Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মেসির গোল ও অ্যাসিস্টে পিছিয়ে পড়েও মায়ামির জয়

    নভেম্বর ২, ২০২৬

    ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

    নভেম্বর ২, ২০২৬

    মাদ্রাসা শিক্ষকদের ফেসবুক ব্যবহারে নতুন নির্দেশনা

    নভেম্বর ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»আন্তর্জাতিক»নেতানিয়াহুকে হটাতে নেসেটে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োগের প্রস্তুতি আইজেনকটের

    নেতানিয়াহুকে হটাতে নেসেটে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োগের প্রস্তুতি আইজেনকটের

    0 Views

    ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট। এই সুযোগ কাজে লাগাতে চান ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। তিনি বলেছেন, পার্লামেন্টে বিরোধীদের যে সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়েছে, তা দ্রুত কাজে লাগানো হবে। শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

    ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। নির্বাচনে জায়নবাদী নেতানিয়াহুবিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। বাকি ১৯টি আসন পেয়েছে দুটি আরব দল। কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিরোধী জোটের নেতা আইজেনকট এ কথা বললেন।

    আইজেনকট বিবৃতিতে বলেন, পাঁচ লাখের বেশি ভোটের ব্যবধানে ইসরায়েলের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। তাঁরা মূলত ৭ অক্টোবরের ঘটনার জন্য দায়ী সরকার এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি এড়িয়ে যাওয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন। তিনি জানান, পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই রায় বাস্তবায়নে তিনটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে। এগুলো হলো ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে ও সময়কার নিরাপত্তা ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন, সবার জন্য বাধ্যতামূলক জাতীয় সেবা চালু করা এবং বিদায়ী সরকারের পাস করা বিতর্কিত বিচার বিভাগ সংস্কার আইন বাতিল করা।

    নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতানিয়াহু ও তাঁর মিত্ররা। এর জবাবে আইজেনকট বলেন, সরকার নয়, সরকারের প্রতি জনআস্থা আছে কি না, সেই নিশ্চয়তা দেয় পার্লামেন্ট। তাই নির্বাচনের ফলাফল স্পষ্ট, যদিও কেউ কেউ তা নিয়ে সন্দেহ তৈরির চেষ্টা করছেন।

    ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারেন বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে সতর্ক করে আইজেনকট বলেন, নতুন সরকার শপথ নেওয়ার আগে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি দেখা দিলে (যা মোকাবিলায় অপেক্ষা করা সম্ভব নয়) শুধু তখন তিনি সামরিক অভিযানে সমর্থন দেবেন।

    আইজনেকটের চার শর্ত

    নতুন সরকার গঠনের জন্য চারটি শর্ত দিয়েছেন আইজেনকট। এগুলো হলো ইসরায়েলকে ইহুদি, গণতান্ত্রিক, উদার ও সমতাভিত্তিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা মূল্যবোধের প্রতি অঙ্গীকার, সব নাগরিককে বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তি চালু করা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গাজায় সংগঠনটির সামরিক ও শাসনক্ষমতা ধ্বংস করা। আইজেনকট জানান, এসব শর্ত মেনে নিলে যেকোনো নির্বাচিত প্রতিনিধির সঙ্গেই কাজ করতে তাঁর আপত্তি নেই।

    এদিকে প্রয়োজনীয় আসনসংখ্যা নিশ্চিত করতে নেতানিয়াহুর দল লিকুদ বিরোধী শিবিরের সদস্যদের দলে টানার চেষ্টা করছে বলে দাবি করেছে ইয়াশার পার্টি। দলটির অভিযোগ, লিকুদের মন্ত্রী ও আইনপ্রণেতারা তাদের সদস্যদের ফোন করেছেন। এ ক্ষেত্রে শিক্ষামন্ত্রী ইয়োভ কিশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপমন্ত্রী আলমোগ কোহেনের নাম উল্লেখ করেছে দলটি। তবে কোহেন এ অভিযোগকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ইয়াশার পার্টির কোনো সদস্যের সঙ্গে তিনি কথা বলেননি।

    শনিবার নতুন সরকার গঠন নিয়ে আইজেনকটের সঙ্গে বৈঠক করেছেন আরেক বিরোধী নেতা ইয়ার লাপিদ। গত সপ্তাহের নির্বাচনের পর এটিই তাঁদের প্রথম প্রকাশ্যে স্বীকার করা বৈঠক। এ ছাড়া ১০ নভেম্বর নতুন পার্লামেন্টের শপথ গ্রহণের সময় বর্তমান স্পিকার আমির ওহানাকে পদ থেকে সরানোর পরিকল্পনা করছেন বিরোধীরা। তবে স্পিকার হওয়ার জন্য বেশ কয়েকটি অনুরোধ পেলেও এ পদে বসার কোনো ইচ্ছা বা অভিপ্রায় নেই বলে জানিয়েছেন বিরোধী নেতা আভিগদোর লিবারম্যান।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    হ্যালোইনের ছুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত ১৩

    নভেম্বর ২, ২০২৬

    রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কবার্তা বিষয়ক অ্যাপে সাইবার হামলা

    নভেম্বর ২, ২০২৬

    ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইসমাইল বাঘাই

    নভেম্বর ২, ২০২৬

    বিশ্ববাজারে কমল তেলের দাম

    নভেম্বর ২, ২০২৬

    মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প

    নভেম্বর ২, ২০২৬

    জেফ্রি এপস্টেইনেকে পাঠানো অশ্লীল চিঠি প্রকাশ, ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ

    নভেম্বর ১, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    মেসির গোল ও অ্যাসিস্টে পিছিয়ে পড়েও মায়ামির জয়

    ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

    মাদ্রাসা শিক্ষকদের ফেসবুক ব্যবহারে নতুন নির্দেশনা

    এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা!

    হারিয়ে গেল শিক্ষার্থীদের সেই উচ্ছ্বাস!

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by