Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তোষামোদ বনাম আদর্শ: রাজনীতির সংকট

    আগস্ট ২, ২০২৬

    ২২.৩৫ ডলার দরে ৯৪৯ কোটি টাকায় এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

    জুলাই ৩০, ২০২৬

    মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বিক্রি, চূড়ান্ত গন্তব্য চীন

    জুলাই ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»সারাদেশ»‘কালো জামাই’, ‘লাল বাদশাহ’ ও ‘টাইগাররা’ গাবতলীর হাটে

    ‘কালো জামাই’, ‘লাল বাদশাহ’ ও ‘টাইগাররা’ গাবতলীর হাটে

    0 Views

    দুটি ষাঁড় পাশাপাশি বাঁধা। একটির নাম ‘কালো জামাই’, অন্যটি ‘সাদা জামাই’। ষাঁড় দুটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে গতকাল সকালে রাজধানীর গাবতলী হাটে নিয়ে এসেছেন খামারি ইয়াকুব আলী।

    কালো জামাইয়ের ওজন ১ হাজার ৫০০ কেজি। দাম হাঁকা হচ্ছে ৫৫ লাখ টাকা। অন্যদিকে সাদা জামাইয়ের ওজন ১ হাজার ৩০০ কেজি। দাম চাওয়া হচ্ছে ৪৫ লাখ টাকা।

    খামারি ইয়াকুব আলী প্রথম আলোকে বলেন, তাঁর খামারে গরু আছে ২০টি। এর মধ্যে দুটি ষাঁড় বিক্রি করার জন্য গাবতলী হাটে এনেছেন। ষাড় দুটির পেছনে মাসে খরচ ৩৬ হাজার টাকা। কালো জামাই পাঁচ বছর আর সাদা জামাই সাড়ে চার বছর ধরে লালন–পালন করেছেন। দুটি ষাঁড়ই ফ্রিজিয়ান জাতের।

    গাবতলী হাটে হাঁটতে হাঁটতে পাওয়া গেল ‘নবাব’কেও। এই ষাঁড় এসেছে কুষ্টিয়া থেকে। দাম ১৩ লাখ ৫০ হাজার টাকা।

    বাগেরহাট থেকে তিনটি ষাঁড় নিয়ে গতকাল সকালেই গাবতলীর হাটে এসে পৌঁছান আরেক খামারি হাবিবুল্লাহ খান। যে তিনটি ষাঁড় নিয়ে এসেছেন, তিনি এর মধ্যে একটির দাম চাচ্ছেন ২৮ লাখ টাকা। এই ষাঁড়ের নাম ‘সম্রাট বাবু’।

    হাবিবুল্লাহ হক প্রথম আলোকে বলেন, ব্রাহমা জাতের এই ষাড় পাঁচ বছর ধরে লালন–পালন করেছেন। প্রতিদিন এর পেছনে খরচ প্রায় দেড় হাজার টাকা।

    গাবতলী হাটে হাঁটতে হাঁটতে পাওয়া গেল ‘নবাব’কেও। এই ষাঁড় এসেছে কুষ্টিয়া থেকে। দাম ১৩ লাখ ৫০ হাজার টাকা। গত বৃহস্পতিবার এই ষাঁড় নিয়ে গাবতলী এসেছেন খামারি সাইদুল ইসলাম। তিনি বলেন, লোকজন শুধু দাম জিজ্ঞেস করছে, হয়তো এক–দুদিন পর কিনতে আসবে।

    নবাব থেকে কিছুটা দূরে বেঁধে রাখা হয়েছে ‘লাল বাদশাহ’কে। এই ষাঁড়ের দাম ৫০ লাখ টাকা চাইছেন ব্যাপারী জিয়াউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ৪৬টি গরু নিয়ে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় এসেছেন। চার লাখ টাকার নিচে তাঁর কাছে কোনো গরু নেই। ব্রাহমা জাতের লাল বাদশার ওজন ১ হাজার ১০০ কেজি।

    গাবতলী হাটে সারা বছরই পশু কেনাবেচা হয়। এটি ঢাকা উত্তর সিটির একমাত্র স্থায়ী হাট। এর বাইরে কোরবানির ঈদকে কেন্দ্র করে আজ থেকে রাজধানীতে ২১টি অস্থায়ী পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে অস্থায়ী হাট বসবে ১১টি। আর ঢাকা দক্ষিণ সিটি এলাকায় অস্থায়ী পশুর হাট বসবে ১০টি। বাংলাদেশে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

