Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তোষামোদ বনাম আদর্শ: রাজনীতির সংকট

    আগস্ট ২, ২০২৬

    ২২.৩৫ ডলার দরে ৯৪৯ কোটি টাকায় এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

    জুলাই ৩০, ২০২৬

    মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বিক্রি, চূড়ান্ত গন্তব্য চীন

    জুলাই ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»প্রবাস ও প্রবাসী»ওমানে গাড়ির ভেতরে মৃত্যু, দেশে এল প্রবাসী চার ভাইয়ের মরদেহ, শোকের ছায়া

    ওমানে গাড়ির ভেতরে মৃত্যু, দেশে এল প্রবাসী চার ভাইয়ের মরদেহ, শোকের ছায়া

    5 Views

    ওমানে গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী ভাইদের মরদেহ দেশে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে চারজনের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

    বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন চট্টগ্রাম-৭ আসনের (রাঙ্গুনিয়া) সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। এরপর গাড়িতে করে কফিনবন্দী মরদেহগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়িতে নিয়ে যাওয়া হয়।

    আজ বুধবার ভোরে চার ভাইয়ের মরদেহ রাঙ্গুনিয়ার লালানগর এলাকার বাড়িতে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। মরদেহগুলো নিয়ে আসার খবরে সেখানে ভিড় জমান প্রতিবেশীসহ দূরদূরান্তের মানুষ। এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

    গত বুধবার রাতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মুলাদ্দাহ এলাকায় একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় রাঙ্গুনিয়ার লালানগরের প্রবাসী চার ভাইয়ের মরদেহ। তাঁরা হলেন শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম। রয়্যাল ওমান পুলিশের ধারণা, গাড়ি চালু থাকা অবস্থায় এসির এগজোস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাস গ্রহণের ফলে ওই চারজনের মৃত্যু হয়েছে।

    নিহত ব্যক্তিদের খালাতো ভাই এমরান হোসেন প্রথম আলোকে বলেন, চার ভাইয়ের মরদেহ দাফনের জন্য পাশাপাশি কবর খোঁড়া হয়েছে। আজ বেলা ১১টার দিকে তাঁদের জানাজা অনুষ্ঠিত হবে।

    জানতে চাইলে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকার মানুষ খুবই শোকাহত। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ওই প্রবাসীদের পরিবারকে দাফন ও পরিবহন খরচ বাবদ কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

    পাশাপাশি খোঁড়া হচ্ছে চার ভাইয়ের কবর। গতকাল বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালনগর গ্রামে
    পাশাপাশি খোঁড়া হচ্ছে চার ভাইয়ের কবর। গতকাল বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালনগর গ্রামে ছবি: সংগৃহীত

    পরিবার সূত্রে জানা গেছে, ভাইদের মধ্যে দুজনের ১৫ মে দেশে ফেরার কথা ছিল। তাই চার ভাই একটি গাড়ি নিয়ে একসঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। এর মধ্যেই পথে গাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার হয়।

    চট্টগ্রাম সমিতি, ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী জানান, ওই দিন সন্ধ্যায় চার ভাই ওমানের বারকা এলাকায় ছিলেন। পরে সেখান থেকে মুলাদ্দাহর দিকে রওনা দেন। রাত আটটার পর ওই চার ভাইয়ের একজন বারকা এলাকায় থাকা তাঁদের এক স্বজনকে ভয়েস মেসেজ দিয়ে জানান, তাঁরা খুবই অসুস্থ। গাড়ি থেকে বের হতে পারছেন না। তাঁরা যেখানে অবস্থান করছেন, সেই এলাকার লোকেশনও পাঠান। এর মধ্যেই রাতে মুলাদ্দাহ এলাকায় পার্ক করে রাখা গাড়িটির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান দুই প্রবাসী বাংলাদেশি। এরপর পুলিশ এসে দরজা খুলে চারজনের মরদেহ উদ্ধার করে।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    তোষামোদ বনাম আদর্শ: রাজনীতির সংকট

    ২২.৩৫ ডলার দরে ৯৪৯ কোটি টাকায় এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

    মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বিক্রি, চূড়ান্ত গন্তব্য চীন

    আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

    দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by