Author: admin

আপলোডকারীর তথ্য

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ১০৫ রানে আউট হন বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান করেছিলো বাংলাদেশ। সাদমান ৯৯ ও লিটন দাস ১০ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের দ্বিতীয় বলে ২ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩২তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরির দেখা পান সাদমান। ২২১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত স্পিনার জশুয়া বিশপের বলে লেগ বিফোর আউট হন…

Read More

প্রায় আড়াই বছর পর আবারও মঞ্চে আসছে নাট্যদল প্রাঙ্গণেমোরের জনপ্রিয় নাটক ‘অভিনেতা’। তবে এবার নাটকটি মঞ্চায়িত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন উপস্থাপনায়। আগামী ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অনন্ত হিরার রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। নিজের দলের হয়ে এটি তার ষষ্ঠ নির্দেশনা। অভিনেতা নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অনন্ত হিরা, নূনা আফরোজ ও সবুক্তগীন শুভ। নাটকের গল্পে দেখা যাবে, কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, সবাই কবি নয়, কেউ কেউ কবি।’ একই ভাবনার উত্তরাধিকার সবাই অভিনেতা, কেউ কেউ শিল্পী। প্রাঙ্গণেমোরের ‘অভিনেতা’ শুধু অভিনেতা নয়, বিনোদনকর্মী নয়, সে প্রকৃত শিল্পী। সমগ্র পৃথিবীতে বোধকরি…

Read More

বলিউড তারকা শাহরুখ খানের জন্মদিন মানেই অনুরাগীদের কাছে বিশেষ উৎসব। প্রতি বছর ২ নভেম্বর প্রিয় অভিনেতাকে একনজর দেখতে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাড়ি ‘মান্নাত’-এর সামনে জড়ো হন হাজারো ভক্ত। তবে এবার সেই চেনা আয়োজন থাকছে না। ৬১তম জন্মদিনে অনুরাগীদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ ও আড্ডার অনুষ্ঠানে অংশ নেবেন না তিনি। এর প্রধান কারণ শাহরুখের আগামী সিনেমা ‘কিং’-এর শুটিং। ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকায় জন্মদিনে ভক্তদের জন্য সময় বের করতে পারছেন না এই অভিনেতা। তবে তাঁদের জন্য বিকল্প কোনো আয়োজন করা সম্ভব কি না, সে বিষয়ে ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। শাহরুখের জন্মদিনে তাঁকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস বরাবরই চোখে পড়ার মতো। ভারতের বিভিন্ন অঞ্চল…

Read More

হলিউডের সুপারন্যাচারাল থ্রিলার সিনেমা ‘অবসেশন’-এর হিন্দি ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও অভিনেতা বরুণ ধাওয়ান। সিনেমাটির একটি জনপ্রিয় দৃশ্য পুনর্নির্মাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা পাচ্ছেন তারা। তবে কৃতির অভিনয়ই বেশি নজর কেড়েছে দর্শকদের।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জিওহটস্টারের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে ‘অবসেশন’ সিনেমার ‘নো নো নো নো…’ সংলাপের আলোচিত দৃশ্যটি অভিনয় করে দেখান কৃতি ও বরুণ। ভিডিওটি প্রকাশের পর কৃতির অভিনয়দক্ষতা ও বৈচিত্র্যের প্রশংসা করেন নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন, ‘কৃতি শ্যাননের অভিনয়ের বৈচিত্র্য নিয়ে গবেষণা করা উচিত।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ভারতীয় সংস্করণে অবসেশনের রিমেকের জন্য তারা একেবারে উপযুক্ত।’ অন্য এক দর্শকের মতে, বলিউড এখনো…

