Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    নভেম্বর ৩, ২০২৬

    গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১০

    নভেম্বর ৩, ২০২৬

    মাদরাসায় হামলা-ভাঙচুর: সেই শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ

    নভেম্বর ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»অপরাধ ও দুর্ণীতি»সিরাজদিখানে উদ্বেগজনকভাবে চুরি বেড়েছে, আতঙ্কে এলাকাবাসী

    সিরাজদিখানে উদ্বেগজনকভাবে চুরি বেড়েছে, আতঙ্কে এলাকাবাসী

    0 Views

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক মাসে অর্ধশতাধিক চুরির ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে; চুরি বেড়ে যাওয়ায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

    মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় উদ্বেগজনকভাবে বেড়েছে চুরির ঘটনা। জনবহুল আবাসিক ও বাণিজ্যিক এলাকায় একের পর এক চুরি হচ্ছে। এতে উপজেলাবাসী আতঙ্কে আছেন।

    জানা গেছে, চলতি মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় একাধিক লিখিত অভিযোগ ও মামলা হলেও পুলিশ মালামাল উদ্ধার এবং প্রকৃত চোরকে চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া, কাকালদি, মালখানগর, রশুনিয়া, কেয়াইন, রাজানগর, খারশুল, লতব্দী, মধ্যম শিয়ালদী, সুলতান বেপারীর বাড়ি, ইছাপুরা গ্রামের প্রবাসী বাচ্চু মজির বাড়ি, বালুচর ইউনিয়ন, ইছাপুরা ও কেয়াইনসহ কয়েকটি এলাকায় গত এক মাসে ২০ থেকে ২৫টি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে যমুনা গ্রুপের নিজস্ব আবাসিক প্রকল্পের মালামাল চুরি। স্থানীয় সাংবাদিক আমির হোসেন ঢালীর ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী নাজিম উদ্দিন, মো. জামাল খান, মো. আব্দুল্লাহ ও জামাল দেওয়ানের দোকান ও বাসা থেকে চোরেরা কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়। ২১ অক্টোবর দুপুরে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া বকুলতলা গ্রামে যমুনা গ্রুপের আবাসিক প্রকল্পের ভেতর থেকে প্রকল্পের মালামাল চুরি হয়। ওই রাতেই চোরেরা ইছাপুরা থেকে আমির হোসেন ঢালীর দোকানের মালামাল চুরি করে নিয়ে যায়।

    ভুক্তভোগী যমুনা গ্রুপের আবাসিক প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকা জহিরুল ইসলাম বলেন, গত দুই মাসে তাঁদের এই প্রকল্প থেকে পাঁচ থেকে সাতবার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাঁদের প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়েছে। সর্বশেষ গত ২১ অক্টোবর তারিখে চুরির সময় তাঁরা চোরদের ধাওয়া করলে তারা অটোরিকশাযোগে মালামাল নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়ার মুখে চোরেরা মালামাল ফেলে পালিয়ে যায়। তাঁরা চোরদের একজনকে চিনতে পেরেছেন। তার নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বারবার চুরির ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

    সিরাজদিখান বাজার কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন বলেন, থানার সামনে উপজেলা শহরের সবচেয়ে সুরক্ষিত এলাকায় চুরির ঘটনা সবাইকে বিস্মিত করেছে। মনে হয়, চোরেরা পুলিশকে চ্যালেঞ্জ করেছে। গত এক দশকে দুই মাসে এত বেশি চুরির ঘটনা ঘটেনি। সিরাজদিখান উপজেলাবাসী ও ব্যবসায়ীরা আতঙ্কে আছেন।

    সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন চুরি বেড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি ঠেকাতে পুলিশ পরিকল্পিত উদ্যোগ ও ব্যবস্থা নিচ্ছে।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    টঙ্গীতে ইয়াবার কারখানা, দৈনিক এক কোটি বড়ি উৎপাদনের পরিকল্পনা : গ্রেপ্তার ১

    নভেম্বর ১, ২০২৬

    রাজউকের প্লট দুর্নীতি: দণ্ডপ্রাপ্ত শওকত আজিজ রাসেল কারাগারে

    নভেম্বর ১, ২০২৬

    সাবেক বাসচালকের বাসায় টাকার পাহাড়ের সন্ধান, গুনতে গিয়ে বিকল ৫ মেশিন

    জুলাই ৩০, ২০২৬

    বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত

    জুলাই ২৯, ২০২৬

    মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান আরও জোরদারের ঘোষণা

    জুলাই ২৯, ২০২৬

    ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক

    মে ২৪, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১০

    মাদরাসায় হামলা-ভাঙচুর: সেই শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ

    নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, থানায় মামলা

    নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল-কাঁদানে গ্যাস নিক্ষেপ

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by