Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মেসির গোল ও অ্যাসিস্টে পিছিয়ে পড়েও মায়ামির জয়

    নভেম্বর ২, ২০২৬

    ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

    নভেম্বর ২, ২০২৬

    মাদ্রাসা শিক্ষকদের ফেসবুক ব্যবহারে নতুন নির্দেশনা

    নভেম্বর ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»স্বাস্থ্য সংবাদ»সকালের যে সংকেতগুলো হতে পারে স্ট্রোকের আগাম সংকেত

    সকালের যে সংকেতগুলো হতে পারে স্ট্রোকের আগাম সংকেত

    0 Views
    রাতভর ঘুমানোর পর সকালে ঘুম ভেঙেই মাথাব্যথা। কারও ক্ষেত্রে মাথা ভার হয়ে থাকে, কারও আবার কপাল বা মাথার এক পাশে শুরু হয় তীব্র যন্ত্রণা।

    এমন হলে অনেকেই প্রথমে ভাবেন, ঘুম ঠিকমতো হয়নি কিংবা শরীরে পানির ঘাটতি রয়েছে। আবার কেউ কেউ ভয় পেয়ে যান, এটি স্ট্রোকের কোনো আগাম সংকেত নয় তো? বিশেষজ্ঞদের মতে, সকালে মাথাব্যথা হলেই তা স্ট্রোকের লক্ষণ, এমন ধারণা ঠিক নয়। তবে কিছু উপসর্গ রয়েছে, যেগুলো দেখা দিলে এক মুহূর্তও অবহেলা করা উচিত নয়।

    হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব বিষয়ে সতর্ক করেছেন ভারতের গুরুগ্রামের মারেঙ্গো এশিয়া হাসপাতালের এমএআইআইএনএসের চেয়ারম্যান ও নিউরোলজিস্ট চিকিৎসক প্রবীণ গুপ্ত।

    তিনি কিছু ভুল ধারণা নিয়ে কথা বলেছেন। এগুলো হলো- 

    মাথাব্যথা ছাড়াও হতে পারে স্ট্রোক 

    অনেকের ধারণা, স্ট্রোক হলে প্রচণ্ড মাথাব্যথা হবেই। কিন্তু চিকিৎসক প্রবীণ গুপ্তের মতে, সব স্ট্রোকের ক্ষেত্রে মাথাব্যথা হয় না। অনেক সময় কোনো ব্যথা ছাড়াই স্ট্রোকের লক্ষণ দেখা দিতে পারে।

    হঠাৎ শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়া, মুখের এক পাশ বেঁকে যাওয়া কিংবা কথা জড়িয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই শুধু মাথাব্যথার অপেক্ষায় থাকলে স্ট্রোকের গুরুত্বপূর্ণ লক্ষণ চোখ এড়িয়ে যেতে পারে। 

    তরুণদেরও স্ট্রোক হতে পারে 

    স্ট্রোক শুধু বয়স্কদের রোগ এমন ধারণাও ভুল। চিকিৎসকের মতে, বর্তমানে ৩০ ও ৪০ বছর বয়সীদের মধ্যেও স্ট্রোকের ঘটনা দেখা যাচ্ছে। এর পেছনে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অতিরিক্ত মানসিক চাপ এবং অনিয়মিত ঘুমের মতো বিষয় ভূমিকা রাখতে পারে।

    তাই বয়স কম বলে স্ট্রোকের ঝুঁকি নেই, এমনটা ভাবার সুযোগ নেই। নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা এবং স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। 

    উপসর্গ কমে গেলেও বিপদ কেটে যায় না

    হঠাৎ কয়েক মিনিটের জন্য মাথা ঘোরা, কথা জড়িয়ে যাওয়া কিংবা শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়ার পর আবার সব স্বাভাবিক হয়ে যেতে পারে। অনেকেই তখন বিষয়টি আর গুরুত্ব দেন না। কিন্তু চিকিৎসকের মতে, এমন সাময়িক উপসর্গও মিনি স্ট্রোক বা ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাকের (টিআইএ) লক্ষণ হতে পারে। টিআইএকে অনেক সময় বড় স্ট্রোকের আগাম সতর্কবার্তা হিসেবে দেখা হয়। এর উপসর্গ সাময়িকভাবে চলে গেলেও ভবিষ্যতে বড় ধরনের স্ট্রোকের ঝুঁকি থাকতে পারে।

    ঘুমিয়ে বা ঘরোয়া উপায়ে স্ট্রোকের চিকিৎসা নয়

    মাথাব্যথা কিংবা শরীরে অস্বাভাবিক কিছু অনুভব করলে অনেকেই বিশ্রাম নেন, ঘুমিয়ে পড়েন কিংবা ঘরোয়া উপায়ে উপশমের চেষ্টা করেন। কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে এমন অপেক্ষা বিপজ্জনক হতে পারে।

