Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
কোরবানির ঈদে তেহারি রান্না হবে না তা হয় না। আত্মীয়-বন্ধুদের আপ্যায়নে সঠিক মসলা ও প্রণালিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি রান্না করে ফেলুন। এতে ছোট-বড় সবার প্রশংসা কুড়াবেন বৈকি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী হাসিনা আনছার। উপকরণ: গরুর মাংস ১ কেজি (ছোট টুকরো করে কাটা, চর্বি ও হাড়সহ), পোলাও চাল ৫০০ গ্রাম, সরিষার তেল ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ,আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ,টক দই আধা কাপ, তেহারি মসলা ১ টেবিল চামচ (জায়ফল, জয়ত্রীর প্রাধান্যসহ এলাচ, দারুচিনি, লবঙ্গ ও গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করা), কাঁচা মরিচ ১৫-২০টি, তরল দুধ ১ কাপ,গরম পানি ৪ কাপ,লবণ স্বাদমতো,কেওড়া জল…
ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নিয়ম আরও কঠোর করল বাংলাদেশ ব্যাংক। পরিশোধিত মূলধন ২ হাজার কোটি টাকার কম হলে ওই ব্যাংক ২০২৬ সালের জন্য নগদ লভ্যাংশ দিতে পারবে না। সব নিয়ম মেনে লভ্যাংশ ঘোষণায় যোগ্য ব্যাংক সর্বোচ্চ ৫০ শতাংশ নগদ দিতে পারবে। গতকাল শনিবার এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়। এই নির্দেশনার আলোকে বর্তমানে নগদ লভ্যাংশ ঘোষণায় একমাত্র যোগ্য ব্র্যাক ব্যাংক। গত বছরের নির্দেশনার আলোকে ২০২৫ সালের জন্য কোনো ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশ বা তার বেশি হলে ওই ব্যাংক আর লভ্যাংশ দিতে পারেনি। আবার মূলধন কিংবা প্রভিশন ঘাটতিতে থাকা ব্যাংক যত মুনাফাই করুক লভ্যাংশ দিতে দেওয়া হয়নি। এই নিয়মে এবার পুঁজিবাজারে…
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর চারদিনের ভারত সফর শুরু হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে। সেখানে তিনি মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটির সদরদপ্তর পরিদর্শনের পাশাপাশি প্রার্থনায় অংশ নেন। রুবিও একজন ধর্মপ্রাণ ক্যাথলিক খ্রিস্টান। ভারতে খ্রিস্টানদের ওপর অত্যাচার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক গোষ্ঠী ও রাজনৈতিক মহলে এক ধরনের উদ্বেগ আছে। এমন প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের শুরুতেই কলকাতাকে বেছে নেওয়া ও মিশনারিজ অব চ্যারিটি পরিদর্শন বেশ ইঙ্গিতপূর্ণ ও প্রতীকী। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় বসার পর থেকে ভারতজুড়ে গির্জা ভাঙচুরসহ সংখ্যালঘু খ্রিষ্টানদের ওপর হামলার ঘটনা বেড়েছে। তবে ভারত সরকার এই দাবিগুলোকে অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করে আসছে। শনিবার কলকাতা…
তের বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তারকে কেন্দ্র করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস এর হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, দুই সাংবাদিককে (ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। তদন্ত সংস্থার পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ মামলার তদন্ত করছে। তাদের কাজ করতে দেওয়া উচিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা অন্য কোনো মানবাধিকার সংগঠন…
বড় ছেলে জাহাঙ্গীর হোসেনকে (২৫) রাশিয়া পাঠাতে ১০ লাখ টাকা ঋণ করতে হয় মা জাকিয়া বেগমকে। ঢাকার একটি এজেন্সিকেই তারা দেন ৮ লাখ টাকা। গত ৪ ফেব্রুয়ারি রাশিয়া যান জাহাঙ্গীর। পরিবারের আশা ছিল, ঋণ শোধ করবেন তিনি। সেই সঙ্গে ছোট ভাই-বোনকে দেখবেন। তাদের আশা মিলিয়ে গেছে শুক্রবার পাওয়া সংবাদে। এদিন এক সহকর্মীর মাধ্যমে জাহাঙ্গীরের স্বজনরা জানতে পারেন, ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে ১৮ মে জাহাঙ্গীর মাইন বিস্ফোরণে অন্য দুই বাংলাদেশির সঙ্গে নিহত হয়েছেন। শনিবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বাগপাড়া গ্রামে গেলে তাঁর স্বজনদের আহাজারির চিত্র দেখা যায়। এই গ্রামের মৃত হাবিবুর রহমানের বড় ছেলে জাহাঙ্গীর। তাঁর ছোট ভাই জাভেদ…
