যুক্তরাষ্ট্রের ইরানের ব্যাপক হামলার কয়েক ঘণ্টার মধ্যেই জর্ডানে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তেহরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পেট্রা এ তথ্য জানিয়েছে।
জর্ডানের সশস্ত্র বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে পেট্রা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে তারা ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)-এর বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। এসব হামলায় সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ‘খুব কঠোরভাবে’ আঘাত করার হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা চালানো হয়।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কেশম দ্বীপে হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন। এ ছাড়া দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এর আগে ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পর নতুন করে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, মিসরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলায় দুটি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে আগুন লাগে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে। যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ভাসমান গ্যাস সংরক্ষণ জাহাজ এবং গ্রিসের মালিকানাধীন একটি ট্যাংকারে এই হামলা চালানো হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
কয়েক দিন তুলনামূলক শান্ত থাকার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে একযোগে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা আবারও বেড়েছে


