ডেস্ক নিউজ
কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুন ২০২৬ তারিখে খালেদ আদেল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম খালেদ আদেল ছিলেন মরহুম জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের জ্যেষ্ঠ পুত্র এবং মহানগর দক্ষিণ জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব তারেক এ. আদেলের বড় ভাই।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহানগর ও কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টি ও বিভিন্ন মহল তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য দোয়া চাওয়া হয়েছে।
