রাত ২:৩৬,  ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

একসঙ্গে ৩ অ্যালবাম রিলিজ করে পুরো বিশ্বকে চমকে দিলেন কানাডিয়ান র‍্যাপার ও পপ সুপারস্টার ড্রেক।  শুধু তাই নয়, এর মাধ্যম যুক্তরাজ্যের সংগীত ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছেন তিনি। ড্রেকই বিশ্বের প্রথম কোনো গায়ক, যার তিনটি অ্যালবাম একই সাথে ইউকে অফিশিয়াল চার্টের শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে।

গত ১৫ মে ড্রেক তার বহু প্রতীক্ষিত একক অ্যালবাম ‘আইসম্যান’ এর পাশাপাশি কোনো আগাম ঘোষণা ছাড়াই ‘হাবিবতি’ এবং ‘মেইড অফ অনার’ নামের আরও দুটি অ্যালবাম বাজারে ছাড়েন। ২০২৪ সালে মার্কিন র‍্যাপার কেনড্রিক ল্যামারের সাথে ড্রেকের সেই ঐতিহাসিক ও তিক্ত ঝগড়ার পর এটাই তার প্রথম কোনো গান রিলিজ।

নতুন গানগুলো আসতেই বিশ্বজুড়ে ভক্তরা যেন পাগল হয়ে যান। গান শোনার জনপ্রিয় অ্যাপ স্পটিফাই জানিয়েছে, ২০২৬ সালে মাত্র এক দিনে সবচেয়ে বেশি স্ট্রিম বা প্লে হওয়ার সব রেকর্ড ভেঙে ড্রেক এখন সবার ওপরে।

আরও দেখুন
প্রযুক্তি বিষয়ক
Politics
শিক্ষা বিষয়ক

বর্তমানে ইউকে অ্যালবাম চার্টের ১ নম্বরে রয়েছে ড্রেকের ‘আইসম্যান’, ৬ নম্বরে রয়েছে ‘মেইড অফ অনার’ এবং ৭ নম্বরে জায়গা করে নিয়েছে ‘হাবিবতি’। সব মিলিয়ে তিনটি অ্যালবামে গানের সংখ্যা মোট ৪৩টি!

নতুন গানগুলোর কিছু লাইনে ড্রেক আবারও তার পুরোনো শত্রু কেনড্রিক ল্যামারকে খোঁচা দিয়েছেন বলে মনে করছেন ভক্তরা। মিউজিক বিশেষজ্ঞরা বলছেন, ড্রেক একজন দারুণ গায়কের পাশাপাশি একজন চতুর ব্যবসায়ী। তাই এই সময়ে কেনড্রিক ল্যামারকে নিয়ে গান না বানালে সেটাই হতো সবচেয়ে বড় বোকামি। তিনটি অ্যালবামে ড্রেক তিন ধরণের সুরের জাদু দেখিয়েছেন। ‘আইসম্যান’ অ্যালবামটি পিওর হিপ-হপ ও র‍্যাপ ঘরানার, ‘হাবিবতি’ তৈরি হয়েছে মেলোডিক আরএন্ডবি স্টাইলে এবং ‘মেইড অফ অনার’ মূলত পার্টি বা ড্যান্স মিউজিক লাভারদের জন্য।

Share.
Leave A Reply

Exit mobile version