দেশে উড়োজাহাজের জ্বালানি জেট এ-১-এর দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য নির্ধারণের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুল্ক ও মূসকসহ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা। এর আগে অক্টোবরে এ দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা। ফলে এক মাসের ব্যবধানে প্রতি লিটারে জ্বালানির দাম বেড়েছে ৬ টাকা ৩২ পয়সা।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় প্ল্যাটস রেট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে। এ মূল্য শুল্ক ও মূসকমুক্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন নির্ধারিত দাম বৃহস্পতিবার রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version