Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আইসিইউতে মেঘলা মুক্তা, কী হয়েছিল অভিনেত্রীর

    জুলাই ২৯, ২০২৬

    সংখ্যার গল্পে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়

    জুলাই ২৯, ২০২৬

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কী প্রভাব পড়বে

    জুলাই ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • আন্তর্জাতিক
    • অপরাধ ও দুর্ণীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • তথ্যপ্রযুক্তি
    • অর্থনীতি
    • আরও
      • আইন আদালত
      • গণমাধ্যম
      • ফিচার
      • ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্ম
      • নারী ও শিশু
      • কৃষি
      • প্রবাসের খবর
      • ভ্রমণ
      • মতামত
      • লাইফস্টাইল
      • সম্পাদকীয়
      • স্বাস্থ্য
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»জাতীয়»বাঘ আমাদের গর্ব

    বাঘ আমাদের গর্ব

    1 Views

    গেল বছর প্রথম আলো প্রচারিত ‘অভিজ্ঞতার আলো’ অনুষ্ঠান দেখছিলাম। বক্তা আমার প্রিয় মানুষ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সঞ্চালক লেখক ও সাহিত্যিক আনিসুল হক। আবদুল্লাহ আবু সায়ীদ স্যার বাঘের গল্প বলছিলেন, ‘সেদিন একটা জায়গায় গেছিলাম, শ্রীপুরে। তো সেখানে যেয়ে দেখলাম একটা জায়গার নাম “বাঘের বাজার”। তবে আমাদের দেশে তো সব সময় বাঘ ছিল। ঢাকাতে আমিই প্রায় বাঘ দেখেছি। ঢাকা-টাঙ্গাইল রোডে তো একদম সামনাসামনি দেখেছি। আর সকাল বেলায় আমি যখন পুরানা পল্টনে থাকতাম, প্রতিদিন হাঁটতে বেরোতাম এবং পুরান ঢাকার কাছে যেতেই যাওয়ার রাস্তার দুই পাশে তো জঙ্গল, কেমন একটা ভয় এবং যখন পুরোনো এয়ারপোর্টের কাছে যেতাম, তখন ভয়টা ভীষণভাবে বেড়ে যেত। কারণ, তার মাত্র পাঁচ না ছয় বছর আগে ওখানে একটা বড় বাঘ মারা হইছিল, মানে এক রিয়্যাল (আসল) রয়েল বেঙ্গল টাইগার। তো সুতরাং আমরা বাঘের সঙ্গে পরিচিত।’

    ব্রিটিশ আমলে ঢাকার পুলিশ রেকর্ড থেকে দেখা যায়, ১৮৩৭ সাল পর্যন্ত ঢাকায় প্রতিবছর কমপক্ষে একজন মানুষ বাঘের আক্রমণে মৃত্যুবরণ করেছে। তখন বাঘ ও চিতা বাঘ মারলে পুরস্কৃত করা হতো। বেঁচে থাকার প্রাকৃতিক আশ্রয় নষ্ট হয়ে যাওয়া এবং অনেকটা নির্বিচার শিকারের কারণে হারিয়ে গেল প্রায় সারা দেশে ছড়িয়ে থাকা বাঘ ও চিতা বাঘ। ১৯০০ সালের দিকেও জমিদার কুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ঢাকার কাছে ভাওয়ালের বনে বাঘ শিকার করেন। বর্তমানে বাংলাদেশের বাঘের শেষ আশ্রয়স্থল সুন্দরবন।

    নব্বইয়ের দশকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের বন্য প্রাণীদের ওপর আমার একটি আলোচনা শেষ হতেই নিউজিল্যান্ড থেকে আগত একজন জানতে চাইলেন, আমাদের দেশটা কত বড় এবং প্রতি বর্গকিলোমিটারে কতজন মানুষ বসবাস করে। উত্তর দিতেই বিস্ময়ে বললেন, তবে যে তুমি বললে তোমাদের দেশে হাতি আছে, বাঘ আছে? বললাম, হ্যাঁ আছে। আরও বিস্মিত হয়ে বললেন, তাহলে তোমরা থাকো কোথায় আর ওরা থাকে কোথায়?

