নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দত্তকুনিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে গ্রেপ্তারের পরপরই আসামির স্বজনরা ডিবি সদস্যদের অবরুদ্ধ করে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ সময় ডিবি সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দত্তকুনিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সম্রাট মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সম্রাটের বড় ভাই মোহাম্মদ বাবুল মেম্বারসহ কয়েকজন স্বজন ও স্থানীয় ব্যক্তি একত্রিত হয়ে ডিবি সদস্যদের ঘিরে ফেলে এবং একপর্যায়ে সম্রাটকে তাদের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, এ সময় অভিযানে ব্যবহৃত সিএনজি চালককেও মারধর করা হয় এবং তাকে টেনে-হিঁচড়ে বাজারের দিকে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে ডিবি সদস্যরা পূর্বধলা থানায় যোগাযোগ করেন।
খবর পেয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নেত্রকোনা জেলা গোয়েন্দা কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ ডিবি সদস্যদের উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেবাংশু কুমার দে বলেন, “আমরা সম্রাটকে গ্রেপ্তার করার পর তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে ডিবি পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে আমাদের সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটে। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ও ডিবির অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আমাদের সদস্যদের উদ্ধার
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

