পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় স্থানীয়দের হাতে আটক দলীয় নেতা মনির মীরকে বহিষ্কার করেছে গণঅধিকার পরিষদ। তিনি উপজেলার গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক ছিলেন।
গণঅধিকার পরিষদের ২ নম্বর গোলখালী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. মজিবুর রহমান ও সদস্যসচিব মো. রেজাউল হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
শুক্রবার সকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, আটকের সময় মনির মীরের কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
