পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় স্থানীয়দের হাতে আটক দলীয় নেতা মনির মীরকে বহিষ্কার করেছে গণঅধিকার পরিষদ। তিনি উপজেলার গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক ছিলেন।

শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও সাংগঠনিক নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগে মনির মীরকে আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কারাদেশ কার্যকর হওয়ার পরবর্তী তিন বছর তিনি গণঅধিকার পরিষদের কোনো পদবি ব্যবহার করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

গণঅধিকার পরিষদের ২ নম্বর গোলখালী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. মজিবুর রহমান ও সদস্যসচিব মো. রেজাউল হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় মনির মীরকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

শুক্রবার সকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, আটকের সময় মনির মীরের কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version