    নবাব থেকে কিছুটা দূরে বেঁধে রাখা হয়েছে ‘লাল বাদশাহ’কে। এই ষাঁড়ের দাম ৫০ লাখ টাকা চাইছেন ব্যাপারী জিয়াউর রহমান।

    গাবতলী পশুর হাটে ‘লাল বাদশাহ’। এর দাম চাওয়া হচ্ছে ৫০ লাখ টাকা
    গাবতলী পশুর হাটে ‘লাল বাদশাহ’। এর দাম চাওয়া হচ্ছে ৫০ লাখ টাকাছবি: প্রথম আলো

    ‘টাইগারের’ সঙ্গে ভুট্টি ফ্রি

    গরুর পাশাপাশি গাবতলীর হাটে মহিষও বিক্রি হচ্ছে। কেরানীগঞ্জ থেকে মহিষ ‘টাইগার’ নিয়ে এসেছেন খামারি মো. মজিবর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘টাইগার’–এর দাম ২৫ লাখ টাকা। ওজন ১ হাজার কেজি। কেউ টাইগারকে কিনলে তাঁকে একটি ভুট্টি (ছোট আকারের গরু) উপহার দেবেন।

    টাইগার নাম রাখার কারণ উল্লেখ করে মজিবর বলেন, এই মহিষের অনেক শক্তি।

    বৃহস্পতিবার রাতে গাবতলী হাটে এলেও গতকাল দুপুর পর্যন্ত কেউ টাইগারের দরদাম করেননি বলে জানান এই খামারি।

    যে দুম্বার দাম পাঁচ লাখ টাকা, সেটি ২ লাখ ৮০ হাজার টাকায় কিনতে আগ্রহ দেখিয়েছেন একজন ক্রেতা। কিন্তু এত কম দামে তাঁরা বিক্রি করবেন না।

    বিসমিল্লাহ অ্যাগ্রোর কর্মচারী মো. নুর ইসলাম

    দুম্বার দাম ৫ লাখ

    রংপুর থেকে গাবতলীর হাটে গত শুক্রবার রাতে পাঁচটি দুম্বা নিয়ে এসেছে বিসমিল্লাহ অ্যাগ্রো। এর মধ্যে পাঁচ লাখ টাকা দামের দুম্বা আছে দুটি। বাকি তিনটির প্রতিটির দাম চাওয়া হচ্ছে সাড়ে চার লাখ টাকা।

    বিসমিল্লাহ অ্যাগ্রোর কর্মচারী মো. নুর ইসলাম প্রথম আলোকে বলেন, যে দুম্বার দাম পাঁচ লাখ টাকা, সেটি ২ লাখ ৮০ হাজার টাকায় কিনতে আগ্রহ দেখিয়েছেন একজন ক্রেতা। কিন্তু এত কম দামে তাঁরা বিক্রি করবেন না।

    ছাগলের দাম ১ লাখ

    গাবতলী হাটে মালু ব্যাপারীর কাছে যমুনাপারি জাতের একটি ছাগল রয়েছে। এর দাম হাঁকা হচ্ছে ১ লাখ টাকা।

    এই ব্যাপারী প্রথম আলোকে বলেন, ছাগলটির লাইভ ওয়েট (জীবিত অবস্থায় ওজন) ১৪০ কেজি। ৮০ কেজির মতো মাংস হবে। তাই দাম একটু বেশি। একজন ৬০ হাজার টাকা বলেছিল। কিন্তু এই দামে বিক্রি করবেন না।

    আরেক ব্যাপারী হারুন শেখের কাছে আছে ৭৫ হাজার টাকা দামের ছাগল। হরিয়ানা জাতের এই ছাগলের নাম ‘মধু’। এ ছাড়া সংকর জাতের ছাগলও আছে হারুন শেখের কাছে। দাম ৭০ হাজার টাকা। এই ছাগলের নাম রেখেছেন ‘হীরা’।

    হারুন শেখ গতকাল দুপুরে পর্যন্ত ২৫টি ছাগল বিক্রি করেছেন। আকারে ছোট এসব ছাগল বিক্রি করেছেন দাম ২০ থেকে ২৫ হাজার টাকায়।

