নওগাঁর নিয়ামতপুর উপজেলার শাংগৈল-শিবপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগৈল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিরাহত হলেন, হাবিবুর রহমান (২০) এবং নুরুল ইসলাম (৪৫)।

নিহত হাবিবুর রহমান হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং নুরুল ইসলাম একই ইউনিয়নের শাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুর রাস্তায় শাংগৈল ও মোহাম্মাদপুর গ্রামের মাঝামাঝিতে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, সোমবার বিকেলে শাংগৈল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। থানায় কোনো অভিযোগ না থাকায় নিজ পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version