Read More

শৈশবের বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিশ্বাস, তারপর বিশ্বাসভঙ্গ আর নতুন করে জীবন শুরু করার লড়াই। সম্পর্কের এই জটিল সমীকরণই দর্শককে আটকে রেখেছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার–এ–নিজাত’–এ। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ, ভারত ও নেপালে সিরিজটি নিয়ে আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিভিন্ন দৃশ্য, সংলাপ ও অভিনয়শিল্পীদের নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ছে। সম্প্রতি সিরিজটির দর্শনসংখ্যা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে প্রচারিত এই ধারাবাহিকের গল্পে রয়েছে প্রেম, ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, পারিবারিক টানাপোড়েন ও বিশ্বাসঘাতকতা। তবে দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছে তিনটি চরিত্র—জারিয়াব, জামিল ও আবু বকর। তাঁদের সম্পর্কের টানাপোড়েনই গল্পকে এগিয়ে নিয়ে যায়। ২৩ পর্বেই ১৭০ কোটি ভিউয়ের…

Read More

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন এবং সদর উপজেলার ইউএনও খায়রুল ইসলামকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভোটগ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের দাবি জানিয়েছে জোটটি। আজ বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ। এ সময় জোটের শীর্ষস্থানীয় অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। হামিদুর রহমান আযাদ বলেন, ‘ঠাকুরগাঁও-১…

Read More

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটারদের বাধা, ভয়ভীতি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ব্যালটে আগাম সিল-স্বাক্ষর ও অর্থ বিতরণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতাবিবর্জিত বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার; তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে নির্বাচনের ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এ ধরনের বক্তব্য জনগণকে বিভ্রান্ত…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের সঙ্গে লংমার্চসহ বড় কর্মসূচিতে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এ সময়ে দলটির নিজস্ব উদ্যোগে বড় পরিসরে সভা-সমাবেশ তেমন হয়নি। যৌথ কর্মসূচিতে অংশ নিয়ে এনসিপি আলাদা দল হিসেবে কতটা রাজনৈতিক পরিচিতি ও সুবিধা পাচ্ছে, তা নিয়ে দলের ভেতরে নানা মত রয়েছে। ১১-দলীয় ঐক্যে থাকলেও স্বতন্ত্র দল হিসেবে নিজেদের পৃথক পরিচয় বজায় রাখতে চায় এনসিপি। এর অংশ হিসেবে ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় লংমার্চের আগের দিন শুক্রবার ঢাকার শাহবাগে গণবিক্ষোভের আয়োজন করেছে দলটি। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। গণবিক্ষোভ সফল করতে ২৩ অক্টোবর…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী জামায়াতকে উদ্দেশ করে বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও সংঘর্ষ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কেউ কোনো টুঁ শব্দ করেনি। অথচ আপনারা (জামায়াত) চাচ্ছেন বিএনপির অধীনে কোনো নির্বাচন যতই অবাধ-সুষ্ঠু হোক, ওই নির্বাচনকে বিতর্কিত করতে হবে। ওই নির্বাচনকে মানুষের কাছে খারাপ করতে হবে। কিন্তু অপপ্রচার ও কুৎসা রটিয়ে সত্য-স্বচ্ছতা এবং ন্যায়কে ঢাকতে পারবেন না।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সকাল থেকে আমরা দেখছি, চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ইতিমধ্যে ভোটগ্রহণ শেষ হয়ে গেছে। ঠিক শেষ…

Read More

চট্টগ্রাম ও রংপুরের পর এবার খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। আগামী শনিবার এই কর্মসূচির বহরে এক হাজারের বেশি গাড়ি যুক্ত হতে পারে বলে আশা করছেন জামায়াতের নেতারা। কুষ্টিয়ায় সমাপনী সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশাও করছেন তাঁরা। সাত দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচি ঘিরে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে প্রস্তুতি চলছে। পথসভা ও সমাবেশের স্থানগুলোয় মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে। প্রচারপত্র বিতরণ, মাইকিং ও গণসংযোগ চলছে। আয়োজকদের ভাষ্য, আগের দুটি লংমার্চের তুলনায় এবার তাঁরা বেশি সাড়া পাচ্ছেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া অভিমুখে লংমার্চের…

Read More