Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীসহ তাদের বাবা-মাকে সংবর্ধনা

    অক্টোবর ২৯, ২০২৬

    শিক্ষকরা শুধু জাতীয়করণ চান, সরকার চায় আরও সম্মানিত করতে

    অক্টোবর ২৯, ২০২৬

    ঢাবির সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন ১ নভেম্বর থেকে

    অক্টোবর ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»রাজনীতি»জামায়াত থেকে আলাদা পরিচয় ধরে রাখতে চায় এনসিপি

    জামায়াত থেকে আলাদা পরিচয় ধরে রাখতে চায় এনসিপি

    0 Views

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের সঙ্গে লংমার্চসহ বড় কর্মসূচিতে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এ সময়ে দলটির নিজস্ব উদ্যোগে বড় পরিসরে সভা-সমাবেশ তেমন হয়নি। যৌথ কর্মসূচিতে অংশ নিয়ে এনসিপি আলাদা দল হিসেবে কতটা রাজনৈতিক পরিচিতি ও সুবিধা পাচ্ছে, তা নিয়ে দলের ভেতরে নানা মত রয়েছে।

    ১১-দলীয় ঐক্যে থাকলেও স্বতন্ত্র দল হিসেবে নিজেদের পৃথক পরিচয় বজায় রাখতে চায় এনসিপি। এর অংশ হিসেবে ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় লংমার্চের আগের দিন শুক্রবার ঢাকার শাহবাগে গণবিক্ষোভের আয়োজন করেছে দলটি। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

    গণবিক্ষোভ সফল করতে ২৩ অক্টোবর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করছেন দলটির নেতারা। এসব কর্মসূচিতে অংশ নিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ জ্যেষ্ঠ নেতারা। তবে এসব প্রচার কার্যক্রমে তাঁদের ১১-দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চের পক্ষে বক্তব্য দিতে দেখা যায়নি।

    চট্টগ্রাম ও রংপুরের পর আগামী শনিবার (৩১ অক্টোবর) খুলনা বিভাগে যাচ্ছে ১১-দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, এবার কর্মসূচিতে এনসিপির অংশগ্রহণ প্রতীকী পর্যায়ে থাকতে পারে। আগের দুটি লংমার্চে আহ্বায়ক ও সদস্যসচিবসহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নিলেও এবার প্রতিনিধি হিসেবে দু-একজন নেতাকে পাঠানোর আলোচনা চলছে।

    এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের এক সদস্যের মতে, ১১-দলীয় ঐক্যের লংমার্চকে জনপরিসরে অনেকেই জামায়াতের কর্মসূচি হিসেবে দেখছেন।

    খুলনায় যেতে পারেন সারজিস

    বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের ছয়জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের অধিকাংশই মনে করেন, এনসিপিকে জামায়াতের সঙ্গে এক করে দেখানোর অপপ্রচার চালানো হয়। অথচ দুই দলের মতাদর্শ ও সাংগঠনিক কাঠামো আলাদা। এই পার্থক্য স্পষ্ট করতে মাঠপর্যায়ে নিজেদের স্বতন্ত্র অবস্থান তুলে ধরতে চায় এনসিপি। সে লক্ষ্যেই দলীয় কর্মসূচি বাড়ানো হচ্ছে এবং শাহবাগে গণবিক্ষোভের আয়োজন করা হয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার এ কর্মসূচিতে দুই থেকে তিন হাজার মানুষের সমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে।

    রাজনৈতিক পর্ষদের এক সদস্যের ভাষ্য, চট্টগ্রাম ও রংপুর বিভাগে অনুষ্ঠিত আগের দুটি লংমার্চে এনসিপি পূর্ণ শক্তি নিয়ে অংশ নিয়েছিল। কিন্তু দলের পর্যবেক্ষণ হলো, এসব কর্মসূচিতে অংশ নিয়ে পৃথক দল হিসেবে এনসিপির পরিচিতি তেমনভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না। একই সঙ্গে দলের সাংগঠনিক সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে না।

    রাজনৈতিক পর্ষদের আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, জামায়াতের সঙ্গে সাংগঠনিক দূরত্ব কিছুটা বজায় রাখার চিন্তা করছে এনসিপি। তাঁর মতে, খুলনা বিভাগীয় লংমার্চে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অংশ না-ও নিতে পারেন। এখন পর্যন্ত আলোচনার ভিত্তিতে এনসিপির প্রতিনিধি হিসেবে সারজিস আলমের খুলনায় যাওয়ার কথা রয়েছে। আগের দুই কর্মসূচিতে আহ্বায়ক ও সদস্যসচিবসহ গুরুত্বপূর্ণ নেতারা অংশ নিলেও এবার দলের উপস্থিতি প্রতীকী হতে পারে।

    এদিকে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে নাহিদ ইসলামকে খুলনা বিভাগীয় লংমার্চে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে এনসিপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে। বুধবার ১১-দলীয় ঐক্যের নেতাদের বৈঠকেও অংশ নিয়েছেন নাহিদ। ফলে শেষ পর্যন্ত খুলনার লংমার্চে এনসিপি কীভাবে অংশ নেবে, তা এখনো নিশ্চিত নয়।

    তবে লংমার্চের আগের দিন গণবিক্ষোভ আয়োজনের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, “ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আমাদের দুজন প্রার্থী। এখন মহানগরে আমাদের কমিটি পুনর্গঠন হবে। এর সঙ্গে জনসম্পৃক্ত বিষয়ে স্বতন্ত্র কর্মসূচি দিতে দলের ওপর একধরনের চাপ আছে। সব মিলিয়েই গণবিক্ষোভ কর্মসূচিটি হচ্ছে। এর সঙ্গে লংমার্চের কোনো বিরোধ নেই।”

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহার চায় ১১ দলীয় জোট

    অক্টোবর ২৯, ২০২৬

    নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত

    অক্টোবর ২৯, ২০২৬

    অপপ্রচার ও কুৎসা রটিয়ে সত্য ও ন্যায়কে ঢাকা যায় না : রিজভী

    অক্টোবর ২৯, ২০২৬

    খুলনা অভিমুখে বহরে হাজারের বেশি গাড়ি থাকার আশা করছে জামায়াত

    অক্টোবর ২৯, ২০২৬

    রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

    অক্টোবর ২৭, ২০২৬

    নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি

    অক্টোবর ২৭, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীসহ তাদের বাবা-মাকে সংবর্ধনা

    শিক্ষকরা শুধু জাতীয়করণ চান, সরকার চায় আরও সম্মানিত করতে

    ঢাবির সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন ১ নভেম্বর থেকে

    নতুন বছরের অপেক্ষা নয়, ২০২৬ সালেই শিক্ষার্থীদের হাতে যাবে পাঠ্যবই

    আন্দোলন ও ক্লাস একসঙ্গে চালানোর ঘোষণা চুয়েট শিক্ষকদের

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by