রাত ২:৩৬,  ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কোরবানি ঈদ উদযাপনের জন্য পশুর চাহিদা মেটাতে ২৭ হাজারেরও বেশি গবাদি পশু আমদানি করেছে মালয়েশিয়া। এই গবাদি পশুগুলো মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস ডিপার্টমেন্টের (এমএকিউআইএস) কঠোর স্ক্রিনিং এবং কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা ‘বারনামা’ এবং জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘স্টার অনলাইন’ এমএকিউআইএস বিভাগের উপ-মহাপরিচালক ড. আজহারি শারিদান আবু বকর-এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, উক্ত বিভাগ নিশ্চিত করছে যে, থাইল্যান্ড থেকে আসা অধিকাংশ গবাদি পশু রোগমুক্ত এবং কুরবানির জন্য সম্পূর্ণ নিরাপদ।

Share.
Leave A Reply

Exit mobile version