আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে বিএনপির কিছু নেতাকর্মী আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনা শুরু হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির কিছু লোক টাকার বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি যারা তাদের আশ্রয় দিচ্ছেন, তাদেরও ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের মিত্ররা বিএনপির বন্ধু হতে পারে না।
সভায় বিরোধী দলের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগও তোলেন মির্জা আব্বাস। তিনি বলেন, বিরোধী দল কোনো অপকর্মে জড়ালে বিএনপির নেতাকর্মীরা বসে থাকবেন না।

একই সঙ্গে দেশের কল্যাণে বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version