Author: admin

আপলোডকারীর তথ্য

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানার পদ্ধতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিগত বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা গেলেও এবার শিক্ষার্থীদের ১৬১৪০ নম্বরে মেসেজ পাঠাতে হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এসএমএসে ফল জানার নতুন নিয়ম মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও…

Read More

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠানোর মাধ্যমে উত্তর কোরিয়া পুরো ইউরোপের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। মের্ৎস বলেন, কোরীয় উপদ্বীপের নিরাপত্তার সঙ্গে ইউরোপের নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে। একইভাবে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিও কোরীয় উপদ্বীপের নিরাপত্তাকে প্রভাবিত করে। তিনি বলেন, ‘এর স্পষ্ট উদাহরণ হলো, উত্তর কোরিয়ার সেনারা যখন ইউক্রেনের দনবাস অঞ্চলে যুদ্ধ করছে, তখন তারা পুরো ইউরোপের স্বাধীনতার জন্য হুমকি তৈরি করছে।’ এর বিনিময়ে মস্কো পিয়ংইয়ংকে অস্ত্র সরবরাহ করলেও তার প্রভাব রয়েছে বলে উল্লেখ করেন তিনি। জার্মান…

Read More

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তির সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাঝুঁকি বেড়েছে। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। তার প্রশাসনের সঙ্গে ২০১৫ সালে তেহরানের স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। এরই মধ্যে আটলান্টার উপকণ্ঠে জর্জিয়া অঙ্গরাজ্যের মরো শহরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ওবামা। ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমালোচনা করে ওবামা বলেন, ‘আমাকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়নি। আমি কূটনীতির পথে এগিয়েছিলাম।’ যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাঝুঁকি বেড়েছে মন্তব্য করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট…

Read More

নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি আরবে কর্মরত ‘জরুরি নয়’ এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে। সম্প্রতি এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মিশন প্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।…

Read More

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে সুলাইমান খান এক জরুরি সতর্কবার্তায় বলেছেন, দীর্ঘ কারাবাস ও নির্যাতনের কারণে তাঁর বাবার জীবন চরম ঝুঁকিতে। পরিবার দাবি করছে, গত আগস্ট থেকে ইমরান খানের সঙ্গে কাউকে কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তাঁকে চিকিৎসা নিতেও দেওয়া হচ্ছে না। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে, তিনি আদালতের আদেশে সাজাপ্রাপ্ত কারাবন্দী। ইমরান খানের ছেলে বলেছেন, আগস্টের পর থেকে কেউ তাঁর বাবার কোনো খোঁজ পাননি। ওই সময় সাবেক এই পাকিস্তানি প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, তাঁর ওপর নির্যাতন করা হচ্ছে। ইমরান খানের সাবেক স্ত্রী যুক্তরাজ্যের ধনকুবের জেমাইমা গোল্ডস্মিথের ঘরে জন্ম নেওয়া সুলাইমান খান অভিযোগ করেন, তাঁর বাবার জীবন বিপন্ন। এই দীর্ঘ…

Read More

মেয়েদের আইপিএল হিসেবে পরিচিত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) সর্বশেষ আসরের নিলামে ছিলেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান। তবে ২৮ অক্টোবর হতে যাওয়া নিলামের চূড়ান্ত তালিকায় নেই তাদের কেউই। সব মিলিয়ে ১৪৬ জন ক্রিকেটার সুযোগ পেলেও বাংলাদেশের কাউকে রাখা হয়নি। বাংলাদেশের কেউ নিবন্ধন করেননি নাকি তাদের সুযোগ দেওয়া হয়নি, বিষয়টি এখনো নিশ্চিত নয়। গত ২ বছরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক বৈরিতা বেড়েছে। ছেলেদের আইপিএলের গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে রাজনৈতিক উত্তেজনায় টুর্নামেন্ট শুরুর আগে তাকে ছেড়ে দেয় কলকাতা। সেই ঘটনার রেশ ধরে ভারতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। গত আগস্ট-সেপ্টেম্বর তিনটি…

Read More

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। ডারউইনে ৯ উইকেটের জয়ে সিরিজ শুরু করেছিল টাইগাররা। তবে সিরিজের শেষটা ভালো হয়নি। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে দুই দিনের মধ্যেই ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষটা ভালো না হলেও, অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে স্বাগতিক দলের বিপক্ষে জয়কে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবেই দেখছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ প্রকাশ করে প্রধান নির্বাচক বলেন, ‘প্রত্যাশা তো আসলেই বেশি ছিল। একটা সুযোগ তৈরি করেছিলাম সিরিজ জেতার। কিন্ত অস্ট্রেলিয়া টেস্টের এক নম্বর দল। আমরা জানতাম তারা তাদের সর্বশক্তি নিয়ে এই ম্যাচটা খেলবে…

Read More

এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে সোনার পদক জিতেছে বাংলাদেশ। ইরাকের সোলাইমানিয়াহতে বৃহস্পতিবার ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। ফাইনালে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেটে ৫০-৫৩ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন আলিফ, সাগর ও রাফি। তবে পরের তিন সেটেই ঘুরে দাঁড়ায় দলটি। দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করেন বাংলাদেশের আর্চাররা। এর আগে সরাসরি এলিমিনেশন রাউন্ডে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে। এই সোনা জয়ের মধ্য দিয়ে চলতি আসরে বাংলাদেশের পদকসংখ্যা দাঁড়াল…

Read More

২০২৬-২৭ মৌসুমে স্প্যানিশ লা লিগায় প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে হ্যান্সি ফ্লিকের দল। রিয়ালের হয়ে জোড়া গোল করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রবিবার (২৫ অক্টোবর) রাতে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বার্সেলোনাকে চাপে রাখে রিয়াল। এর ফল আসে ৪১ মিনিটে। রিয়ালের ফরোয়ার্ডের বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড মার্টিনের গায়ে লেগে বলটি এমবাপ্পের কাছে চলে যায়। সেখান থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধে বার্সেলোনার হয়ে দুটি সহজ সুযোগ নষ্ট করেন রাফিনহা ও লামিন ইয়ামাল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ায় কাতালানরা। ৬১ মিনিটে পেদ্রির দারুণ…

Read More

৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার দ্বিতীয় দিনে হলো ৯টি রেকর্ড। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে  সাঁতারের ১৩টি ইভেন্টের মধ্যে ৮টিতে এবং ডাইভিংয়ের ১টিতে হয় জাতীয় রেকর্ড। টুর্নামেন্টে দুই দিন মিলিয়ে ১৩টি জাতীয় রেকর্ড হলো। দ্বিতীয় দিন শেষে ২০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ৪১টি পদক নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী ৭টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় এবং বিকেএসপি ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এছাড়া কিশোরগঞ্জের নিকলী সুইমিং ক্লাব পেয়েছে ১টি ব্রোঞ্জ। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর মো. আসিফ রেজা (০৯:০৫.৯০) প্রথম…

Read More