Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
অবশেষে ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিতেছে ৮৬ রানে। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে জিতেছে ২০০৫ সালে। মানে ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জিতেছে বাংলাদেশ। ২০০৫ সালের সেই জয়টি এসেছিল কার্ডিফে। মানে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। এই জয়ে নাহিদ রানা বল হাতে উইকেট নিয়েছেন ৪টি। ব্যাট হাতে অপরাজিত ৮৬ রানের পর বল হাতে ২ উইকেট নিয়েছেন মোসাদ্দেক। ১৯: ৩৬ আর খেলা না হলে কী হবে মিরপুরে শুরু হয়েছে বৃষ্টি। এখন আর খেলা না হলে বাংলাদেশ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ম্যাচটি জিতবে ৮৬ রানে। ১৯: ১৩ বাড়ল বাংলাদেশের অপেক্ষা বাংলাদেশের…
উচ্চপদ নয়, মানসিক প্রশান্তি চাই ব্যক্তিগত সময়ের প্রতি এই ঝোঁক কেবল কেলিনের একার নয়; যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সেবা প্রদানকারী নেটওয়ার্ক ডেলয়েটের ২০২৫ সালের এক জরিপ বলছে, বর্তমান প্রজন্মের মাত্র ৬ শতাংশ কর্মী বড় পদবি বা নেতৃত্বের পদ পাওয়ার স্বপ্ন দেখেন। অন্যরা কাজের পাশাপাশি ব্যক্তিগত বিকাশ আর ‘ওয়ার্ক-লাইফ ব্যালান্স’–কে বেশি প্রাধান্য দিচ্ছেন। তরুণেরা এখন ক্যারিয়ার মানেই কেবল শীর্ষে যাওয়া মনে করছেন না। যুক্তরাষ্ট্রের কেলিন মসের কথাই ধরা যাক। চার বছরের অভিজ্ঞতা থাকলেও তিনি পদোন্নতি নিতে নারাজ। তাঁর মতে, পদোন্নতি মানেই বাড়তি মিটিং, বাড়তি দায়িত্ব আর নিজের স্বাধীনতার বিসর্জন। তিনি দিনে নির্দিষ্ট কয়েক ঘণ্টা কাজ করেন। বাকি সময়টা সমুদ্রসৈকতে বই পড়ে কিংবা বন্ধুদের…
নাটোরের লালপুর, রাজশাহীর বাঘা ও কুষ্টিয়ার ভেড়ামারার সংযোগস্থলে পদ্মার চরে আবারও দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আজিজুল হক (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে লালপুর থানার চরজাজিরা এলাকায় পদ্মা নদীতে ভাসমান একটি স্পিডবোট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আজিজুল হক ওরফে ঝড় নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া গ্রামের আবদুল শেখ ও হাসিনা বেগম দম্পতির ছেলে। তিনি কুষ্টিয়ার বহুল আলোচিত ‘কাকন বাহিনী’র সদস্য। চরে বিভিন্ন পক্ষের আধিপত্য নিয়ে সংঘর্ষে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহত আজিজুল হক ওরফে ঝড়ছবি : সংগৃহীত এ বিষয়ে লালপুর থানার…
ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনী ডেনিম এক্সপোতে দর্শনার্থীদের ভিড়ফাইল ছবি: ডেনিম এক্সপোর সৌজন্যে ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে কাল বুধবার। রাজধানীর পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনীটির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এটি ডেনিম এক্সপোর ২০তম আসর। এবারের প্রতিপাদ্য হচ্ছে—সম্মুখসারি থেকে ভবিষ্যতের পথে। বাংলাদেশসহ ১০টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নেবে। প্রদর্শনীর দুই দিনে ৫টি প্যানেল আলোচনা হবে। দেশ-বিদেশের বিশেষজ্ঞ, ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা প্যানেল আলোচনায় অংশ নেবেন। বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তাফিজ উদ্দিন বলেন, প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো শুধু তাদের উদ্ভাবনী পণ্যই প্রদর্শন করবেন না,…
সাম্প্রতিক সময়ে ইরানসহ মধ্যপ্রাচ্যে সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সরকারের ভর্তুকি ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুন পর্যন্ত শুধু এ চার খাতে প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা অতিরিক্ত ভর্তুকির প্রয়োজন হতে পারে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বিএনপির সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চার খাতের মধ্যে তেলে প্রায় ১০ হাজার ২৫৮ কোটি টাকা, গ্যাসে ১১ হাজার ১৭০ কোটি টাকা, বিদ্যুতে ১৯…
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি দিয়ে ‘আপত্তিকর’ পোস্ট করার অভিযোগে বাগেরহাটে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল এলাকা থেকে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামের ওই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। রসুল ওই উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে শেখ রসুলকে আদালতে তোলে পুলিশ। বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, আসামিকে বাগেরহাট আমলি আদালত-৯–এর বিচারক জেবুন্নেছার আদালতে তোলা হয়। প্রাথমিক শুনানি শেষে বিচারক…
ডেস্ক নিউজ কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুন ২০২৬ তারিখে খালেদ আদেল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম খালেদ আদেল ছিলেন মরহুম জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের জ্যেষ্ঠ পুত্র এবং মহানগর দক্ষিণ জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব তারেক এ. আদেলের বড় ভাই। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহানগর ও কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টি ও বিভিন্ন মহল তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা…
লেবাননে চলমান সংঘাতের অবসান ঘটাতে এবং ইসরাইলের সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে হিজবুল্লাহর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈরুতের শহরতলিতে ইসরাইলি বাহিনীর নতুন করে জোরপূর্বক উচ্ছেদ আদেশের পর সোমবার (১ জুন) তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে জানান, উচ্চপদস্থ প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে তার খুব ভালো ফোনালাপ হয়েছে এবং উভয় পক্ষ সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী ইসরাইল হিজবুল্লাহর ওপর আর কোনো হামলা চালাবে না এবং হিজবুল্লাহও ইসরাইলে আক্রমণ করবে না। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও একটি…
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ভুক্তভোগী শিশুটির মা পারভীন আক্তার। সাক্ষ্যে তিনি আদালতকে বলেন, ঘটনার দিন বাসায় রান্না করছিলেন তিনি। রান্নার শেষ পর্যায়ে এসে মেয়েকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এ সময় বড় মেয়ে বলছিল- শিশুটিকে (রামিসা) বাসায় থাকতে, তবে তিনি বুঝতে পারেননি শিশুটি বাইরে গেছে কিনা। পারভীন আক্তার বলেন, রান্না করার সময় একটি চিৎকার শুনেছিলাম। ভেবেছিলাম পাশের বাসার কোনো শিশু হয়তো চিৎকার করছে। পরে বড় মেয়ে ফিরে এলে আমার মেয়ের খোঁজ করি। সে জানায়,…
বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দিঘির পূর্ব পাশে নারীদের ঘাট থেকে কুমির টেনে নিয়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২ জুন) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। বাগেরহাট জেলা প্রসাশক (ডিসি) গোলাম মো. বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১ জুন) রাত সাড়ে আটটায় ফাতেমা গোসল করতে নামলে কুমিরটি তাকে টেনে নিয়ে যায়। নিহত শিশু ফাতেমা আক্তার (৭) মাজারে ভবঘুরে হিসেবে থাকা এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ওই ঘাটে অনেক লোকজন ছিল। শিশুটি গোসল করতে দিঘির ঘাটে পা ফেলতেই তাকে কুমির টেনে নিয়ে…