Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি

    নভেম্বর ৪, ২০২৬

    সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি

    নভেম্বর ৪, ২০২৬

    শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

    নভেম্বর ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»জাতীয়»গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে জিএম কাদেরের সংহতি

    গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে জিএম কাদেরের সংহতি

    0 Views

    গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। একই সঙ্গে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

    বুধবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে জিএম কাদের বলেন, দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে পোশাকশিল্প থেকে। অথচ উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের ক্রমবর্ধমান দামের কারণে বাড়িভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসা ও রান্নার জ্বালানির খরচ মেটানো বর্তমান বেতন কাঠামোয় শ্রমিকদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

    ফলে লাখ লাখ শ্রমিক জীবনধারণের ন্যূনতম ব্যয় নির্বাহ করতে পারছেন না। এ অবস্থায় তাঁরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন।
    তিনি অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায়সংগত দাবির প্রতি সহানুভূতিশীল না হয়ে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।

    আন্দোলন বন্ধ করতে শ্রমিকদের পাশাপাশি আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে শারীরিকভাবে নির্যাতন ও গ্রেফতার করা হচ্ছে।

    বিবৃতিতে তিনি আরও বলেন, গণমাধ্যমের খবরে জানতে পেরেছেন, গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আহত তৌফিক নামে এক পোশাকশ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে পরিবারটিকে ন্যায়সংগত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। শ্রমিকদের আন্দোলন দমনে সরকার মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
    জিএম কাদের বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, নিরবচ্ছিন্ন সরবরাহের অভাব, ব্যাংকিং খাতের সংকট, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতি এবং বন্দরগুলোর অব্যবস্থাপনার কারণে পোশাক কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে মালিকদের উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতিতে শ্রমিকদের বাড়তি বেতনের দায়ভার নিয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকা মালিকদের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবেও বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব তৈরি হচ্ছে এবং ভোগ্যপণ্যের বাজার সংকুচিত হচ্ছে।
    তিনি বলেন, শ্রমিক ও মালিক উভয় পক্ষের দাবির যৌক্তিকতা রয়েছে। এ ক্ষেত্রে ন্যায়সংগত সমাধান নিশ্চিত করা সরকারের দায়িত্ব। শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়নে সরকারকে ভর্তুকি দিতে হবে। যথাযথ হিসাব করে নগদ অর্থসহায়তা অথবা রেশনিং ব্যবস্থার মাধ্যমে চাল, ডাল, আটা, ভোজ্যতেল, চিনি, লবণ ও রান্নার জ্বালানি হিসেবে এলপিজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে শ্রমিকদের সরবরাহের ব্যবস্থা করা যেতে পারে। এ সহায়তা মালিকদের মাধ্যমে অথবা সরাসরি শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

    নভেম্বর ৪, ২০২৬

    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ত্বরান্বিত করতে ইউটিলিটি অপসারণে উচ্চপর্যায়ের বৈঠক

    নভেম্বর ৪, ২০২৬

    খাদ্য অপচয় রোধে জাতীয় কৌশল প্রণয়নের তাগিদ খাদ্যমন্ত্রীর

    নভেম্বর ৪, ২০২৬

    মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিতে কাজ করবে সংসদীয় ককাস

    নভেম্বর ৪, ২০২৬

    তাহসিফের সেই বান্ধবী ‘অত্যন্ত চতুর প্রকৃতির’, আরও তিন দিনের রিমান্ড

    নভেম্বর ৪, ২০২৬

    বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন: জামায়াতকে রিজভী

    নভেম্বর ২, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি

    সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি

    শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ত্বরান্বিত করতে ইউটিলিটি অপসারণে উচ্চপর্যায়ের বৈঠক

    গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে জিএম কাদেরের সংহতি

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by