Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
মিরপুর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান। তিনি পোস্টে বলেন, ‘ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।’ গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়। পুলিশ প্রথমে প্রধান আসামি…
রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক রিপোর্ট সম্পন্ন হয়েছে। এ রিপোর্টে মৃত্যুর আগে রামিসাকে ধর্ষণেরও প্রমাণ মিলেছে। রোববার (২৪ মে) ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন শিশু রামিসাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর ধর্ষণ শেষে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে রোববার আদালতে চার্জশিট দেয়া হবে। শনিবার (২৩ মে) শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদন এবং শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা করে প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট…
এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা তার ডান হাত কেটে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান। নিহত মিঠু শেখ বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ির পাশের একটি কলাক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিঠু শেখ। পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়।…
এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে)সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদার করা, মৎস্যঘের দখল ও সরকারি রেকর্ডভুক্ত খাল দখলকারীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া বাজার মনিটরিং জোরদার, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে দৃশ্যমান রাখা এবং বিভিন্ন এলাকায় ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু…
হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশু মারা গেছে। এই সময়ে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু, আর হামের উপসর্গে মারা গেছে চার শিশু। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের…
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখতে হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ‘ধ্রুবতারা’ বা মূল লক্ষ্য ধরা উচিত হবে। এ সময় বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে আসন্ন আগামী অর্থবছরের বাজেটকে একটি ‘ব্যালেন্সিং অ্যাক্ট’ বা ভারসাম্য রক্ষার কঠিন পরীক্ষা হিসেবে অভিহিত করেন দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একদিকে অমীমাংসিত কাঠামোগত সংস্কারের অভাব এবং প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতি, অন্যদিকে আইএমএফের শর্ত ও জনগণের উচ্চাশা—এই চতুর্মুখী চাপের মুখে দাঁড়িয়ে অর্থমন্ত্রীকে বাজেট প্রণয়ন করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বাজেটের ‘ধ্রুবতারা’ বা মূল লক্ষ্য করা উচিত হবে। আজ বৃহস্পতিবার প্রথম আলো…
রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘অপরাধী যে–ই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।’ আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথাগুলো বলেন মোসলেহ উদ্দিন আহমদ। ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ‘মিট দ্য প্রেস’। অনুষ্ঠানে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার হচ্ছে আইনশৃঙ্খলার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করা। ঢাকা মহানগরে এই লক্ষ্য অর্জনে ডিএমপি বদ্ধপরিকর। সম্প্রতি অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ–২০২৬–এর স্লোগান ছিল…
তেহরানের সঙ্গে আলোচনা ঝুলে থাকার মধ্যে ইরানে নতুন করে হামলার শুরুর অনুমোদন দেওয়ার কথা সোমবারই জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, এই সপ্তাহে শুরু হবে সেই হামলা। আবার সেদিনই তিনি পাল্টে ফেলেন সিদ্ধান্ত; জানান, আপাতত এই অভিযান স্থগিত থাকছে। কারণ ‘গুরুত্বপূর্ণ আলোচনার’ জন্য সুযোগ দিচ্ছেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি প্রশ্নে আরও কাজ করার জন্য উপসাগরীয় অঞ্চলের তিনজন নেতা সময় চাওয়ায় তিনি মত বদলেছেন। ট্রাম্প বারবারই ইরানে নতুন হামলার হুমকি দিচ্ছেন। তবে শেষ মুহূর্তে সে অবস্থান থেকে সরে আসছেন। সোমবার আবার একই কাজ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমরা আগামীকাল (মঙ্গলবার) বড় ধরনের একটি হামলার প্রস্তুতি…
ওমানে গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী ভাইদের মরদেহ দেশে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে চারজনের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন চট্টগ্রাম-৭ আসনের (রাঙ্গুনিয়া) সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। এরপর গাড়িতে করে কফিনবন্দী মরদেহগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ বুধবার ভোরে চার ভাইয়ের মরদেহ রাঙ্গুনিয়ার লালানগর এলাকার বাড়িতে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। মরদেহগুলো নিয়ে আসার খবরে সেখানে ভিড় জমান প্রতিবেশীসহ দূরদূরান্তের মানুষ। এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। গত বুধবার রাতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মুলাদ্দাহ এলাকায় একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় রাঙ্গুনিয়ার লালানগরের প্রবাসী…
জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এই অভিমত দিয়েছেন তিনি। পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে। কীভাবে ফিরল, সে গল্পই বলব আজ।’ এরপরে আওয়ামী লীগ কীভাবে ফিরেছে, তার বিরাট একটি তালিকা তুলে ধরেছেন জুলাই গণ–অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মাহফুজ আলম। তিনি লিখেছেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ২৪–কে ৭১–এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরিণ সরকারের লোকজন কাজ করা…