    আরেক ব্যাপারী হারুন শেখের কাছে আছে ৭৫ হাজার টাকা দামের ছাগল। হরিয়ানা জাতের এই ছাগলের নাম ‘মধু’। এ ছাড়া সংকর জাতের ছাগলও আছে হারুন শেখের কাছে। দাম ৭০ হাজার টাকা। এই ছাগলের নাম রেখেছেন ‘হীরা’।

    আজ থেকে বেচাকেনা বাড়বে

    গাবতলীর হাটে আসা ক্রেতারা বলছেন, খামারি ও ব্যাপারীরা যে দাম চাইছেন, তাতে মনে হচ্ছে এবার কোরবানির পশুর দাম তুলনামূলক বেশি। হাটে গরু কিনতে আসা ১৬ জন ক্রেতার সঙ্গে গতকাল কথা বলেছে প্রথম আলো।

    এর পাশাপাশি ৮ জন ব্যাপারী ও খামারির সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলছেন, পশুখাদ্যের দাম বেশি। পশু পালন করা শ্রমিকদের মজুরিও আগের চেয়ে বেড়েছে। এর সঙ্গে খামারে গরু রাখার জন্য বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচও আছে। তাই দাম একটু বেশি হবে এ বছর।

    গাবতলী পশুর হাটে ‘টাইগার’। এর দাম চাওয়া হচ্ছে ২৫ লাখ টাকা
    গাবতলী পশুর হাটে ‘টাইগার’। এর দাম চাওয়া হচ্ছে ২৫ লাখ টাকাছবি: প্রথম আলো

    কুষ্টিয়া থেকে ৩০টি গরু নিয়ে আসা ব্যাপারী আল আমিন প্রথম আলোকে বলেন, তাঁর কাছে এক লাখ টাকার নিচে কোনো গরু নেই। গরুর খাবার, শ্রমিকের মজুরিসহ সবকিছুর খরচই বেশি। গরমের সময় গরুর খামারে সারাক্ষণ ফ্যান চালিয়ে রাখতে হয়, বিদ্যুৎ বিলও বেশি। তাই এবার একটু বাড়তি দামে না বিক্রি করতে না পারলে তাঁর লোকসান হবে।

    ব্যাপারীরা বলছেন, রোববার (আজ) থেকে বেচাকেনা বাড়বে। তবে মঙ্গল ও বুধবার মূল বেচাকেনা হবে।

    ছোট ও মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে

    গাবতলী হাটে গতকাল সকাল থেকে বিকেল ছোট ও মাঝারি আকারের গরু বেশি বিক্রি হয়েছে। খামারি ও ব্যাপারীরা বলছেন, দাম ৮০ হাজার থেকে ২ লাখ টাকার মধ্যে এমন গরু বেশি বিক্রি হচ্ছে।

    রাজধানীর লালবাগের বাসিন্দা জাফর রানা গতকাল দুপুরে দুই ছেলে এবং ভাইকে নিয়ে কোরবানির পশু কিনতে গাবতলী হাটে আসেন। এক ঘণ্টার মধ্যে গরু কিনতে পেরে খুশি তিনি।

    জাফর রানা প্রথম আলোকে বলেন, ৮৪ হাজার টাকা দিয়ে ছোট আকারের একটি ষাঁড় কিনেছেন।

    মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে আসা আহসান জামিল প্রথম আলোকে বলেন, পাঁচ মণ ওজনের (লাইভ ওয়েট) একটি গরু তিন লাখ টাকা চাওয়া হচ্ছে। অথচ এর দাম দেড় লাখ টাকা থেকে ১ লাখ ৭০ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

    জুলাই ৩০, ২০২৬

    বিশেষ চাহিদাসম্পন্ন ৩ জনকে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

    জুলাই ৩০, ২০২৬

    স্ত্রীর মামলায় কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুনের জামিন নামঞ্জুর

    জুলাই ৩০, ২০২৬

    যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

    জুলাই ২০, ২০২৬

    হাম উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

    মে ২৪, ২০২৬

    ১০ লাখ টাকা ঋণ করে ছেলেকে রাশিয়া পাঠান জাকিয়া

    মে ২৪, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    তোষামোদ বনাম আদর্শ: রাজনীতির সংকট

    ২২.৩৫ ডলার দরে ৯৪৯ কোটি টাকায় এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

    মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বিক্রি, চূড়ান্ত গন্তব্য চীন

    আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

    দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by