Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
পবিত্র ঈদুল আজহার জামাতের সময়সূচি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার দুটি জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এতে আরো বলা হয়েছে, প্রথম জামাতে ইমামতি করবেন জ্যেষ্ঠ ইমাম খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের জ্যেষ্ঠ মোয়াজ্জিন এম এ জলিল। এছাড়া, ঈদের দিন বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হল মসজিদে সকাল ৮টায় ঈদুল…
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি বলেন, সঠিক উপাত্ত ছাড়া যেকোনো জনসংযোগ বা প্রচার কৌশল ভিত্তিহীন হয়ে পড়ে। তাই জনসংযোগ কর্মকর্তাদের যেকোনো বার্তা তৈরিতে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ উপাত্তের ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি। রবিবার সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান যুগ হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। আপনি মাঠ পর্যায়ে কী কাজ করছেন বা সরকারের বার্তা জনগণের কাছে কীভাবে পৌঁছাচ্ছে, তা কেবল মুখের কথায় বা…
স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের উপ-সচিব পরিচয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে প্রতারণার পাশাপাশি গৃহায়ন কর্তৃপক্ষের প্রকৌশলী পরিচয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চাকরিচ্যুত চেইনম্যান মুজিবুর রহমানের বিরুদ্ধে। এসব ঘটনায় করা ১১টি মামলায় এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট জারি করেছে আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও প্রতারক তার কৌশল পালটে আবারও প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তদন্তে দুর্নীতি দমন কমিশন-দুদক তার বিরুদ্ধে প্রতারণার সত্যতা পেয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবি ব্যবহার করেও তিনি প্রতারণা করছেন। তবে পাহাড় সমান অপরাধের পরও রহস্যজনক কারণে তাকে গ্রেপ্তার করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানা…
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাস টার্মিনালকেন্দ্রিক গণপরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য ২৩ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। রবিবার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঈদযাত্রায় শৃঙ্খলা নিশ্চিত করতে গণপরিবহন মালিক ও শ্রমিকদের শিডিউল অনুযায়ী বাস ছাড়তে হবে এবং যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রি, বাসের ছাদে যাত্রী বহন এবং পণ্য ও পশুবাহী যানবাহনে যাত্রী পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, চালকদের গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে এবং বেপরোয়া…
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখতে হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ‘ধ্রুবতারা’ বা মূল লক্ষ্য ধরা উচিত হবে। এ সময় বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে আসন্ন আগামী অর্থবছরের বাজেটকে একটি ‘ব্যালেন্সিং অ্যাক্ট’ বা ভারসাম্য রক্ষার কঠিন পরীক্ষা হিসেবে অভিহিত করেন দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একদিকে অমীমাংসিত কাঠামোগত সংস্কারের অভাব এবং প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতি, অন্যদিকে আইএমএফের শর্ত ও জনগণের উচ্চাশা—এই চতুর্মুখী চাপের মুখে দাঁড়িয়ে অর্থমন্ত্রীকে বাজেট প্রণয়ন করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বাজেটের ‘ধ্রুবতারা’ বা মূল লক্ষ্য করা উচিত হবে। আজ বৃহস্পতিবার প্রথম আলো…
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনি। দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং…
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৮২ জন। রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে কোয়েটার চমন ফটকের কাছে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রওনা হয়। বিস্ফোরণের ফলে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগিতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি যানবাহনও। হতাহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৫৭ জনকে একটি সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক…
দুটি ষাঁড় পাশাপাশি বাঁধা। একটির নাম ‘কালো জামাই’, অন্যটি ‘সাদা জামাই’। ষাঁড় দুটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে গতকাল সকালে রাজধানীর গাবতলী হাটে নিয়ে এসেছেন খামারি ইয়াকুব আলী। কালো জামাইয়ের ওজন ১ হাজার ৫০০ কেজি। দাম হাঁকা হচ্ছে ৫৫ লাখ টাকা। অন্যদিকে সাদা জামাইয়ের ওজন ১ হাজার ৩০০ কেজি। দাম চাওয়া হচ্ছে ৪৫ লাখ টাকা। খামারি ইয়াকুব আলী প্রথম আলোকে বলেন, তাঁর খামারে গরু আছে ২০টি। এর মধ্যে দুটি ষাঁড় বিক্রি করার জন্য গাবতলী হাটে এনেছেন। ষাড় দুটির পেছনে মাসে খরচ ৩৬ হাজার টাকা। কালো জামাই পাঁচ বছর আর সাদা জামাই সাড়ে চার বছর ধরে লালন–পালন করেছেন। দুটি ষাঁড়ই ফ্রিজিয়ান জাতের। গাবতলী হাটে…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্বাভাবিক নিয়মে হওয়ার পক্ষে সরকার। শীর্ষ পর্যায় থেকে সে রকম বার্তা দেওয়া হয়েছে বর্তমান অ্যাডহক কমিটিকে। সরকারের এই মনোভাব আগে থেকে বুঝতে পারলে অনেক হেভিওয়েট প্রার্থী লড়াই করতেন ভোটের মাঠে। এর পরও বিসিবির নির্বাচনে ক্লাব ক্যাটেগরিতে লড়াই জমে উঠেছে। গতকাল শনিবার নির্বাচন কমিশন থেকে প্রকাশিত তালিকায় ক্লাব ক্যাটেগরিতে মনোনয়ন বৈধতা পেয়েছে ১৮ জনের। এই ক্যাটেগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। ক্লাব ক্যাটেগরিতে তামিম ইকবাল সমর্থিত (অঘোষিত) প্যানেলে থাকছেন মোহামেডানের মাসুদুজ্জামান, আবাহনীর ফাহিম সিনহা, ইন্দ্রিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম বাবু, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রাব্বানী, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, আজাদ স্পোর্টিংয়ের…
রাজধানীর কলাবাগানে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আলমগীর হুদা রুবেল (৬৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর কলাবাগান থানার নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশুটি নর্থ সার্কুলার রোডের একটি ভাড়া বাসায় পরিবারে সঙ্গে বাস করে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় বাসার সামনে সে খেলছিল। এ সময় পাশের বাড়ির এক মালিক চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বাড়ির দোতলায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার করলে প্রতিবশীরা ছুটে যায় ওই বাসায়। ভেতর থেকে দরজা বন্ধ করে রাখায় লোকজন ধাক্কাতে থাকে। একপর্যায়ে ভেতর থেকে…