রাত ১:৪১,  ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অবশেষে ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিতেছে ৮৬ রানে।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে জিতেছে ২০০৫ সালে। মানে ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জিতেছে বাংলাদেশ। ২০০৫ সালের সেই জয়টি এসেছিল কার্ডিফে। মানে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়।

এই জয়ে নাহিদ রানা বল হাতে উইকেট নিয়েছেন ৪টি। ব্যাট হাতে অপরাজিত ৮৬ রানের পর বল হাতে ২ উইকেট নিয়েছেন মোসাদ্দেক।

১৯: ৩৬

আর খেলা না হলে কী হবে

মিরপুরে শুরু হয়েছে বৃষ্টি। এখন আর খেলা না হলে বাংলাদেশ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ম্যাচটি জিতবে ৮৬ রানে।

১৯: ১৩

বাড়ল বাংলাদেশের অপেক্ষা

বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়াল বজ্রপাত। সিরিজের প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১ উইকেট, অস্ট্রেলিয়ার লাগবে ৪৬ বলে ৯৪ রান।

১৮: ৫৮

৫ উইকেট পেলেন না নাহিদ রানা

৫ উইকেট হলো না নাহিদ রানার। তবে কাজের কাজটা করে দিয়েছেন এই পেসার। নিয়েছেন ৪ উইকেট। বাংলাদেশের এই পেসার আউট করেছেন

Share.
Leave A Reply

Exit mobile version