Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঋণ প্রতিশ্রুতি বেড়ে ১২৭ কোটি ডলার

    অক্টোবর ২৭, ২০২৬

    সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ, অবসায়নের মুখে হাবিব গ্রুপের প্রতিষ্ঠান

    অক্টোবর ২৭, ২০২৬

    রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

    অক্টোবর ২৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»আন্তর্জাতিক»জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন

    জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন

    0 Views

    ১৯৫৬ সালে মাঙ্গা শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন চিবা। প্রথম দিকে মেয়েদের জন্য কমিকস আঁকলেও ষাটের দশকের শুরুর দিকে ছেলেদের জন্য গল্প রচনায় মনোযোগী হন তিনি। ১৯৬১ সালে ছেলেদের একটি কমিকস সাময়িকীতে ‘চিকাই নো মাকিউ’ বা ‘দ্য ম্যাজিক বল’ নামে বেসবলভিত্তিক মাঙ্গার মাধ্যমে আত্মপ্রকাশ করেন চিবা

    বক্সিং নিয়ে জনপ্রিয় মাঙ্গা সিরিজ ‘আশিতা নো জো’ বা ‘ফাইটিং ফর টুমরো’র স্রষ্টা জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। সিরিজটিতে একজন এতিমের পেশাদার বক্সার হয়ে ওঠার গল্প তুলে ধরে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি।

    চিবার এ কালজয়ী সিরিজ এতটাই জনপ্রিয় হয়েছিল যে গল্পের নায়ক জো ইয়াবুকির প্রতিদ্বন্দ্বীর জন্য আয়োজিত একটি প্রতীকী শেষকৃত্যেও অংশ নিয়েছিলেন ভক্তরা। চিবার প্রকাশক কোদানশা লিমিটেড মঙ্গলবার (২৭ অক্টোবর) জানায়, গত বৃহস্পতিবার টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

    তরুণ ক্রীড়াবিদদের জীবন ও পেশাগত সাফল্যের জন্য সংগ্রামের গল্প তুলে ধরলেও চিবা ছিলেন শান্তি ও মতপ্রকাশের স্বাধীনতার সোচ্চার সমর্থক। শৈশবে যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আত্মজীবনীমূলক লেখা ও মাঙ্গায় নিজের স্মৃতিগুলো তুলে ধরেছেন তিনি।

    ১৯৩৯ সালের জানুয়ারিতে টোকিওতে জন্মের কয়েক মাস পর পরিবারের সঙ্গে উত্তর-পূর্ব চীনে চলে যান চিবা। ওই অঞ্চলে জাপানের দখলদারত্বের সময় সেখানেই তার শৈশব কাটে। তার বাবা সেখানে একটি ছাপাখানায় কাজ করতেন।

    ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপানের আত্মসমর্পণের সময় চিবার বয়স ছিল ছয় বছর। তখনো পরিবারটি চীনে অবস্থান করছিল। জাপানবিরোধী দাঙ্গার মধ্যে বিপদ ও খাদ্যসংকটের মুখে পড়ে পরিবারটি। তবে তার বাবা এক চীনা দোভাষীর বাড়ির চিলেকোঠায় লুকিয়ে থাকেন। সেখানে থাকার সময় চিবা তার তিন ছোট ভাইয়ের জন্য ছবি আঁকতেন।

    পরে পরিবারটি চীনের বন্দরনগরী হুলুদাওয়ে পালিয়ে যায়। ১৯৪৬ সালে তারা জাপানে ফিরে আসে।

    শৈশবের এসব ভয়াবহ অভিজ্ঞতা পরবর্তী সময়ে চিবার সৃষ্টিকর্ম ও কর্মকাণ্ডে প্রভাব ফেলে। তার বহু কাজে যুদ্ধবিরোধী বার্তা উঠে এসেছে। ১৯৫৬ সালে মাঙ্গা শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন চিবা। প্রথম দিকে মেয়েদের জন্য কমিকস আঁকলেও ষাটের দশকের শুরুর দিকে ছেলেদের জন্য গল্প রচনায় মনোযোগী হন তিনি।

    ১৯৬১ সালে ছেলেদের একটি কমিকস সাময়িকীতে ‘চিকাই নো মাকিউ’ বা ‘দ্য ম্যাজিক বল’ নামে বেসবলভিত্তিক মাঙ্গার মাধ্যমে আত্মপ্রকাশ করেন চিবা। তার এ কাজ জাপানে ক্রীড়াভিত্তিক মাঙ্গার নতুন ধারার বিকাশে ভূমিকা রাখে।

    চিবার অন্যান্য ক্রীড়াভিত্তিক মাঙ্গার মধ্যে রয়েছে ‘ওরে ওয়া তেপ্পেই’ বা ‘আই’ম তেপ্পেই’। এতে উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর কেনদো—জাপানি তলোয়ারচালনা—অনুশীলনের গল্প তুলে ধরা হয়েছে। এ ছাড়া সুমো কুস্তি নিয়ে ‘নোতারি মাতসুতারো’ এবং কিশোর এক গলফারের গল্প ‘আশিতা তেনকি নি নাারে’ বা ‘লেটস হোপ দ্য ওয়েদারস ফাইন টুমরো’ তার উল্লেখযোগ্য কাজ।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার

    অক্টোবর ২৭, ২০২৬

    সৌদি আরব ছাড়তে মার্কিন নাগরিকদের নতুন নির্দেশ

    অক্টোবর ২৭, ২০২৬

    সিরিয়ায় বিমান হামলায় ২০ জনের বেশি নিহতের দাবি জর্ডানের

    অক্টোবর ২৭, ২০২৬

    দারিদ্র্য দূরীকরণে আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

    অক্টোবর ২০, ২০২৬

    ১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

    অক্টোবর ২০, ২০২৬

    আবারো হামলার সতর্কতা পেলেন রিয়াদের বাসিন্দারা

    অক্টোবর ২০, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    ঋণ প্রতিশ্রুতি বেড়ে ১২৭ কোটি ডলার

    সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ, অবসায়নের মুখে হাবিব গ্রুপের প্রতিষ্ঠান

    রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

    ২০২৭ সালের মধ্যে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থসম্মত চুক্তি চূড়ান্ত করার প্রত্যয়

    সোনালী ব্যাংক এমডির চুক্তির মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by