Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আইসিইউতে মেঘলা মুক্তা, কী হয়েছিল অভিনেত্রীর

    জুলাই ২৯, ২০২৬

    সংখ্যার গল্পে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়

    জুলাই ২৯, ২০২৬

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কী প্রভাব পড়বে

    জুলাই ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • আন্তর্জাতিক
    • অপরাধ ও দুর্ণীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • তথ্যপ্রযুক্তি
    • অর্থনীতি
    • আরও
      • আইন আদালত
      • গণমাধ্যম
      • ফিচার
      • ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্ম
      • নারী ও শিশু
      • কৃষি
      • প্রবাসের খবর
      • ভ্রমণ
      • মতামত
      • লাইফস্টাইল
      • সম্পাদকীয়
      • স্বাস্থ্য
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»আন্তর্জাতিক»সূর্যের কেন্দ্রের চেয়ে প্রায় ৭ গুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরির পথে চীন, দেশটির উদ্দেশ্য কী

    সূর্যের কেন্দ্রের চেয়ে প্রায় ৭ গুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরির পথে চীন, দেশটির উদ্দেশ্য কী

    0 Views

    বিশ্বের সবচেয়ে বড় ৫৮২ টন ওজনের একটি বিশাল ফিউশন চুম্বকের সফল পরীক্ষা সম্পন্ন করেছে চীন। এর ফলে একটি ‘কৃত্রিম সূর্য’ তৈরির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি।

    চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের আওতাধীন ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিকসের তৈরি এ ফিউশন চুম্বক নিউক্লিয়ার ফিউশন বা পরমাণু সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে পরিচ্ছন্ন ও বিপুল শক্তি উৎপাদনের একটি প্রধান উপাদান।

    ২০৩০ সালের মধ্যে ফিউশন শক্তি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের এক উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে বেইজিংয়ের।

    সদ্য প্রস্তুত হওয়া এ বিশাল কাঠামো মূলত ইংরেজি ‘ডি’ আকৃতির একটি সুপারকন্ডাক্টিং বা অতিপরিবাহী চুম্বক। এটি ম্যাগনেটিক কনফাইনমেন্ট ফিউশন বা চৌম্বকীয় প্রক্রিয়ায় ফিউশন শক্তি নিয়ন্ত্রণে নকশা করা হয়েছে।

    ২১ মিটার দীর্ঘ ও ১২ মিটার প্রস্থের এ চুম্বক এযাবৎকালের নির্মিত সবচেয়ে বড় ফিউশন চুল্লির স্বীকৃতি পেয়েছে।

    বেইজিং বলেছে, এ প্রযুক্তি তৈরিতে সম্পূর্ণ দেশীয় কাঁচামাল ও নিজস্ব উৎপাদন সক্ষমতা ব্যবহার করা হয়েছে। বিদেশি সরঞ্জামের ওপর দেশটির নির্ভরতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে এটিকে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

    আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টরের (আইটিইআর) তৈরি সমমানের চুম্বকগুলোর তুলনায় এটি আকারে ১ দশমিক ৩ গুণ বড় এবং এটির শক্তি সঞ্চয়ের ক্ষমতা প্রায় তিন গুণ বেশি।

    সূর্য
    সূর্যছবি: রয়টার্স

    এ চুম্বকের মূল কাজ হলো একটি শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরি করা। এর লক্ষ্য ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত প্লাজমাকে ধরে রাখা এবং নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রাখা। উল্লেখ্য, সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় ১ কোটি ৫০ লাখ ডিগ্রি সেলসিয়াস। এই হিসাবে চীনের ‘কৃত্রিম সূর্যের’ তাপমাত্রা আমাদের সূর্যের কেন্দ্রীয় তাপমাত্রা প্রায় ৭ গুণ হবে ।

    বেইজিং জানিয়েছে, এ প্রযুক্তি তৈরিতে সম্পূর্ণ দেশীয় কাঁচামাল ও নিজস্ব উৎপাদন সক্ষমতা ব্যবহার করা হয়েছে। বিদেশি সরঞ্জামের ওপর দেশটির নির্ভরতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে এটিকে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

    কৃত্রিম সূর্য কী

    কৃত্রিম সূর্য হলো, মূলত একটি পারমাণবিক চুল্লি। সূর্যের মধ্যে প্রাকৃতিকভাবে যেভাবে শক্তি উৎপন্ন হয়, ঠিক সেই ফিউশন প্রক্রিয়াকে অনুকরণ করে দীর্ঘ মেয়াদে বিপুল শক্তি উৎপাদনের উদ্দেশ্যে এটি তৈরি করা হচ্ছে।