    ১৯৯২ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দেশে ফেরার আগে উপাচার্য মহোদয়ের বাসভবনে স্ত্রী-কন্যাসহ দাওয়াতে গেলাম। এক ভদ্রমহিলা আমার স্ত্রীর কাছে জানতে চাইলেন, বাংলাদেশের কোন অঞ্চলে থাকি। ঢাকার কথা শুনে বললেন, ‘ওটা তো তোমাদের রাজধানী!’ আমার স্ত্রী যখন বললেন, ‘ঢাকায় আমার বাবার বাসায় যেয়ে থাকব।’ উনি বললেন, ‘শুনেছি তোমাদের দেশে অনেক মানুষ এবং দেশটা অসচ্ছল, সেখানে ব্যক্তিগত পর্যায়ে রাজধানীতে আলাদা বাড়ি আছে?’ আমি বুঝে নিলাম তিনি কী বলতে চাইলেন।

    দেশ স্বাধীন হওয়ার আগে বন্য প্রাণীর ওপর আলাদাভাবে আইন ছিল না। ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এর শুরু। পরবর্তী সময়ে ১৯৭৪, ২০১২ ও সর্বশেষে ২০২৬ সালে এটিকে আইনের আওতায় এনে কার্যকর করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০১৭ সালে জীববৈচিত্র্য আইন করা হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে উল্লেখ আছে, ‘রাষ্ট্র বন ও বন্য প্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবে।’ এ মাসেই সরকার ওয়াইল্ডলাইফ কমিশন গঠন করেছে। অর্থাৎ বাঘ ও বন্য প্রাণী সংরক্ষণে রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। প্রয়োজন জনগণকে সম্পৃক্ত করা।

    ১৯৮১ সালে আমি যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে যাই। পরিচালক ভিক্টর বিরনটাস একদিন বললেন, রাতে ওর এক বন্ধু ডিনারে দাওয়াত করেছেন। ডিনারে ভিকের বন্ধু বললেন, ‘আনোয়ার, আমি আলাস্কা থেকে তোমাকে দেখতে এসেছি।’ আমাকে কেন? উত্তর: ‘সারা জীবন প্রকৃতিতে বাঘ দেখতে চেয়েছিলাম, হয়নি। তুমি বাঘের দেশের মানুষ, ভাবলাম, বাঘ হয়তো জীবনে আর দেখা হবে না, তাই তোমাকে দেখেই সে স্বাদ মেটালাম।’

    সম্প্রতি আমাদের বন বিভাগ বাঘ সুরক্ষায় ইতিহাস সৃষ্টি করেছে। একটি আহত বাঘিনীকে গত ৪ জানুয়ারি সুন্দরবন থেকে উদ্ধারের পর সুস্থ করে এ মাসের ১২ তারিখে বনে অবমুক্ত করেছে। অনেকের সঙ্গে আমিও ওই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। সারা দেশের মানুষের আবেগের সঙ্গে আমার অবচেতন মনেও একটি বাক্যই অনুরণিত হয়েছে—বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করব।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    সাহাবুদ্দিন পদত্যাগ করায় দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে: বিরোধীদলীয় নেতা

    জুলাই ২৫, ২০২৬

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    জুলাই ২৫, ২০২৬

    ‘আর্টিকেল ৫১’ কী, এতে কী বলা হয়েছে?

    জুলাই ২৫, ২০২৬

    চুপ্পুর বিরুদ্ধে মামলা নিয়ে যা বললেন আইনমন্ত্রী

    জুলাই ২৫, ২০২৬

    নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন—আলোচনায় ছয় নাম

    জুলাই ২৫, ২০২৬

    শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে

    জুলাই ২০, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    আইসিইউতে মেঘলা মুক্তা, কী হয়েছিল অভিনেত্রীর

    সংখ্যার গল্পে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কী প্রভাব পড়বে

    প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের রেকর্ড ১,৪২৩ কোটি টাকা মুনাফা

    বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by