    চিকিৎসক প্রবীণ গুপ্তের মতে, স্ট্রোকের সময় প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। যত দেরি হয়, মস্তিষ্কের কোষের ক্ষতির আশঙ্কা তত বাড়ে। তাই স্ট্রোকের লক্ষণ দেখা দিলে ঘরোয়া চিকিৎসা বা বিশ্রামের ওপর নির্ভর না করে দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিতে হবে।

    যে ৫ লক্ষণ দেখলে সতর্ক হবেন

    চিকিৎসকের মতে, কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়া জরুরি। বিশেষ করে—

    • হঠাৎ তীব্র মাথাব্যথা: কোনো পূর্বলক্ষণ ছাড়াই আচমকা প্রচণ্ড মাথাব্যথা শুরু হওয়া, বিশেষ করে জীবনের সবচেয়ে তীব্র মাথাব্যথা মনে হলে।
    • শরীরের এক পাশ দুর্বল হওয়া: হাত-পা অবশ হয়ে যাওয়া কিংবা শরীরের এক পাশের শক্তি কমে যাওয়া।
    • কথা জড়িয়ে যাওয়া: হঠাৎ কথা বলতে অসুবিধা হওয়া, কথা অস্পষ্ট হয়ে যাওয়া কিংবা অন্যের কথা বুঝতে সমস্যা হওয়া
    • দৃষ্টিশক্তিতে পরিবর্তন: হঠাৎ চোখে ঝাপসা দেখা, এক বা দুই চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়া কিংবা দৃষ্টি হারানো।
    • বিভ্রান্তি, বারবার বমি বা খিঁচুনি: মাথাব্যথার সঙ্গে হঠাৎ বিভ্রান্তি, বারবার বমি কিংবা খিঁচুনি দেখা দিলে জরুরি চিকিৎসা প্রয়োজন।

    এ ছাড়া কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরে মাথাব্যথা ক্রমাগত বাড়তে থাকলেও চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

    স্ট্রোকের লক্ষণ চিনতে মনে রাখুন BE-FAST

    স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করতে চিকিৎসকরা BE-FAST পদ্ধতির কথা বলেন। এতে ছয়টি বিষয় খেয়াল রাখতে হয়।

    • B (Balance): হঠাৎ ভারসাম্য হারানো বা হাঁটতে সমস্যা হওয়া।
    • E (Eyes): হঠাৎ চোখে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তি হারানো।
    • F (Face): মুখের এক পাশ বেঁকে যাওয়া।
    • A (Arms): এক হাত দুর্বল হয়ে যাওয়া বা তুলতে না পারা।
    • S (Speech): কথা জড়িয়ে যাওয়া বা কথা বলতে সমস্যা হওয়া।
    • T (Time): এসব লক্ষণের কোনোটি দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত জরুরি চিকিৎসাসেবা নেওয়া।

    প্রতিদিন সকালে মাথাব্যথা নিয়ে ঘুম ভাঙলে প্রথমেই এর ধরন ও কারণ বোঝার চেষ্টা করা প্রয়োজন। পর্যাপ্ত ঘুম হচ্ছে কি না, রাতে পানি কম পান করছেন কি না, অতিরিক্ত মানসিক চাপ রয়েছে কি না এসব বিষয় খেয়াল রাখতে হবে। নিয়মিত মাইগ্রেনের সমস্যা থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা জরুরি।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার

    নভেম্বর ১, ২০২৬

    সোনার দামে বড় পতন, ভরিতে কমল কত

    অক্টোবর ৩১, ২০২৬

    একটানা নয়, দুই দফায় ঘুমানোর পরামর্শ

    অক্টোবর ৩১, ২০২৬

    পিল খেলে কি নারী মোটা হন? মা হতে কি সমস্যা হবে?

    অক্টোবর ৩১, ২০২৬

    খাওয়ার পর ঠান্ডা না গরম পানি খাওয়া ভালো

    অক্টোবর ৩১, ২০২৬

    অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে শিশু-কিশোরদের যে ক্ষতি হয়

    অক্টোবর ৩১, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    মেসির গোল ও অ্যাসিস্টে পিছিয়ে পড়েও মায়ামির জয়

    ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

    মাদ্রাসা শিক্ষকদের ফেসবুক ব্যবহারে নতুন নির্দেশনা

    এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা!

    হারিয়ে গেল শিক্ষার্থীদের সেই উচ্ছ্বাস!

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by