    চীন বিশ্বের জ্বালানি রাজধানীতে পরিণত হতে যাচ্ছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দৌড়ে তারা ইতিমধ্যেই জিতে গেছে।

    চুম্বক পরীক্ষার এ ভিডিও প্রকাশের পর ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা চীনের দূরদর্শী পরিকল্পনা ও প্রযুক্তির ভূয়সী প্রশংসা করছেন। অন্যদিকে কেউ কেউ পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ভুল জায়গাগুলো নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

    এক ব্যবহারকারী লিখেছেন, ‘চীন বিশ্বের জ্বালানি রাজধানীতে পরিণত হতে যাচ্ছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দৌড়ে তারা ইতিমধ্যেই জিতে গেছে।’

    আরেকজন মন্তব্য করেছেন, ‘যুক্তরাষ্ট্র এখনো অন্ধকার যুগেই আটকে আছে।’

    চীনের পূর্বাঞ্চলের আনহুই প্রদেশের হেফেই শহরে অবস্থিত এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টোকামাক (ইস্ট/ইএএসটি)। ১৫ জানুয়ারি ২০২৫
    চীনের পূর্বাঞ্চলের আনহুই প্রদেশের হেফেই শহরে অবস্থিত এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টোকামাক (ইস্ট/ইএএসটি)। ১৫ জানুয়ারি ২০২৫ছবি: চায়নিজ একাডেমি অব সায়েন্সের ওয়েবসাইট

    বিশ্বের বিজ্ঞানীদের দীর্ঘ প্রচেষ্টা

    বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ৭০ বছরের বেশি সময় ধরে এ গৌরবময় অর্জন বা সাফল্য পাওয়ার চেষ্টা করছেন। তবে একটি পারমাণবিক ফিউশন যন্ত্র থেকে সফলভাবে বিদ্যুৎ উৎপাদন করতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে তাপমাত্রা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসের ওপরে নেওয়া, দীর্ঘ মেয়াদে এর স্থিতিশীল পরিচালন নিশ্চিত করা এবং পুরো প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা।

    কৃত্রিম সূর্য হলো, মূলত একটি পারমাণবিক চুল্লি। সূর্যের মধ্যে প্রাকৃতিকভাবে যেভাবে শক্তি উৎপন্ন হয়, ঠিক সেই ফিউশন প্রক্রিয়াকে অনুকরণ করে দীর্ঘ মেয়াদে বিপুল শক্তি উৎপাদনের উদ্দেশ্যে এটি তৈরি করা হচ্ছে।

    ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিকসের পরিচালক সং ইউনতাও বলেন, ‘ভবিষ্যতের ফিউশন বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য প্লাজমার স্বনির্ভর চক্র তৈরি করা জরুরি। আর এ চক্র সচল করতে একটি ফিউশন যন্ত্রকে অবশ্যই হাজার হাজার সেকেন্ড ধরে উচ্চ দক্ষতার সঙ্গে স্থিতিশীলভাবে চলতে হবে।’

    ২০০৬ সালে কার্যক্রম শুরু করার পর থেকেই ‘ইস্ট’ চীনা ও আন্তর্জাতিক বিজ্ঞানীদের জন্য একটি উন্মুক্ত পরীক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এখানে তারা ফিউশন-সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা ও গবেষণা চালিয়ে আসছেন। ওই বছরই আনুষ্ঠানিকভাবে সপ্তম সদস্য হিসেবে চীন আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর কর্মসূচিতে যোগ দেয়।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    যোগীর উত্তর প্রদেশে কি তাহলে কোনো জায়গার মুসলিম নাম থাকবে না, বাসিন্দাদের আপত্তিও শুনছে না তাঁর সরকার

    জুলাই ২৯, ২০২৬

    চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান

    জুলাই ২৯, ২০২৬

    ‘লং মার্চ টু পার্লামেন্ট’ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

    জুলাই ২০, ২০২৬

    ভারত সফরে দিল্লির আগে কেন কলকাতায় যান রুবিও

    মে ২৪, ২০২৬

    পাকিস্তানের কোয়েটায় রেললাইনে বিস্ফোরণ, নিহত অন্তত ২৪

    মে ২৪, ২০২৬

    ট্রাম্প হোয়াইট হাউসে থাকতেই বন্দুক হামলা,হামলাকারী নিহত

    মে ২৪, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    আইসিইউতে মেঘলা মুক্তা, কী হয়েছিল অভিনেত্রীর

    সংখ্যার গল্পে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কী প্রভাব পড়বে

    প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের রেকর্ড ১,৪২৩ কোটি টাকা মুনাফা

    বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by