বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত সারাতে আর্জেন্টিনার একেক খেলোয়াড় একেক উপায় খুঁজে নিয়েছেন। কেউ বাড়িতে বসে সময় কাটাচ্ছেন, কেউ সিনেমা দেখছেন। এবার আর্জেন্টিনার সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরোকে দেখা গেল অবকাশযাপনে। বান্ধবী ও সন্তানদের নিয়ে কোন সমুদ্রে ভেসে বেড়াচ্ছেন রোমেরো?

১ / ১২
রোমেরোর ক্লাব বদলের আলোচনা নিয়ে একের পর এক সংবাদ হচ্ছে, অন্যদিকে তিনি ঘুরে বেড়াচ্ছেন সমুদ্রে। সবশেষ খবরে শোনা যাচ্ছে, টটেনহ্যামের এই তারকা খেলোয়াড়ের এজেন্টের সঙ্গে ইন্টার মিলানের কয়েক দফা আলোচনার পরও চূড়ান্ত হয়নি ক্লাব বদল। কারণ হিসেবে শোনা যাচ্ছে, বার্সেলোনা নাকি রোমেরোকে নিতে ইচ্ছুক। তাই শেষ মুহূর্তের হিসাব মেলাতে ব্যস্ত আছেন তাঁর এজেন্টরাছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
তবে সেসব নিয়ে রোমেরো নিজে খুব একটা মাথা ঘামাচ্ছেন বলে মনে হচ্ছে না। অন্তত তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম দেখে তেমনটাই ধরে নিচ্ছেন ভক্তরা। কারণ, আর্জেন্টিনার সেন্টারব্যাক সামলানো এই খেলোয়াড় এখন ছুটি কাটাচ্ছেনছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
পরিবারের সঙ্গে কাটানো সময়ের একাধিক ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে। ইনস্টাগ্রামের এক ছবির পোস্টে রোমেরো লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে দামি অংশ—তোমরাই।’ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
অন্য ফুটবলারদের স্ত্রী অথবা বান্ধবীরা যতটা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়, রোমেরোর বান্ধবী কারেন কাভাইয়ের ঠিক উল্টো। ইনস্টাগ্রাম আইডির মতো নিজের জীবনটাও ‘প্রাইভেট’ রাখতে পছন্দ করেন তিনিছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
তবে কারেন কাভাইয়ের সম্পর্কে যতটা জানা যায়, তিনিও রোমেরোর মতো আর্জেন্টিনার কার্দোবা শহরে বেড়ে উঠছেন। কমন বন্ধুদের গ্রুপ থেকেই তাঁদের দুজনের পরিচয়। কারেন কাভাইয়ের মানবসম্পদ বিষয়ে উচ্চতর পড়াশোনা করেছেনছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
২০১৮ সালে রোমেরো যখন ইতালির ক্লাবে খেলতে যান, তখন থেকেই দুজন একসঙ্গে সংসার করছেন ইতালি, আর্জেন্টিনা ও ইংল্যান্ড মিলিয়ে। এরই মধ্যে তাঁদের ঘরে এসেছে দুই সন্তানছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
বিভিন্ন সময় রোমেরোর খেলা দেখতে মাঠে যান কারেন। রোমেরো নিজেও কোনো ম্যাচ জেতার পর বান্ধবী ও সন্তানদের সঙ্গে জয় উদ্‌যাপন করতে পছন্দ করেন। সময় পেলেই তাঁদের নিয়ে বেড়াতে বের হন। যদিও এবার তিনি কোথায় ছুটি কাটাচ্ছেন, সেটা নিরাপত্তার স্বার্থে প্রকাশ করেননি। তবে ছবি দেখে অনেক ভক্তের ধারণা, তিনি মেক্সিকোর কোনো রিসোর্টে আছেনছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
২৮ বছরের এই আর্জেন্টাইন ফুটবলার বিশ্বকাপজুড়েই নানা কারণে খবরে এসেছেন। দলের একের পর এক জয়ে তাঁর অবদানও কম ছিল না। তারপরও সমালোচনা শুনতে হয়েছে কারও কারও কাছ থেকে। তবে সেসব শুনে গুটিয়ে যাননি রোমেরো, পাল্টা আক্রমণও করেছেনছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
বিশ্বকাপ ফাইনালের আগে ক্রিস্টিয়ান রোমেরোর কড়া সমালোচনা করেছিলেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার গ্যারি নেভিল। জবাবে রোমেরো তাঁকে ‘মূর্খ’ বলেছিলেনছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
তারপরও নেভিল নিজের বক্তব্যে অটুট থেকে বলেন, ‘রোমেরো ও মার্তিনেজের প্রতিদিনই লিওনেল মেসির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ, রক্ষণভাগের ভুলে দল বিপদে পড়লেও শেষ পর্যন্ত মেসিই দলকে উদ্ধার করেছেন।’ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
২০২২ সালে চড়া দামে ইংলিশ ক্লাব টটেনহ্যামে আসা রোমেরোর দলের ওপর থেকে মন উঠে গেছে বলে শোনা যাচ্ছে। কিছুদিন আগে চোটে পড়ার পর তিনি পুনর্বাসনের জন্য আর্জেন্টিনায় ফিরতে চাইলে দলের একাংশের সঙ্গে কিছুটা মনোমালিন্য হয়ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
এরপর আবার গ্যারি নেভিলের সঙ্গে প্রকাশ্যে তর্কে জড়ালেন। তবে এখন দেখার বিষয়, তিনি ইতালির ক্লাব, নাকি ফাইনালে হারা স্পেনের বার্সেলোনায় থিতু হনছবি: ইনস্টাগ্রাম থেকে

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version