নিজস্ব প্রতিবেদক » চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদের সবকটিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হকের নেতৃত্বে ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’। শনিবার (২৩ মে) নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট গণনা শেষে নির্বাচনি ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম। দিনভর উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেম্বারের ১৮টি পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। টাউন ও ট্রেড অ্যাসোসিয়েশন শ্রেণির ছয় জন পরিচালক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মোট ২৪টি পদই কার্যত ইউনাইটেড বিজনেস ফোরামের নিয়ন্ত্রণে যায়। এই ২৪ পরিচালকের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হবেন আজ রোববার। এই কমিটি…
সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত হওয়া ৪৭১ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের ৪০২ জন, কলেজ পর্যায়ের ৬৪ জন ও কারিগরি পর্যায়ের ৫ জন শিক্ষক রয়েছেন। এসব শিক্ষকের মধ্যে প্রথম ধাপে ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কেন তাদের এমপিও (বেতন-ভাতা বাবদ মাসিক অনুদান) বাতিল বা স্থগিত ও নিয়োগ বাতিলসহ অন্য ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব ১০ কর্মদিবসের মধ্যে মাউশিতে জমা দিতে বলা হয়েছে। শনিবার (২৩ মে) মাউশি নোটিশ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) এসব শিক্ষকের সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত…
জাতীয় সংসদ ভবনে পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তি ব্যবহারের এক নতুন মাইলফলক হিসেবে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ মে) সংসদ ভবনের শপথ কক্ষ হলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বিশেষ অনুরোধে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এই আধুনিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এই প্রকল্পটি সংসদ ভবনের অভ্যন্তরীণ বিদ্যুৎ চাহিদার একটি অংশ মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডেও অবদান…
মাসুমা রহমান নাবিলা। উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী। ঈদে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নতুন সিনেমা বনলতা সেন। এটি তাঁর অভিনীত চতুর্থ সিনেমা। সর্বশেষ তিনি অভিনয় করেছেন তুফান-এ, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন শাকিব খান। তবে ‘তুফান’-এর শুটিংয়ের আগেই, ২০২৩ সালের শেষ দিকে ‘বনলতা সেন’-এর সব কাজ শেষ করেছিলেন তিনি। নতুন এই সিনেমা নিয়ে কথা হলো তাঁর সঙ্গে– দীর্ঘ অপেক্ষার পর ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’। অনুভূতিটা কেমন? সত্যিই অসাধারণ লাগছে। ২০২৩ সালের নভেম্বরে আমরা সিনেমাটির কাজ শেষ করেছিলাম। সেই হিসেবে প্রায় আড়াই বছর হয়ে গেছে। প্রতিটি চরিত্র, প্রতিটি দৃশ্য নিয়ে আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি, কবে দর্শকের সামনে যাবে এই গল্প। শুরুতে পোস্ট-প্রোডাকশনের…
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় রেললাইনে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। আল জাজিরার প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ হামলার ঘটনায় আরও ৫০ জনের বেশি আহত হয়েছে। বিস্ফোরণে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এরপর গুলিবর্ষণের ঘটনাও ঘটে। ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি প্রায় চূড়ান্ত, ঘোষণা শিগগিরই: ট্রাম্প পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, রোববার সকালে কোয়েটার চমন ফটকের কাছে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে একটি শাটল ট্রেন ছিন্নভিন্ন হয়ে গেছে এবং এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এপিপি রেলওয়ে কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানিয়েছে, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার সময়…