Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নেইমার : ব্রাজিলের নতুন প্রজন্মের কাছে এক স্বপ্নের নাম

    নভেম্বর ৫, ২০২৬

    ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

    নভেম্বর ৫, ২০২৬

    ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের আগে জলপাই তেল কি উপকারী?

    নভেম্বর ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»শিক্ষা ও ক্যাম্পাস»আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন

    আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন

    0 Views

    ২০ দেশের ৯৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে চট্টগ্রামে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। তিন দিনব্যাপী এ সম্মেলনে জমা পড়া ৮১২টি গবেষণাপত্রের মধ্যে একাডেমিক বাছাই শেষে ১৮৮টি উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে।

    আগামী ৮ নভেম্বর কুমিরায় আইআইইউসির নিজস্ব ক্যাম্পাসে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

    ‘ইনোভেশনস ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক তিন দিনব্যাপী এ সম্মেলন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের পঞ্চম এবং আইআইইউসির আয়োজনে ২০তম আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের আন্তর্জাতিক অংশীদার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম)। টেকনিক্যাল স্পন্সর আই ট্রিপল ই বাংলাদেশ সেকশন।

    ৮ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে বাংলাদেশের ২৫টি সরকারি, ৩৪টি বেসরকারি এবং বিদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রতিনিধিরা অংশ নেবেন। অংশগ্রহণকারী ২০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইংল্যান্ড, নরওয়ে, নেপাল, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড ও ডেনমার্ক।

    সম্মেলনে নির্বাচিত ১৮৮টি গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ১১ জন কীনোট বক্তা। এ ছাড়া আমন্ত্রিত ১০ জন বক্তার প্রবন্ধও উপস্থাপিত হবে।

    কীনোট বক্তাদের মধ্যে রয়েছেন আইআইইউসির প্রফেসর ইমেরিটাস ও সাবেক উপাচার্য বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম, ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লাসগোর ড. বো লিউ, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়ার অধ্যাপক ড. আজনি হাসলিজান বিনতি আব হালিম, নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুদান ঝা, জাপানের নাগোয়া ইনস্টিটিউটের অধ্যাপক ড. জিয়ানকিং ওয়াং, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়সাল হোসাইন, নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক টেক জিং লি, সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোহাম্মদ স্লিম আলোনি, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্লাতানোভা, চীনের ইস্ট চায়না বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়াং শাওয়াই এবং শেনজেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ঝি-ঝাও।

    আমন্ত্রিত বক্তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয়ের ড. গোখান এর্ডেমি, পাকিস্তানের সেন্ট্রাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজ-উল-হক, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা (ইউআইটিএম)-এর ড. ইউসিলিনা জাকারিয়া, অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের ড. রিফাত আরা শামস, নরওয়ের এসএমআইট্রিপল ই-এর ড. জিয়াউদ্দিন, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়ার ড. ফরিদা হাজওয়ানি মো. রিদজুয়ান, ইংল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ড. ফয়সাল তারিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. খালেদা আলী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দুলাল হক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. ফয়েজ আহমেদ।

    ৮ নভেম্বর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইআইইউসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।

    অতিথি হিসেবে বক্তব্য দেবেন নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুদান ঝা, ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডেপুটি ডিন অধ্যাপক ড. আজনি হাসলিজান বিনতি আব হালিম, আই ট্রিপল ই বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. এম ইমামুল হাসান ভূঁইয়া এবং আইসিআইসিএমইটি ২০২৬-এর টেকনিক্যাল চেয়ার অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

    এ ছাড়া বক্তব্য দেবেন আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. রাজু আহমেদ এবং সম্মেলনের টেকনিক্যাল সেক্রেটারি অধ্যাপক ড. সিকদার সানভি ইসলাম। স্বাগত বক্তব্য দেবেন সম্মেলনের অর্গানাইজিং চেয়ার অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম।

    ১০ নভেম্বর সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি থাকবেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইআইইউসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন শুরু ১২ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    মাদ্রাসা শিক্ষকদের ফেসবুক ব্যবহারে নতুন নির্দেশনা

    নভেম্বর ২, ২০২৬

    এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা!

    নভেম্বর ২, ২০২৬

    হারিয়ে গেল শিক্ষার্থীদের সেই উচ্ছ্বাস!

    নভেম্বর ২, ২০২৬

    শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হারে বিপর্যয়

    অক্টোবর ৩১, ২০২৬

    মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ

    অক্টোবর ৩১, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    নেইমার : ব্রাজিলের নতুন প্রজন্মের কাছে এক স্বপ্নের নাম

    ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

    ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের আগে জলপাই তেল কি উপকারী?

    অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল ব্যবহারে ভয়ংকর তথ্য!

    মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by