Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

    অক্টোবর ৩১, ২০২৬

    প্রখ্যাত বলিউড নির্মাতার রহস্যজনক মৃত্যু

    অক্টোবর ৩১, ২০২৬

    শরিফুল রাজকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রযোজকের

    অক্টোবর ৩১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»আন্তর্জাতিক»বক্তব্য ঘিরে আবারও সমালোচনার মুখে জাকির নায়েক

    বক্তব্য ঘিরে আবারও সমালোচনার মুখে জাকির নায়েক

    6 Views

    আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধ রাখার বিষয়ে তালেবানের অবস্থানকে সমর্থন করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ইসলামি বক্তা জাকির নায়েক। তার বক্তব্যকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে নিন্দা জানিয়েছেন পাকিস্তানি শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের বাবা। এ ছাড়া ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সাংবাদিক, অধিকারকর্মী ও শিক্ষাবিদরাও তার বক্তব্যের সমালোচনা করেছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জাকির নায়েক দাবি করেন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সব তথ্য সঠিক নয়। উপযুক্ত শিক্ষক পাওয়া পর্যন্ত মেয়েদের শিক্ষা কার্যক্রম পিছিয়ে রাখলে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।

    তালেবান প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করে জাকির নায়েক বলেন, নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্থগিত রাখা হয়েছে। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু রয়েছে। নিরাপদ শিক্ষার পরিবেশের অভাব ও নারী শিক্ষকের সংকটের কারণে উচ্চতর পর্যায়ের শিক্ষা বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া আফগান নারীরা ইসলামি শিক্ষা ও শরিয়াহ বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করছেন বলেও উল্লেখ করেন তিনি।

    জাকির নায়েকের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মালালা ইউসুফজাইয়ের বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিশ্বজুড়ে পরিচিত একজন ইসলামি বক্তার কাছ থেকে তালেবানের মেয়েদের শিক্ষাবঞ্চিত রাখার নীতিকে যুক্তিসংগত হিসেবে উপস্থাপন করা হতাশাজনক। অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞাকে সাময়িক স্থগিতাদেশ হিসেবে তুলে ধরা এবং নারী শিক্ষকের সংকটের কথা বলে তা সমর্থন করা গ্রহণযোগ্য নয়।

    তার মতে, এ ধরনের বক্তব্য নারীদের ওপর তালেবানের পদ্ধতিগত নিপীড়নকে বৈধতা দেওয়ার শামিল। তিনি একে গুরুতর অন্যায় বলেও উল্লেখ করেন।

    জাকির নায়েকের বক্তব্যের সমালোচনা করেছেন নির্বাসিত আফগান সংসদ সদস্য মারিয়াম সোলাইমানখিলও। ব্যঙ্গ করে তিনি বলেন, জাকির নায়েকের যুক্তি অনুযায়ী, আফগান মেয়েদের শিক্ষায় নিষেধাজ্ঞা নেই; তারা শুধু নারী শিক্ষকের অপেক্ষায় রয়েছেন। অথচ তালেবানই নারী শিক্ষকদের কাজ করার সুযোগ বন্ধ করে দিয়েছে।

    ভারতীয় ইতিহাসবিদ রুচিকা শর্মাও এ বক্তব্যের নিন্দা জানিয়েছেন। তার মতে, আফগানিস্তানে নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ না করে প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিদের এমন অবস্থান নেওয়া মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উপেক্ষা করার শামিল।

    জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২১ সালের সেপ্টেম্বরে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে ২৬ লাখের বেশি মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আফগানিস্তানই বর্তমানে বিশ্বের একমাত্র দেশ, যেখানে মেয়েদের ও নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা কার্যত বন্ধ রয়েছে।

    ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, একটি দেশের ইতিহাসে পাঁচ বছর খুব বেশি সময় না হলেও একটি মেয়ের জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

    উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান হামলায় জড়িত এক হামলাকারী জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল বলে তদন্তে উঠে আসার পর তিনি ভারত ছাড়েন। ২০১৭ সালে মালয়েশিয়ায় চলে যান তিনি।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    শত্রুর যেকোনো হুমকিতে তাৎক্ষণিক জবাবের নির্দেশ মোজতবা খামেনির

    অক্টোবর ৩১, ২০২৬

    মার্কিন নির্ভরতা কমাতে নতুন জোট গড়ল কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন

    অক্টোবর ৩১, ২০২৬

    আর্কটিক অঞ্চলে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়া চুক্তি

    অক্টোবর ৩১, ২০২৬

    ইউরোপের স্বাধীনতার জন্য হুমকি উত্তর কোরিয়া: জার্মান চ্যান্সেলর

    অক্টোবর ২৯, ২০২৬

    ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকির মুখে ফেলেছে: ওবামা

    অক্টোবর ২৯, ২০২৬

    সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের একাংশকে নির্দেশ

    অক্টোবর ২৯, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

    প্রখ্যাত বলিউড নির্মাতার রহস্যজনক মৃত্যু

    শরিফুল রাজকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রযোজকের

    নিয়মিত নামাজ আদায়ের অসাধারণ উপকারিতার কথা জানালেন এই অভিনেতা

    মা হারালেন চিত্রনায়িকা পপি

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by