Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীসহ তাদের বাবা-মাকে সংবর্ধনা

    অক্টোবর ২৯, ২০২৬

    শিক্ষকরা শুধু জাতীয়করণ চান, সরকার চায় আরও সম্মানিত করতে

    অক্টোবর ২৯, ২০২৬

    ঢাবির সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন ১ নভেম্বর থেকে

    অক্টোবর ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»শিক্ষা ও ক্যাম্পাস»জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীসহ তাদের বাবা-মাকে সংবর্ধনা

    জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীসহ তাদের বাবা-মাকে সংবর্ধনা

    0 Views

    চা-দোকানি বাবা-মায়ের শ্রম ও ত্যাগ এবং তাদের সন্তানদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি দিতে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’ আয়োজন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) নাম্বার ওয়ান ব্র্যান্ড। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চা-দোকানিদের ১৩৫ জন মেধাবী সন্তান ও তাদের বাবা-মাকে সংবর্ধনা দেওয়া হয়।

    মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী দুই বছর শিক্ষাসহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে নাম্বার ওয়ান।

    এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা টেন মিনিট স্কুলের অনলাইন একাডেমিক কোর্সের মাধ্যমে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। এ ছাড়া উপস্থিত ছিলেন এমজিআইয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান, সিনিয়র জেনারেল ম্যানেজার (অডিট) সাজ্জাদ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সহকারী জেনারেল ম্যানেজার অর্জুন চন্দ্র নাথ, আব্দুর রহিম শেখ ও রতন মজুমদার।

    আনিসুল হক বলেন, জীবনে বড় হওয়ার জন্য শুধু ভালো ফল করাই যথেষ্ট নয়, প্রয়োজন স্বপ্ন দেখা, পরিশ্রম করা এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার সাহস। তোমাদের অনেকের পরিবার হয়তো নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে জীবনযাপন করে। কিন্তু সেই সীমাবদ্ধতা যেন তোমাদের স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। নিজেদের যোগ্যতা ও অধ্যবসায়ের মাধ্যমে তোমরা পরিবার ও সমাজের জন্য গর্ব বয়ে আনবে, এটাই প্রত্যাশা।

    আয়মান সাদিক বলেন, শিক্ষার্থীদের জীবনে সঠিক দিকনির্দেশনা ও শেখার সুযোগ অনেক বড় ভূমিকা রাখে। তোমরা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে নিজেদের মেধার পরিচয় দিয়েছ। এবার এই অর্জনকে পরবর্তী ধাপে নিয়ে যেতে হবে। নিয়মিত পড়াশোনা, পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি এবং নিজের ওপর বিশ্বাস রাখলে তোমরা এইচএসসি পরীক্ষাতেও ভালো করতে পারবে। তোমাদের শিক্ষাযাত্রায় নাম্বার ওয়ানের এই সহায়তা যেন কাজে লাগে, সেটাই আমাদের প্রত্যাশা।

    এমজিআইয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকার বলেন, ১৩৫ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন তাদের পরিশ্রম ও বাবা-মায়ের ত্যাগের ফল। বৃত্তি ও দুই বছরের শিক্ষাসহায়তা তাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে কাজে আসবে বলে আমরা আশা করি।

    প্রতিষ্ঠানটির চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে তাদের বাবা-মায়ের অবদান অনস্বীকার্য। নাম্বার ওয়ানের এই উদ্যোগ তাদের উৎসাহিত করবে এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করবে।

    কক্সবাজারের বায়তুশ শরফ স্কুলের শিক্ষার্থী দিয়া চৌধুরী বলেন, নাম্বার ওয়ানের এই আয়োজন আমাদের জন্য অনেক উৎসাহের। এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য দুই বছরের শিক্ষাসহায়তা পাওয়ার সুযোগ আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে নিজের পরিবার ও দেশের জন্য কিছু করতে চাই।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    শিক্ষকরা শুধু জাতীয়করণ চান, সরকার চায় আরও সম্মানিত করতে

    অক্টোবর ২৯, ২০২৬

    ঢাবির সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন ১ নভেম্বর থেকে

    অক্টোবর ২৯, ২০২৬

    নতুন বছরের অপেক্ষা নয়, ২০২৬ সালেই শিক্ষার্থীদের হাতে যাবে পাঠ্যবই

    অক্টোবর ২৯, ২০২৬

    আন্দোলন ও ক্লাস একসঙ্গে চালানোর ঘোষণা চুয়েট শিক্ষকদের

    অক্টোবর ২৯, ২০২৬

    এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

    অক্টোবর ২৯, ২০২৬

    পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য

    অক্টোবর ১৯, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীসহ তাদের বাবা-মাকে সংবর্ধনা

    শিক্ষকরা শুধু জাতীয়করণ চান, সরকার চায় আরও সম্মানিত করতে

    ঢাবির সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন ১ নভেম্বর থেকে

    নতুন বছরের অপেক্ষা নয়, ২০২৬ সালেই শিক্ষার্থীদের হাতে যাবে পাঠ্যবই

    আন্দোলন ও ক্লাস একসঙ্গে চালানোর ঘোষণা চুয়েট শিক্ষকদের

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by