকের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। জাতিসংঘের ইউক্রেনবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ২৬ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, কমিশন জোরালো প্রমাণ পেয়েছে যে রুশ কর্তৃপক্ষ বিভিন্ন দেশের নিয়োগ এজেন্ট ও সংস্থার সঙ্গে মিলে বিদেশি নাগরিকদের পাচার করে রুশ সামরিক বাহিনীতে নিয়োগ দিয়েছে। প্রতারণা বা জবরদস্তির মাধ্যমে যেসব দেশের নাগরিকদের নিয়োগ করা হয়েছে, সেই ২৯টি দেশের তালিকায় বাংলাদেশের নাম স্পষ্টভাবে উল্লেখ করেছে কমিশন। বাংলাদেশ সংবাদ কমিশন ৪৮টি দেশের নাগরিকদের রুশ সেনাবাহিনীতে নিয়োগের বিষয়টি তদন্ত করেছে। এর মধ্যে ২৯টি দেশের পুরুষ নাগরিকদের ক্ষেত্রে এ ধরনের প্রতারণা…
সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেশটিতে কর্মরত অপ্রয়োজনীয় মার্কিন সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রথম এ বিষয়ে নির্দেশনা জারি করে। এর ধারাবাহিকতায় আবারও নাগরিকদের সতর্ক করল দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের আগে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমতি নিতে হবে। বিবৃতিতে আরও জানানো হয়, দেশটির বিমানবন্দরগুলো লক্ষ্য করে নতুন করে হামলা হতে পারে। পাশাপাশি আকাশসীমা বন্ধ…
সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) ২০ জনের বেশি সদস্যকে হত্যার দাবি করেছে জর্ডান। সোমবার সন্ধ্যায় চালানো এসব হামলার কথা মঙ্গলবার (২৭ অক্টোবর) জানায় দেশটি। জর্ডানের একটি গির্জায় প্রাণঘাতী হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে আম্মান। খবর আল আরাবিয়ার। তবে জর্ডানের হামলায় সাতজন নিহত হয়েছেন বলে দাবি করেছে সিরিয়া। নিহত ব্যক্তিদের মধ্যে তিনটি শিশু ও একজন নারী রয়েছেন। বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জর্ডান। দেশটির সরকারি যোগাযোগমন্ত্রী মোহাম্মদ আল-মুমানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। সোমবার জর্ডান জানায়, সিরিয়ার দক্ষিণাঞ্চলে জঙ্গিদের আস্তানা হিসেবে চিহ্নিত কয়েকটি স্থানে হামলা চালিয়েছে তাদের বিমানবাহিনী। গত…
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু না জিতলে ফল চ্যালেঞ্জ করে ‘ভোট চুরির’ অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে তাঁর দল লিকুদ পার্টি। হিব্রু সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যেভাবে অভিযোগ তুলেছিলেন, লিকুদ পার্টিও একই কায়দায় প্রচার চালানোর কৌশল নিয়ে আলোচনা করেছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল টুয়েলভ এক প্রতিবেদনে জানিয়েছে, আরব জনগোষ্ঠী অধ্যুষিত ভোটকেন্দ্রগুলোর জন্য জালিয়াতির একাধিক অভিযোগের খসড়া ইতিমধ্যে তৈরি করে রেখেছে লিকুদ পার্টি। দলটির নেতা–কর্মীরা পুরো মুখ ঢাকা বোরকা পরা নারী ভোটার এবং পুরুষ ও নারীদের জন্য আলাদা সময়ে ভোট নেওয়ার মতো বিষয়গুলো ধরে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন। এসব কেন্দ্রে ‘নজরদারি’ করতে লিকুদ পার্টি আরব অধ্যুষিত এলাকায়…
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষকে ভুলিয়ে কিংবা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার জন্য বিএনপি রাজনীতি করে না। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং শ্রেণি-ধর্ম নির্বিশেষে সবার পাশে দাঁড়ানোই দলটির রাজনীতির মূল লক্ষ্য। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন এবং তাদের পাশে দাঁড়ানো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শনও একই লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হচ্ছে। সেই চিন্তা থেকেই এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, সামগ্রিকভাবে এ অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি—এই দুই দল মিলে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। একদিকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ভারতের দালালি করেছে, অন্যদিকে বিএনপি মানুষের পকেট কেটে চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে। এই নষ্ট রাজনীতি থেকে দেশকে রক্ষা করতে নতুন রাজনৈতিক শক্তিকে এগিয়ে আসতে হবে। শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের সাতকানিয়ায় আয়োজিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সম্মানিত নাগরিকদের সাথে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের পর দেশে যে সংস্কারের আশা তৈরি হয়েছিল, নির্বাচন ঘিরে পুনরায় চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণে তা ব্যাহত…
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। ফলে মানুষের কথা বলার অধিকারে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।’ আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘গ্যাস ও জ্বালানিসহ নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। এভাবে চলতে থাকলে আগামী রমজানে সাধারণ মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা যাচ্ছে না।’ সরকারের সমালোচনার জেরে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এতে মানুষের কথা বলার অধিকারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং…