দগ্ধদের মধ্যে আব্দুল্লাহ ও আহাদকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।
গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিকাণ্ডে দগ্ধ আহাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তার শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাওজোড় এলাকার রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, এ ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আহাদসহ দগ্ধ চারজনকেই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন—আব্দুল্লাহ (১৮), আহাদ (১৯), আশরাফুল (২৬) ও নাঈম (২৫)। তাঁদের মধ্যে আব্দুল্লাহর শরীরের ২০ শতাংশ, আহাদের ৫৫ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ এবং নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে আব্দুল্লাহ ও আহাদকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। নাঈমকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ মিয়া জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে প্রতিষ্ঠানটির ৪১টি সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৮টা ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। প্রথম দিকে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে তাঁদের কাউকে পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
