হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় বিএনপির হামলায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে হাসপাতালে যাচ্ছেন এনসিপি নেতারা। সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের সামনে কথা বলবেন তারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে আলিফকে দেখে বিকাল সাড়ে ৪টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এনসিপি নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব ও এমপি আখতার হোসেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া,
ন্যাশনাল হেলথ এলায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ।
