Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ডেঙ্গুতে ৮ দিনে ৪৯ জনের মৃত্যু

    নভেম্বর ৩, ২০২৬

    আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

    নভেম্বর ৩, ২০২৬

    আইপিএলে নাম লেখানোর গুঞ্জনে জল ঢাললেন মোহাম্মদ আমির

    নভেম্বর ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»চাকুরী»চলতি বিজ্ঞপ্তিতে ৬ হাজার কনস্টেবল নিয়োগ, অনুমোদন ৪ হাজার এসআই

    চলতি বিজ্ঞপ্তিতে ৬ হাজার কনস্টেবল নিয়োগ, অনুমোদন ৪ হাজার এসআই

    0 Views

    বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে আবেদনপ্রক্রিয়া গত ৩০ অক্টোবর শেষ হয়েছে। আবেদন শেষ হলেও কতসংখ্যক কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ঘুরছে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পদসংখ্যার প্রকৃত হিসাব এবং নিয়োগের পরিকল্পনা স্পষ্ট করা হয়েছে।

    পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশে নতুন করে ১০ হাজার কনস্টেবল যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১০ হাজার নতুন পদ সৃষ্টির একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

    বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তিতে কতজন নিয়োগ পেতে পারেন—এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা প্রথম আলোকে বলেন, পুলিশে বর্তমানে ২ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। অন্যদিকে নতুন ১০ হাজার কনস্টেবল নিয়োগের প্রস্তাবও পাঠানো হয়েছে। অনুমোদনের প্রক্রিয়া বিবেচনা করে বর্তমান নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমেই ২ হাজার শূন্য পদ পূরণ করা হবে। একই সঙ্গে প্রস্তাবিত ১০ হাজার পদ থেকে আরও ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা আছে। অর্থাৎ চলমান প্রক্রিয়ায় মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিতে হয় পুলিশ সদস্যেদেরপ্রথম আলো ফাইল ছবি

    পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে, এই ৬ হাজার কনস্টেবল নিয়োগ সম্পন্ন হলে প্রস্তাবিত ১০ হাজার নতুন পদের মধ্যে বাকি থাকবে আরও ৬ হাজার পদ। প্রথম ধাপের নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার পর বাকি ৬ হাজার কনস্টেবল পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপে ধাপে নেওয়া হবে।

    এর আগে গত ৯ অক্টোবর সারা দেশে কনস্টেবল নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অনলাইনে আবেদন শুরু হয় ১৩ অক্টোবর সকাল ১০টায়। আবেদন করার শেষ সময় ছিল ৩০ অক্টোবর বিকেল ৫টা।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতা বিবেচনা করা হবে। তবে আবেদনপত্রে বা বাছাইয়ের যেকোনো পর্যায়ে ভুয়া বা অসত্য তথ্য দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।

    সরাসরি ৪ হাজার এসআই নিয়োগের অনুমোদন

    কনস্টেবল নিয়োগপ্রক্রিয়ার পাশাপাশি পুলিশে ৪ হাজার উপপরিদর্শক (এসআই) সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়। এসআই পদে সরাসরি নিয়োগ দিতে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। আগে ৫০ শতাংশ পদ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং ৫০ শতাংশ পদে সরাসরি নিয়োগ হতো। এবারই প্রথম শতভাগ পদে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে।

    সচিব কমিটির সভায় এসআই ও কনস্টেবল মিলিয়ে পুলিশে মোট ১৪ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগের জন্য একটি বিশেষ বিসিএস আয়োজনের চিন্তাভাবনা রয়েছে। এর মাধ্যমে ৪০০ থেকে ৫০০ জন এএসপি নেওয়া হতে পারে। পুলিশে নতুন নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও গোয়েন্দা যাচাই বজায় রাখা হবে।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    একাধিক পদে মেট্রোরেলে চাকরির সুযোগ

    নভেম্বর ২, ২০২৬

    ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জনকে মনোনয়ন

    নভেম্বর ২, ২০২৬

    স্নাতক পাসেই ন্যাশনাল ব্যাংকে চাকরি

    নভেম্বর ২, ২০২৬

    মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ, পদ ৩৪৭

    নভেম্বর ২, ২০২৬

    গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ১৭৭, এসএসসি থেকে স্নাতকে আবেদন

    জুলাই ৩০, ২০২৬

    বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

    জুলাই ২৯, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    ডেঙ্গুতে ৮ দিনে ৪৯ জনের মৃত্যু

    আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

    আইপিএলে নাম লেখানোর গুঞ্জনে জল ঢাললেন মোহাম্মদ আমির

    বাংলাদেশ এআই বিজনেস সামিটে অংশ নেবেন ৬ হাজার প্রতিনিধি

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by